দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:৫২
পুরাতন সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত...
পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৯ বছর এক্সরে মেশিন অচল:...
সাতক্ষীরায় ভুয়া ওয়ারেশ সনদ দেখিয়ে জমি দখল চেষ্টার...
পাইকগাছায় ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন
সাতক্ষীরা দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ইউনিফর্ম...
দেবহাটায় ২১টি মন্ডপে অনুষ্ঠিত হবে দুর্গা পূজা
সাতক্ষীরায় নিরাপদ, সাশ্রয়ী ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবিতে...
সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে যুব অধিকার পরিষদের নবগঠিত...
সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন:...
সাতক্ষীরায় বস্তিবাসীর জন্য নিরাপদ, সাশ্রয়ী ও জলবায়ু-সহনশীল আবাসন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শিক্ষাসাতক্ষীরা সদর

সাতক্ষীরা দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ইউনিফর্ম ও খাতা বিতরণ

কর্তৃক Satnadee Satkhira অক্টোবর ৬, ২০২৬
অক্টোবর ৬, ২০২৬ ০ কমেন্ট 25 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষার্থীর মধ্যে নতুন স্কুল ইউনিফর্ম ও হাতের লেখার খাতা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ  অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানজিদা শাহনাজের উদ্যোগে এবং অধ্যাপক ডা. মো. মেহেদী নেওয়াজের অর্থায়নে শিক্ষার্থীদের মধ্যে ইউনিফর্ম ও হাতের লেখার খাতা বিতরণ করা হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন।

 

এসময় তিনি শিক্ষার্থীদের হাতে ইউনিফর্ম ও খাতা তুলে দেন। প্রধান অতিথির বক্তব্যে মো. রুহুল আমীন বলেন, বিদ্যালয় শুধু পাঠ গ্রহণের জায়গা নয়, শিশুদের সুন্দরভাবে বেড়ে ওঠারও জায়গা। শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তুলতে বিদ্যালয়ের পরিবেশের পাশাপাশি শিক্ষক, অভিভাবক ও সমাজের মানুষের সহযোগিতা গুরুত্বপূর্ণ। শিশুদের প্রয়োজন বিবেচনায় নিয়ে এ ধরনের উদ্যোগ নেওয়া হলে তারা বিদ্যালয়ে আসা ও পড়াশোনার প্রতি আরও উৎসাহিত হবে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে আসা, মনোযোগ দিয়ে পড়াশোনা করা, শিক্ষকদের কথা মেনে চলা এবং ভালো মানুষ হওয়ার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আসাদুজ্জামান, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, মফিজুল ইসলাম ও প্রবীর মণ্ডল এবং এসএমসি সহসভাপতি আকবর হোসেন লস্কর।

 

বিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের সহায়তায় অধ্যাপক ডা. মো. মেহেদী নেওয়াজ এর আগেও বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কুল ইউনিফর্ম, পড়ার টেবিল, মিড ডে মিল ও খাদ্যসামগ্রী দিয়েছেন। শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ উন্নত করা এবং দৈনন্দিন প্রয়োজনের ক্ষেত্রে সহায়তা করাই এসব উদ্যোগের উদ্দেশ্য বলে সংশ্লিষ্টরা জানান।

 

অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামসুন্নাহার, হাফিজা খাতুন, ফারজানা বানু, জামিলা খাতুন ও সাবিরা আক্তারসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটায় ২১টি মন্ডপে অনুষ্ঠিত হবে দুর্গা পূজা
পরবর্তী পোস্ট
পাইকগাছায় ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন

রিলেটেড পোস্ট

পুরাতন সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত...

অক্টোবর ৬, ২০২৬

সাতক্ষীরায় ভুয়া ওয়ারেশ সনদ দেখিয়ে জমি দখল চেষ্টার...

অক্টোবর ৬, ২০২৬

সাতক্ষীরায় নিরাপদ, সাশ্রয়ী ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবিতে...

অক্টোবর ৬, ২০২৬

সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে যুব অধিকার পরিষদের নবগঠিত...

অক্টোবর ৬, ২০২৬

সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন:...

অক্টোবর ৬, ২০২৬

সাতক্ষীরায় বস্তিবাসীর জন্য নিরাপদ, সাশ্রয়ী ও জলবায়ু-সহনশীল আবাসন...

অক্টোবর ৬, ২০২৬

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যার প্রধান আসামী নাহিদসহ...

অক্টোবর ৬, ২০২৬

দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম

অক্টোবর ৬, ২০২৬

বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...

অক্টোবর ৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting