দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১০:৩৭
আশাশুনিতে পূজামন্ডপ পরিদর্শনে এএসপি বায়েজিদ ইসলাম
ইউপি নির্বাচন: সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে চায়ের কাপে নির্বাচনী ঝড়
শ্যামনগরে বিএনপির সদস্য সচিবের সঙ্গে মতবিনিময়: অপরাধে জড়িত...
কলারোয়ায় প্রাথমিক শিক্ষায় সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতে কর্মশালা
শ্যামনগরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ
সুন্দরবনের অভয়ারণ্যে অভিযানে ৮ জেলে আটক
পাইকগাছায় ‘স্থানীয় সরকার বাজেট প্রণয়ন ও প্রয়োজনীয়তা’ বিষয়ক...
দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে...
তালায় মব সৃষ্টি করে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা: ১০...
পাইকগাছায় জুয়াড়ি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ১০
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

শ্যামনগরে বিএনপির সদস্য সচিবের সঙ্গে মতবিনিময়: অপরাধে জড়িত নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

কর্তৃক Satnadee Satkhira অক্টোবর ১৮, ২০২৬
অক্টোবর ১৮, ২০২৬ ০ কমেন্ট 30 ভিউস
জিএম নজরুল ইসলাম, শ্যামনগর থেকে: সাংবাদিকতা ও রাজনীতির মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, আস্থা এবং দায়িত্বশীল যোগাযোগ সুদৃঢ় করার প্রত্যয়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আশেক এলাহী মুন্নার সঙ্গে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ অক্টোবর) সকাল ১১টায় শ্যামনগরের সুন্দরবন প্রেসক্লাবের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জি এম মাসুম বিল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. আশেক এলাহী মুন্না।
সভায় আরও উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির সদস্য আব্দুর রাজ্জাক সরদার, মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুর ইসলাম হাজী, সদস্য সচিব মাসিদুর রহমান বাবু, শ্যামনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম আবু, উপজেলা তরুণ দলের আহ্বায়ক জয়নাল মল্লিক, মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আল গালিব জিকো ও আদম আলী।
এ ছাড়া স্বেচ্ছাসেবক দল নেতা রাহিম হোসেন, জাকারিয়া খান, ইব্রাহিম খলিল, আলামিন মোল্লা, আব্দুল হালিম, শাহাদাত হোসেন ও ইমরান হোসেন এবং শ্যামনগর পৌর বিএনপির মোক্তার হোসেন কয়ালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আশেক এলাহী মুন্না বলেন, “সাংবাদিকরা জাতির দর্পণ, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সমাজের অসংগতি, অনিয়ম ও মানুষের অধিকারহীনতার চিত্র জনসমক্ষে তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা যেমন সমাজকে সচেতন করেন, তেমনি দেশ ও জাতির অগ্রযাত্রায়ও গুরুত্বপূর্ণ অবদান রাখেন।”
তিনি আরও বলেন, সত্যনিষ্ঠ সাংবাদিকতা একটি সুস্থ, সচেতন ও জবাবদিহিমূলক সমাজ গঠনের অন্যতম ভিত্তি। তাই রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে সাংবাদিকদের পারস্পরিক শ্রদ্ধাবোধ, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং গঠনমূলক যোগাযোগ থাকা জরুরি। মতের ভিন্নতা থাকলেও সত্য ও জনস্বার্থের প্রশ্নে পারস্পরিক সম্মান বজায় রাখা উচিত।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি কিংবা এর অঙ্গসংগঠনের কোনো নেতাকর্মী অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হলে দল তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর অবস্থান নেবে। দলের নাম ব্যবহার করে কেউ যেন অন্যায় বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে তিনি নেতাকর্মীদের বিএনপির আদর্শ, নীতি ও সাংগঠনিক শৃঙ্খলা মেনে জনকল্যাণমুখী রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
মতবিনিময় সভায় সাংবাদিকতার নৈতিকতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরা এবং সাংবাদিক ও রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সভায় বক্তারা আশা প্রকাশ করেন, পারস্পরিক শ্রদ্ধা, দায়িত্বশীল আচরণ ও গঠনমূলক সংলাপের মধ্য দিয়ে সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে। এর ফলে এলাকার মানুষের সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আরও কার্যকরভাবে সামনে আসবে এবং শ্যামনগরের সামাজিক ও গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ায় প্রাথমিক শিক্ষায় সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতে কর্মশালা
পরবর্তী পোস্ট
ইউপি নির্বাচন: সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে চায়ের কাপে নির্বাচনী ঝড়

রিলেটেড পোস্ট

শ্যামনগরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

অক্টোবর ১৮, ২০২৬

সুন্দরবনের অভয়ারণ্যে অভিযানে ৮ জেলে আটক

অক্টোবর ১৮, ২০২৬

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের মতবিনিময় সভা

অক্টোবর ১৭, ২০২৬

আবুল খায়ের গ্রুপের সুপেয় পানির প্লান্ট উপকূলে দেখালো...

অক্টোবর ১৭, ২০২৬

শ‌্যামনগর থে‌কে ভেটখালী সড়ক ধুলাবা‌লির নীরব মরন ফাঁদ

অক্টোবর ১৭, ২০২৬

শ্যামনগরে সংবাদ প্রকাশের জের: বিএনপি নেতাকর্মীদের দখল করা...

অক্টোবর ১৭, ২০২৬

শ্যামনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি জমি...

অক্টোবর ১৬, ২০২৬

সুন্দরবনে নিষিদ্ধ অভয়ারণ্যে যৌথ অভিযান: নৌকাসহ ৩ জেলে...

অক্টোবর ১৬, ২০২৬

শ্যামনগরে গ্রামীণ নারী দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা...

অক্টোবর ১৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting