দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:২১
সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যার প্রধান আসামী নাহিদসহ...
তালার সমবায় সহকারী পরিদর্শক সন্ন্যাসী কুমার মন্ডলের দৌড়ঝাপ...
দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
Uncategorized

তালার সমবায় সহকারী পরিদর্শক সন্ন্যাসী কুমার মন্ডলের দৌড়ঝাপ শুরু

কর্তৃক Satnadee Satkhira অক্টোবর ৬, ২০২৬
অক্টোবর ৬, ২০২৬ ০ কমেন্ট 9 ভিউস

নিজস্ব প্রতিবেদক : পত্র পত্রিকায় সংবাদ প্রকাশের পরও রহস্যজনক কারণে বহাল তবিয়তে রয়েছেন সাতক্ষীরার তালা উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক সন্ন্যাসী কুমার মন্ডল। দুর্নীতি, ঘুষ বাণিজ্য ও নারী কেলেঙ্কারির একের পর এক অভিযোগ উঠলেও উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়ায় জনমনে চরম ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে সাধারন মানুষের মনে । এদিকে সংবাদ প্রকাশের পর উর্দ্ধতন কর্তৃপক্ষকে ম্যানেজ করতে তাকে উপর মহলে দৌঁড়ঝাপ করতে দেখা গেছে ।

অনুসন্ধানে দেখা গেছে, সন্ন্যাসী মন্ডল যেখানেই গেছেন সেখানেই গড়ে তুলেছেন অনিয়ম ও দুর্নীতির রাজত্ব। খুলনা জেলার কয়রা উপজেলায় কর্মরত থাকাকালে বিভাগীয় মামলা হয় তার বিরুদ্ধে । এরপর বিভাগীয় কর্মকর্তাদের চাপে পড়ে আশাশুনিতে বদলি হলেও সেখানে বেপরোয়া হয়ে ওঠেন তিনি। সর্বশেষ দূর্নীতির কারনে তাকে তালায় বদলী করা হলেও সেখানেও ঘুষ দূর্নীতির আখড়ায় পরিনত করেছে।

আশাশুনি এলাকার আশরাফ উদ্দীন সরদার ও আব্দুল আলিম বলেন,সন্ন্যাসী মন্ডল আশাশুনিতে থাকাকালে ঘুষ বাণিজ্যের পাশাপাশি একের পর এক নীতিহীন কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন ।মৎসজীবী সমবায় সমিতির নিবন্ধন নবায়নের নামে প্রতিবছর সরকারি ফি এর বাইরে ৫ থেকে ১০ হাজার টাকা অতিরিক্ত ঘুষ হাতিয়ে নিত সে । এমন জলমহলের সদস্য নয় এমন লোককে মোটংকের টাকার বিনিময়ে সরকারী খালে ইজরা পেতে সহয়তায় করেন তিনি। ঘটনটি নিয়ে তিনি সহ একাধিক মৎসজীবী সমবায় সমিতির সদস্য তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করলেও সন্ন্যাসী মন্ডলের দাপটে উপজেলার নির্বাহী কর্মকর্তা জলমহলকে দুভাগে ভাগ করে দেন ।এরপর তিনি এলাকার কিছু বকাটে লোকজনের পাল্লায় পড়ে তিনি উপজেলা বেহুলা ও সদরের মুনজিত পুর এলাকার দুই নারীর সাথে পরকিয়ায় জড়িয়ে পড়লে তাকে তালায় বদলী করা হয় ।

তালায় বদলি হওয়ার পর উপজেলা সমবায় কর্মকর্তা রফিকুল ইসলামের সাথে সখ্যতা গড়ে তুলে এনজিও ও সমবায় সমিতিগুলোর ওপর সুদের ওপর ভিত্তি করে ঘুষের টাকার অঙ্ক দ্বিগুণ বাড়িয়ে দেন।

রহমত আলী, ইবাদুল সানা, রুস্তম আলী সহ একাধিক সমবায় সমিতি পরিচালক অভিযোগ করেন, বার্ষিক নিবন্ধন নবায়নের নামে ফাইলপ্রতি ১০ হাজার থেকে লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নিচ্ছেন সন্ন্যাসী মন্ডল। এর পাশাপাশি মোটাংকের টাকার বিনিময়ে জেলে নয় এমন লোককে তিনি মৎসজীবি সমবায় সমিতিতে অর্ন্তভূক্ত করার মত অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ।

খলিষখালী এলাকার মৎসজীবি সমবায় সমিতির সভাপতি গনেশ বর্মন বলেন, সন্ন্যাসী যোগাদানের পর সমিতি নবায়নের নামে সমিতি প্রতি ৫ থেকে ৮ হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন। বিষয়টি তার অফিসের উর্ধতন কর্মকর্তা রফিকুল ইসলামকে জানালেও তিনি কোন কর্নপাত করেন না । উল্টো তিনি নির্দেশ বলে তার পক্ষে ছাপাই গান । অতি দ্রুত এই দূর্নীতিবাজ কর্মকর্তাকে অপসারন সহ তার বিরুদ্বে বিভাগীয় ব্যাবস্থা গ্রহনের জোর দাবী জানান তারা ।

পরকিয়ার অভিযোগ এনে সাতক্ষীরা শহরের মনজিতপুর এলাকার বাসিন্দা রাহুল কুমার সিংহ ক্ষোভ প্রকাশ করে বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের শীর্ষ নেতা-মন্ত্রীদের সাথে ঘনিষ্ঠতার দাপট দেখিয়ে সন্ন্যাসী মন্ডল হুমকি দিয়ে বলেন ডিসেম্বরে শেখ হাসিনা ফিরে আসছে! আপনি পারলে আমার বিরুদ্ধে যা করার করে নিয়েন। এর আগেও অনেকে চেষ্টা করেছে, আমার কিছুই করতে পারে নাই।

নাম না জানানোর শর্তে তালা উপজেলার সমবায় অফিসের এক কর্মকর্তা বলেন,সন্ন্যাসী মন্ডল আশাশুনিতে থাকাকালে শৃঙ্খলাভঙ্গের কারণে তার ১২ থেকে ১৮ মাসের টিএ/ডিএ পর্যন্ত আটকে দেওয়া হয়েছিল, অথচ তালা সমবায় অফিসে তিনি বর্তমানে ধরাকে সরা জ্ঞান করছেন।

অভিযোগ অস্বীকার করে সন্ন্যাসী মন্ডল বলেন, একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে অপপ্রচার চলাচ্ছে । তিনি কোন ঘুষ দূনীর্তির সাথে কখনই জড়িত নয় । তার বিরুদ্ধে হওয়া সকল সংবাদের প্রতিবাদ জানিয়েছেন তিনি ।

তালা উপজেলা সমবায় কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, সন্ন্যাসী মন্ডলের বিরুদ্ধে সুনির্দিষ্ট লিখিত অভিযোগ পেলে আইনগত ও তদন্ত সাপেক্ষ ব্যবস্থা গ্রহণ করা হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যার প্রধান আসামী নাহিদসহ গ্রেপ্তার-২

রিলেটেড পোস্ট

তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...

অক্টোবর ৫, ২০২৬

তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...

অক্টোবর ৫, ২০২৬

কলারোয়ায় ৮০ শিক্ষার্থীর মাঝে সাইকেল বিতরণ করলেন প্রশাসক...

অক্টোবর ১, ২০২৬

কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় ৩ সদস্যের নতুন...

সেপ্টেম্বর ২৫, ২০২৬

দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে এমপি গাজী...

সেপ্টেম্বর ২১, ২০২৬

সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বিশাল আনন্দ...

সেপ্টেম্বর ২০, ২০২৬

মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা...

সেপ্টেম্বর ১৮, ২০২৬

সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

সেপ্টেম্বর ১২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting