দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ১০:২৫
দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

ইউনিয়ন পরিষদে যুবককে নির্মমভাবে পেটাল চেয়ারম্যান

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ২১, ২০১৯
ডিসেম্বর ২১, ২০১৯ ০ কমেন্ট 392 ভিউস

প্রধান প্রতিবেদক: গ্রাম পুলিশ দিয়ে বাড়ি থেকে তুলে ইউনিয়ন পরিষদে নিয়ে এক যুবককে বেধড়ক পিটিয়েছে চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল। শুক্রবার দুপুরের দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছি ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। পরবর্তীতে স্থানীয়রা ওই যুবককে উদ্ধার করে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
নির্মম নির্যাতনের স্বীকার যুবক ইমরান হোসেন (৩০) কেড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের হবিবর রহমানের ছেলে। ইমরান হোসেন কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে।
কৃষক ইমরানের শ্বশুর মফিজুল ইসলাম জানান, চেয়ারম্যান হাবিলকে ভোট দেয়নি মিছিলে যায়নি সেই রাগ পুষে রেখেছে চেয়ারম্যান দীর্ঘদিন। বিভিন্ন সময় চেষ্টা করে হয়রানি করার। শুক্রবার চারজন গ্রাম পুলিশ পাঠিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যায় ইমরানকে। এরপর ইউনিয়ন পরিষদে নিয়ে নির্মমভাবে নির্যাতন করে। পরবর্তীতে আমরা সকলে পরিষদে গিয়ে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। থানায় অভিযোগ দিয়েছি। চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল আ.লীগ নেতা হয়েও কৃষিকাজ করা যুবককে নির্মম নির্যাতন করলো আমি এর বিচার চাই।
কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু জানান, চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল কৃষি কাজ করা যুবক ইমরান হোসেনের বাড়িতে ইতিপূর্বে একাধিকবার পুলিশ ও গ্রাম পুলিশ পাঠিয়েছে। বিষয়টি ইমরান জানানোর পর কলারোয়া থানার ওসি ও চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। চেয়ারম্যান আফজাল হোসেন কিছু করবে না বলে জানিয়েছিল কিন্তু শেষ রক্ষা হলো না ইমরানের। শুক্রবার ৪-৫ জন গ্রাম পুলিশ পাঠিয়ে বাড়ি থেকে তুলে এনে ইউনিয়ন পরিষদে ফেলে নির্মম নির্যাতন করেছে।
নির্যাতনের কারণ হিসেবে তিনি বলেন, চেয়ারম্যান আফজাল হোসেন হাবিলের কাছে জানতে চেয়েছিলাম ইমরানের অপরাধ কি। চেয়ারম্যান বলেছে, আমার সঙ্গে বেয়াদবি করেছে। এছাড়া অপরাধের আর কোন কথা চেয়ারম্যান হাবিল জানায়নি।
যুবকে নির্যাতনের ঘটনার বিষয়ে জানতে চাইলে কেড়াগাছি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল বলেন, একটা অভিযোগের বিষয়ে আমি তাকে কয়েকবার ইউনিয়ন পরিষদে ডেকেছি কিন্তু আসেনি। তাই আমি তাকে মেরেছি। সামাজিকভাবে শাসন করেছি। অপরাধ করলে আমি তাকে শাসন করতে পারবো না ?
অপরাধ করলে থানা পুলিশে দেননি কেন এমন প্রশ্নে তিনি বলেন, সামাজিক শাসন প্রয়োজন। সামাজিক শাসন এখন নেই বলে সমাজের এই খারাপ অবস্থা।
ঘটনার বিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর উল গিয়াস বলেন, চেয়ারম্যান হাবিল হোসেনের বিরুদ্ধে ইমরান নামের এক যুবককে নির্যাতন চালানোর অভিযোগ থানায় এসেছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
হাড় কাঁপানো শীতে সাতক্ষীরার জনজীবন বির্পযস্ত, আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা
পরবর্তী পোস্ট
জেলা ‌‌দুর্নীতি বিরোধী কমিটির উদ্যোগে বিরোধ মিমাংসা

রিলেটেড পোস্ট

কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

অক্টোবর ৫, ২০২৬

কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা

অক্টোবর ৪, ২০২৬

কলারোয়ায় জলাবদ্ধতায় মানিকনগর প্রাথমিক বিদ্যালয়: ভোগান্তিতে শিক্ষার্থীরা

অক্টোবর ২, ২০২৬

কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

অক্টোবর ১, ২০২৬

তালার নগরঘাটায় প্রশাসক হাবিবের ৩০০ শিক্ষার্থীর মাঝে চারা...

অক্টোবর ১, ২০২৬

শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কলারোয়ায় পুলিশি অভিযানে গ্রেফতার দুই

সেপ্টেম্বর ২৭, ২০২৬

কলারোয়ায় সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুত শিক্ষা...

সেপ্টেম্বর ২৬, ২০২৬

কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল

সেপ্টেম্বর ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting