দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১১:০৯
স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...
সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...
আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...
খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে...
গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...
সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...
নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর কয়েক ঘণ্টা পর গ্রেপ্তার

কর্তৃক Satnadee Satkhira সেপ্টেম্বর ৩০, ২০২৬
সেপ্টেম্বর ৩০, ২০২৬ ০ কমেন্ট 86 ভিউস

নিজস্ব প্রতিবেদক: মাদক মামলার সাজাপ্রাপ্ত ও বিচারাধীন একটি মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানার আসামী পুলিশের হেফাজতে থাকা শফিকুল ইসলাম আদালত থেকে পালিয়ে যাওয়ার তিন ঘণ্টা পর গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুর দেড়টার দিকে জ্যেষ্ঠ বিচারিক হাকিম প্রথম আদালতের বারান্দা থেকে সে পালিয়ে যায়।

 

শফিকুল ইসলাম সাতক্ষীরার পাটকেলঘাটা থানাধীন রাড়িপাড়া গ্রামের সবুজ সানার ছেলে। সাতক্ষীরা আদালত সূত্রে জানা গেছে, শফিকুল ইসলামকে ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি তার বাড়ি থেকে তিন বোতল ফেনসিডিল ও ১৫০ গ্রাম গাজাসহ গ্রেপ্তার করে সাতক্ষীরা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক বিজয় কুমার মজুমদার।

 

এ ঘটনায় বিজয় কুমার মজুমদার বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে শফিকুলের নামে জিআর-২১/২৩ নং মামলা করেন। মামলার তদন্তকারি কর্মকর্তা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অথিধদপ্তরের সাতক্ষীরা সার্কেলের পরিদর্শক তাজুল ইসলাম শফিকুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। জামিনে মুক্তি পাওয়ার পর ২০২৫ সালের পর থেকে শফিকুল পলাতক ছিল।

 

মুখ্য বিচারিক হাকিম আদালতে তার বিরুদ্ধে অভিযোগ গঠণ শেষে আগামি ১৮ নভেম্বর সাক্ষীর জন্য দিন ধার্য রয়েছে। সূত্রটি আরো জানায়, শফিকুল ইসলাম পাটকেলঘাটা থানার জিআর-১৫৬/২২ নং মাদক মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী। ২০২৫ সালে সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম প্রথম আদালত থেকে পলাতক অবস্থায় তার দুই বছর সাজা হয়। এরপর থেকে সে পলাতক ছিল। মঙ্গলবার রাতে গ্রেপ্তারি পরোয়ানার আসামী হিসেবে পাটকেলঘাটা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ বুধবার দুপুর দেড়টার দিকে মুখ্য বিচারিক হাকিম আদালতের ১০ তলা ভবনের তিন তলার জ্যেষ্ট বিচারিক হাকিম প্রথম আদালতের নেওয়ার সময় হাতকড়াসহ পালিয়ে যায়।

 

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম জানান, তার থানার একটি মাদক মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানার আসামী ও একটি বিচারধীন মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানার আসামী শফিকুল। তাকে বুধবার আদালতে নেওয়ার পর আদালত চত্ত্বর থেকে সে পালিয়ে যায়। পরে দ্রুত গতিতে পাটকেলঘাটার দিকে আসার সময় শহরের সদর হাসপাতালের পার্শ্ববর্তী অটোস্ট্যান্ড থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। তবে পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশ তার বিরুদ্ধে কোন নতুন মামলা দিয়েছে কিনা তা নিশ্চিত করেন নি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম।

 

তবে সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম প্রথম আদালতের বেঞ্চ সহকারি গোপাল পালের সাথে যোগাযোগের চেষ্টা করলে তিনি বারবার সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

 

সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক নাজমুল হক জানান, থানা থেকে আদালতে আনার পথে দুপুর দুটোর দিকে শফিকুল পালিয়ে যায়। তবে তাকে বিকেল চারটার দিকে অবারো গ্রেপ্তারের পর বিকেল সাড়ে ৫টার দিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন গ্রেফতার
পরবর্তী পোস্ট
স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল নেতার সংবাদ সম্মেলন

রিলেটেড পোস্ট

স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

সেপ্টেম্বর ৩০, ২০২৬

তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting