দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | বিকাল ৫:১৯
সুন্দরবনে নিষিদ্ধ এলাকা থেকে তিন জেলে আটক
শ্যামনগরে কুপিয়ে চাচিকে হত্যা: মা ও চাচাতো ভাই...
বিশ্ব সাদাছড়ি দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় আলোচনা সভা
সাতক্ষীরায় ‘তথ্য জানুন, অধিকার আদায় করুন’ শীর্ষক সংলাপ
শরতের মেলাঙ্গনে সুরের মূর্ছনা: মুক্তি পেল নিলয়ের পূজার...
ব্র্যাকের উদ্যোগে আলোকিত কুলতলী বাজার: আধুনিকায়নে যুক্ত হচ্ছে...
আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি...
ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ...
শ্যামনগরে জেলে বাওয়ালীর গোডাউনে রহস্যজনক আগুন: ১০ লাখ...
সুন্দরবনে আবারো মুক্তিপনের দাবি: জিয়া বাহিনীর হাতে ২...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

বিশ্ব সাদাছড়ি দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় আলোচনা সভা

কর্তৃক Satnadee Satkhira অক্টোবর ১৫, ২০২৬
অক্টোবর ১৫, ২০২৬ ০ কমেন্ট 26 ভিউস
নিজস্ব প্রতিবেদক: “সৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬” উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার ( ১৫ অক্টোবর)দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, সাতক্ষীরার যৌথ আয়োজনে এক আলোচনা সভা ও দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে সাদাছড়ি বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এস, এম, রফিকুল ইসলাম।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ বলেন, “দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের সমাজেরই অবিচ্ছেদ্য অংশ। সঠিক সুযোগ ও পরিবেশ পেলে তারাও দেশের উন্নয়নে অনন্য অবদান রাখতে পারে। সাদাছড়ি কেবল দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের চলাচলের সহায়ক নয়, বরং এটি তাদের আত্মনির্ভরশীলতা ও মর্যাদার প্রতীক। সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে এবং তাদের অধিকার সুরক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।” তিনি সমাজের সকল স্তরের মানুষকে দৃষ্টিপ্রতিবন্ধী ও অন্যান্য প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি আরও সহানুভূতিশীল হওয়ার এবং তাদের এগিয়ে যাওয়ার পথ সুগম করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে এস, এম, রফিকুল ইসলাম বলেন, জেলা সমাজসেবা কার্যালয় সব সময় প্রতিবন্ধী জনগোষ্ঠীর পাশে রয়েছে। তাদের জীবনমান উন্নয়ন, শিক্ষা ও কর্মসংস্থানের জন্য বিভিন্ন সেবা ও পুনর্বাসন কর্মসূচি চলমান রয়েছে এবং ভবিষ্যতে এই ধারা আরও বেগবান করা হবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিনিধি, আমন্ত্রিত অতিথি এবং দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপস্থিত দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে  সাদাছড়ি ও সহায়ক সামগ্রী বিতরণ করেন।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় ‘তথ্য জানুন, অধিকার আদায় করুন’ শীর্ষক সংলাপ
পরবর্তী পোস্ট
শ্যামনগরে কুপিয়ে চাচিকে হত্যা: মা ও চাচাতো ভাই আহত

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় ‘তথ্য জানুন, অধিকার আদায় করুন’ শীর্ষক সংলাপ

অক্টোবর ১৫, ২০২৬

শরতের মেলাঙ্গনে সুরের মূর্ছনা: মুক্তি পেল নিলয়ের পূজার...

অক্টোবর ১৪, ২০২৬

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ...

অক্টোবর ১৪, ২০২৬

সাতক্ষীরায় কলেজ ছাত্র হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার

অক্টোবর ১২, ২০২৬

ড্রাগ সুপারের উপস্থিতিতে সাতক্ষীরায় ৪ ফার্মেসিতে জরিমানা

অক্টোবর ১২, ২০২৬

সাংবাদিক হাফিজুর রহমানের মায়ের দাফন সম্পন্ন

অক্টোবর ১১, ২০২৬

সাতক্ষীরায় জমিজমা বিরোধে সীমানা প্রাচীর ভাঙচুর: আহত- ৩

অক্টোবর ১১, ২০২৬

সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া

অক্টোবর ১০, ২০২৬

সাতক্ষীরায় মানবাধিকার সংগঠন ‘অধিকার’র প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা

অক্টোবর ১০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting