দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১০:০৩
ভারতীয় জলদস্যুদের অত্যাচারে অতিষ্ঠ সুন্দরবন, আতঙ্কে জেলে-বাওয়ালিরা
পানিতে ভাসছিল দুই শিশুর মরদেহ
পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ​
পাটকেলঘাটায় পুলিশের বিশেষ অভিযানে দু’জন গ্রেফতার
পরিবেশ রক্ষায় শ্যামনগরের সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ...
আশাশুনিতে বিরোধপূর্ণ জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের...
সুন্দরবন বাঁচলে, উপকূল বাঁচবে
সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান
গুড়পুকুরপাড়ে মনসা পূজা, মেলার অপেক্ষায় সাতক্ষীরা
কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনিতে বিরোধপূর্ণ জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন

কর্তৃক Satnadee Satkhira সেপ্টেম্বর ১৮, ২০২৬
সেপ্টেম্বর ১৮, ২০২৬ ০ কমেন্ট 16 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ফটিকখালী গ্রামে ৪ একর ৪৩ শতক জমি দখলের পাঁয়তারার অভিযোগ প্রভাবশালী আবু তালেব গংদের বিরুদ্ধে। প্রতিকার চেয়ে মানববন্ধন করেছেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ফটিকখালী মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জমির মালিক দাবিদার ফটিকখালী গ্রামের মৃত অশ্বিনী সানার ছেলে ভূপতি সানা ও তাঁর পক্ষের লোকজন অভিযোগ করেন, গেজেটে দাগ নম্বরের ভুল থাকায় কাপসণ্ডা মৌজায় ৫৬ খতিয়ানে ৪ একর ৪৩ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে আইনি জটিলতা চলছে। এ নিয়ে ২০১২ সালে সাতক্ষীরা সিভিল কোর্টে মামলা করেন তারা। পরবর্তীতে ২০২৫ সালের ২৮ মে ওই মামলায় আদালত তাঁদের পক্ষে রায় দেন বলে দাবি করেন ভূপতি সানা।

তিনি বলেন, ওই রায়ের বিরুদ্ধে সরকার পক্ষ ডিস্ট্রিক্ট জজ আদালতে আপিল করে। পরবর্তীতে ২০২৬ সালের ৯ ফেব্রুয়ারি আদালত আবারো তাঁর পক্ষে রায় হয়েছে বলে দাবি করেন তিনি।

ভূপতি সানা আরও বলেন, আদালতের রায়ের পর তিনি জমির নামজারি (নামপত্তন) জন্য আবেদন করেন। বিষয়টি আমলে নিয়ে আদালত আশাশুনি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি কর্মকর্তার কাছে সরেজমিন তদন্ত প্রতিবেদন চেয়েছেন। তবে ছয় মাসেরও বেশি সময় পার হলেও ইউনিয়ন ভূমি কর্মকর্তা ওই প্রতিবেদন দেওয়ার ক্ষেত্রে গড়িমসি করছেন বলে অভিযোগ করেন তিনি।

মানববন্ধনে স্থানীয় ইউপি সদস্য রামপদ সানা বলেন, “ভূপতি সানা গংরা দীর্ঘদিন ধরে এই জমি ভোগদখল করে আসছেন। সম্প্রতি ফটিকখালী গ্রামের প্রভাবশালী আবু তালেব গাজীসহ কয়েকজন ওই জমিকে খাস সম্পত্তি দাবি করে দখলে নেওয়ার চেষ্টা করছেন বলে আমরা জানতে পেরেছি। এ নিয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজনকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে।”

তিনি আরও বলেন, “ভয়ভীতি উপেক্ষা করে জমির মালিকরা বর্তমানে সেখানে ধান রোপণ করছেন।” তবে তিনি বিভিন্নভাবে ভাই-ভীতি দেখানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে খাজরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু বলেন, “ঘটনার বিষয়ে আমি শুনেছি।  জোর করে জমি দখলের চেষ্টা করা হচ্ছে—এমন কোনো অভিযোগ আমার কাছে আসেনি।” তবে আবু তালেব গাজি গংদের বিরুদ্ধে একাধিক অভিযোগ আমার পরিষদের হয়েছে।

এ বিষয়ে খাজরা ইউনিয়ন ভূমি কর্মকর্তা দেবব্রত মণ্ডলের বক্তব্য জানতে একাধিকবার তাঁর মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মানববন্ধনে ইউপি সদস্য রামপদ সানার সভাপতিত্বে বক্তব্য দেন সাবেক ইউপি সদস্য সুরঞ্জন সানা, জমির মালিক দাবিদার মতিলাল সানা,তপন সানা, অনিবেশ সানা, নব সানা, হাসেম গাজী সহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন।

মানববন্ধন থেকে জমির মালিকানা ও দখল নিয়ে চলমান বিরোধের সুষ্ঠু তদন্ত, আদালতের রায় বাস্তবায়ন এবং হয়রানি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সুন্দরবন বাঁচলে, উপকূল বাঁচবে
পরবর্তী পোস্ট
পরিবেশ রক্ষায় শ্যামনগরের সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি

রিলেটেড পোস্ট

ক্যান্সার আক্রান্ত আওয়ামীলীগ নেতা রাজ্যেশ্বর জামিনে মুক্তি চান

আগস্ট ২৬, ২০২৬

আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ

আগস্ট ১৬, ২০২৬

কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...

আগস্ট ১৫, ২০২৬

আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...

আগস্ট ৪, ২০২৬

আশাশুনিতে সাবেক মাদ্রাসা শিক্ষার্থীর সার্টিফিকেট হারিয়ে যাওয়ায় থানায়...

আগস্ট ৩, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাড. শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

 খোলপেটুয়া- কপোতাক্ষ নদী এখন বিএনপি – জামায়তের বালু...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাডঃ শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির ৯টি প্রতিষ্ঠানে এমপি মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting