দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:৪৩
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

কলারোয়ায় খালেদা জিয়া কলেজে ৭ লাখ টাকায় শিবির কর্মীকে নিয়োগের চেষ্টা

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ১৬, ২০১৯
ডিসেম্বর ১৬, ২০১৯ ০ কমেন্ট 385 ভিউস

নিজস্ব প্রতিবেদক: কলারোয়ার বেগম খালেদা জিয়া ডিগ্রী কলেজের নৈশ প্রহরী পদে ৭ লাখ টাকার বিনিময়ে শিবির কর্মীকে নিয়োগের পায়তারা করছে বলে অভিযোগ উঠেছে ওই কলেজের সভাপতি মইনুল হাসান ও অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিকের বিরুদ্ধে।

নাম প্রকাশ না করার একাধিক প্রার্থী বলেন, সম্প্রতি ওই কলেজের ৩টি পদে জনবল নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদান করে ওই কলেজের অধ্যক্ষ। নৈশ প্রহরী পদের বিপরীতে ১০ জনের অধীক প্রার্থী আবেদন করে। পরীক্ষার দিন নির্ধারণ করা হয়েছে। তবে ইতিমধ্যে সভাপতি ময়নুল হাসান অধ্যক্ষের যোগসাজসে নিলকণ্ঠপুর গ্রামের মৃত জনাব আলীর ছেলে শিবিরকর্মী মোখলেছুর সরদারকে ৭ লাখ টাকার বিনিময়ে নিয়োগ দেওয়ার পায়তারা চালাচ্ছে।

ওই সকল প্রার্থী আরো বলেন, নিয়োগ সংক্রান্ত ব্যাপারে সভাপতি মইনুল হাসানের সাথে কথা বললে তিনি বলেন, প্রার্থী ঠিক হয়ে গেছে। এখন আর কিছু করার নেই।

এদিকে টাকার বিনিময়ে শিবির কর্মীকে নিয়োগ দেওয়া হচ্ছে কি না জানতে চাইলে ওই প্রতিষ্ঠানের সভাপতি মইনুল হাসান নিজেকে জাসদ নেতা দাবি করে দম্ভস্বরে বলেন, আমাকে যিনি(একজন জনপ্রতিনিধিকে উদ্দেশ্য করে) সভাপতি বানিয়েছেন আপনি তার সাথে কথা বলেন। এ ব্যাপারে তিনি বলতে পারবে। তারও একটা পছন্দ অপছন্দ থাকতে পারে। এছাড়া তিনি টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, নিয়োগ সংক্রান্ত ব্যাপারে কোন টাকা নেওয়া হচ্ছেনা।

এদিকে জয়নগর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আসমত আলী বলেন, টাকার বিনিময়ে নিয়োগ দেওয়ার বিষয়টি আমিও শুনেছি। মোখলেছুর রহমানের পরিবারের সদস্যরা কঠিনভাবে জামায়াত করে। সম্প্রতি আমার বাড়ির পাশের একটি জমি বিক্রি করে ৭ লাখ টাকা রওশন মেম্বরের কাছে দিয়েছে বলে শুনেছি।

তবে জয়নগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বর রওশন আলী বলেন, কলেজের পাশেই আমার বাড়ি সেই সুবাদে নিয়োগ হবার বিষয়টি শুনেছি। অতএব নিয়োগ সংক্রান্ত ব্যাপারে টাকা নেওয়ার বিষয়টি সম্পর্কে আমি অবগত না।

বেগম খালেদা জিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক বলেন, নিয়োগ সংক্রান্ত ব্যাপারে আর্থিক লেনদেনের বিষয়টি আমার জানা নেই। পরীক্ষার মাধ্যমে স্বচ্ছভাবে যোগ্য প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ এর সাক্ষাতকার (ভিডিও)
পরবর্তী পোস্ট
সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সাক্ষাতকার (ভিডিও)

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতিমূলক সভা

আগস্ট ৩, ২০২৬

কলারোয়া হাসপাতালে মিলবে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাক্সিন

জুলাই ২৮, ২০২৬

কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন

জুলাই ২৬, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরায় আইসক্রিম ফ্যাক্টরী ও কনফেকশনারিতে ভোক্তা-অধিকারের অভিযান ২৯,৫০০...

জুলাই ২২, ২০২৬

কলারোয়ায় নিজস্ব অর্থায়নে অসহায়দের জন্য ঘর নির্মাণ করছেন...

জুলাই ১৯, ২০২৬

প্রাথমিক শিক্ষার ভিত্তি যত শক্তিশালী হবে, তত এগিয়ে...

জুলাই ১৯, ২০২৬

কলারোয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত

জুলাই ১২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting