দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | বিকাল ৫:১১
রাফাতের রহস্যজনক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের...
ভূ-অর্থনীতি ও আগামীর সম্ভাবনা
“এজাহার আছে, আহত মানুষ আছে, সংবাদ সম্মেলন আছে—তবুও...
আশাশুনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত- ৪
আশাশুনিতে পানি কমিটির সদস্যদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত
খুলনায় মালিকের হাতে ফিরল ৫০টি হারানো মোবাইল ফোন
নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
 দেবহাটায় ভারতীয় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত
কালিগঞ্জে আটক আনিসুরের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

কলারোয়ায় মুক্তিযোদ্ধাদের বিজয় দিবসের কর্মসুচী বর্জন

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ১৬, ২০১৯
ডিসেম্বর ১৬, ২০১৯ ০ কমেন্ট 320 ভিউস

ইয়ারব হোসেন: : সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবসের অনুস্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের অবমাননার অভিযোগে মহান বিজয় দিবসের সকল অনুষ্ঠান বর্জন করেছেন মুক্তিযোদ্ধা সংসদ। সোমবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদরে কার্যালয়ে সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ও যুদ্ধকালীন গেরিলা কমান্ডার আব্দুল গফ্ফার আনুষ্ঠানিক ভাবে বর্জনের ঘোষনা দেন। এসময় বীর মুক্তিযোদ্ধারা কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দায়ী করে বলেন, উপজেলা প্রশাসন পরিকল্পিতভাবে আজ বিজয়ের দিনে মুক্তিযোদ্ধাদের অপমান করেছে অবিলম্বে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
যুদ্ধকালীন গেরিলা কমান্ডার আব্দুল গফ্ফার সাংবাদিকদের বলেন, কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরএম সেলিম শাহনেওয়াজ মহান বিজয় দিবস পালনের অনুষ্ঠানে আমাদের কোন দাওয়াত দেয়নি। তিনি বীর মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক হিসেবে যেন মর্যাদা পায় সেই ব্যবস্থা করেছেন। মহান বিজয় দিবসে কলারোয়ার সকল মুক্তিযোদ্ধাদের অপমান ও অবমাননা করায় আমরা বিজয় দিবসের সকল কর্মসুচি বর্জন করলাম। এসময় তিনি বলেন, উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের সিদ্ধান্ত মোতাবেক কলারোয়া উপজেলা প্রশাসন আয়োজিত বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানসহ সকল কর্মসুচি বর্জনের জন্য উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সিদ্ধান্ত নিয়েছেন, আমরা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময়ের মত কমান্ডারের সিদ্ধান্তের বাইরে কথা বা কাজ করতে পারবো না।
কলারোয়া উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা জানান, মহান বিজয় দিবস পালন উপলক্ষ্যে কলারোয়া উপজেলা প্রশাসন প্রস্তুতি সভার আয়োজন করে। প্রাক্তন মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে সেখানে আমন্ত্রন জানানো হলে সভায় আমি উপস্থিত হই। তিনি বলেন, বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কমিটি, উপ-কমিটি গঠন করা হয়। সেখানে উপজেলা প্রশাসন আমাকে একটি কমিটির সদস্য হিসেবে রাখে। এখনও আমি সেই কমিটির সদস্য হিসেবে আছি। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বলেন, আমরা বিজয়ের মাসে উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা একত্রিত হয়ে আমরা উৎসব পালন করি। ১৬ ডিসেম্বর আমাদের কাছে গর্বের দিন। এইদিনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জীবিত মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়, এছাড়া তোপধ্বনি, শহিদ বীর মুক্তিযোদ্ধাদের কবরে পুস্পমাল্য প্রদান, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনাসভাসহ বিভিন্ন অনুষ্ঠানে আমাদের প্রতিনিধিদের রাখা হয় এবং জানানো হয়। অথচ এবার উপজেলা প্রশাসন নিজেদের বসার জন্য উন্নত মানের ব্যবস্থা করলেও যারা এ দেশের জন্য জীবন বাজিরেখে যুদ্ধা করে স্বাধীনতার পতাকা আনলো সেসব মুক্তিযোদ্ধাদের বসার ব্যবস্থা করেছে মাঠের একপাশে অতি নিন্ম মানের। যা আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য অশ্রদ্ধা করা হয়েছে বলে মনে করেছি। এসময় তিনি আরো বলেন, যে মুক্তিযোদ্ধারা স্বাধীন দেশের পতাকার জন্য যুদ্ধ করেছে, শহীদ হয়েছে, পঙ্গুত্ব বরন করেছে সেই পতাকা উত্তোলনের সময় কলারোয়া দীর্ঘ দিনের প্রথা রয়েছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের একজন প্রতিনিধিকে সেখানে দাড়ানোর ব্যবস্থা করা হয়। কিন্তু কলারোয়া উপজেলা প্রশাসন পতাকা উত্তোলনসহ কোন অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের আমন্ত্রন না জানিয়ে আজ মহান বিজয় দিবসের সকল অনুষ্ঠান থেকে বিজয় উৎসব থেকে বঞ্চিত করেছে। ভরাক্রান্ত মনে এই বীর মুক্তিযোদ্ধা বলেন, বিজয় দিবসের এই দিনে বীর মুক্তিযোদ্ধা, যদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের যে সংবর্ধনা দেয়া হয় সেই অনুষ্ঠানের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা তার একজন প্রতিনিধি দিয়ে প্রাক্তন কমান্ডার হিসেবে আমার কাছে জানতে চাই, কত জন মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন, কত জন মুক্তিযোদ্ধা মারাগেছে, কতজন জীবিত আছেন, কতজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আছেন। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্দেশ্যে বলেন, আমরা কি উপহার নেয়ার জন্য সংবর্ধনা অনুষ্ঠানে যায়? এসময় তিনি সাংবাদিকদের বলেন, কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার অসযোগীতার কারনে আজ মহান বিজয় দিবসের দিনে কলারোয়া উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধারা সকল অনুষ্ঠান বর্জন করেছেন। এঘটনার জন্য তিনি কলারোয়াবাসীর কাছে দু:খ প্রকাশ করেন এবং অবিলম্বে মুক্তিযোদ্ধাদের অবমাননার জন্য সরকারের উর্ধতন কতৃপক্ষের হস্থেক্ষেপ কামনা করেন।
এদিকে বীর মুক্তিযোদ্ধাদের অবমাননার ঘটনায় সমর্থন জানিয়েছেন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, স্থানীয় সসেচনমহলসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। তারা এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পত্যাহারের দাবি জানান।
এবিষয়ে জানতে চাইলে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক আরএম সেলিম শাহনেওয়াজ অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের জানান, এবিষয়ে বিকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের বিস্তারিত জানানো হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ায় বিনম্র শ্রদ্ধায় মহান বিজয় দিবস উদযাপন
পরবর্তী পোস্ট
সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিজয় দিবস পালিত

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় একদিনে মিলল তিন মরদেহ

জুন ১৯, ২০২৬

কলারোয়ায় এক যুবকের মৃতদেহ উদ্ধার

জুন ১৯, ২০২৬

কলারোয়ায় কলেজ শিক্ষকদের সাথে মতবিনিময়

জুন ১৮, ২০২৬

কলারোয়ায় ক্রীড়া সংগঠকদের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

জুন ১৩, ২০২৬

কলারোয়ায় বজ্রপাতে যুবক নিহত

জুন ১৩, ২০২৬

কলারোয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জুন ১৩, ২০২৬

মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান : জেলা...

জুন ১০, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে ১৩ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

জুন ৯, ২০২৬

সরকারী আদেশ উপেক্ষা করে কলারোয়ার ধানদিয়ায় রাস্তার উপর...

জুন ৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting