দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১২:২৪
শত শত কোটি টাকা লোপাট: সাতক্ষীরায় বুশরা গ্রুপের...
সরকারি কলেজের কম্পিউটার দোকানের নাম নিয়ে কমিশন বাণিজ্য 
তালায় ৫০ শিক্ষার্থী পেলেন শিক্ষা বৃত্তি’
সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’...
নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক...
সাতক্ষীরায় উপজেলা শিশুকল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলা বেকারি মালিক সমিতির কমিটি গঠন
রাস্তার ধারে পড়ে থাকা বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করে...
বিআরটিসি বাসের চাকায় পিষ্ট, প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
সাতক্ষীরা কমিউনিটির কার্যনির্বাহী কমিটি গঠন: উম্মে ফুয়ারা সভাপতি,...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

সরকারি কলেজের কম্পিউটার দোকানের নাম নিয়ে কমিশন বাণিজ্য 

কর্তৃক Satnadee Satkhira সেপ্টেম্বর ১৫, ২০২৬
সেপ্টেম্বর ১৫, ২০২৬ ০ কমেন্ট 21 ভিউস
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সরকারি কলেজের বাংলা বিভাগের একটি অফিসিয়াল বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট একটি কম্পিউটার দোকানের নাম উল্লেখ করায় নানা প্রশ্ন উঠেছে। অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণ ও সংশ্লিষ্ট কার্যক্রমের ক্ষেত্রে কেন একটি নির্দিষ্ট দোকান থেকেই ফরম সংগ্রহ ও পূরণের নির্দেশনা দেওয়া হয়েছে—এ নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। কলেজের বাংলা বিভাগের প্যাডে সোমবার  (১৩ সেপ্টেম্বর)  প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের অনার্স তৃতীয় বর্ষের যেসব শিক্ষার্থী ফরম পূরণ করতে ইচ্ছুক, তাদের আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে ফরম ডাউনলোড করে কলেজের নির্ধারিত প্রক্রিয়ায় জমা দিতে হবে। যাদের ফরম উঠছে না, তাদের বাংলা বিভাগের সঙ্গে যোগাযোগ করতেও বলা হয়েছে।
তবে বিজ্ঞপ্তির নিচের অংশে আরও একটি নির্দেশনায় বলা হয়েছে, অনার্স প্রথম বর্ষের যেসব শিক্ষার্থী আইডি কার্ড করতে ইচ্ছুক, তারা ‘বি.কে. কম্পিউটার’ দোকান থেকে ফরম তুলে পূরণ করে ২০ সেপ্টেম্বরের মধ্যে বাংলা বিভাগে জমা দেবেন। এখানেই প্রশ্ন উঠেছে,একটি সরকারি কলেজের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের নির্দিষ্ট একটি কম্পিউটার দোকান থেকে ফরম সংগ্রহ ও পূরণের নির্দেশনা কেন দেওয়া হবে? সাতক্ষীরা শহরে যেখানে অসংখ্য কম্পিউটার ও অনলাইন সেবা কেন্দ্র রয়েছে, সেখানে নির্দিষ্ট একটি দোকানকে কেন এভাবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হলো? সাধারণ মানুষের প্রশ্ন, এটি কি শুধুই শিক্ষার্থীদের সুবিধার্থে দেওয়া নির্দেশনা, নাকি এর পেছনে কোনো আর্থিক সুবিধা বা কমিশন বাণিজ্যের সম্পর্ক রয়েছে? যদিও কমিশন নেওয়ার কোনো প্রমাণ বা অভিযোগের সত্যতা এই বিজ্ঞপ্তি থেকে নিশ্চিত হওয়া যায়নি।
সংশ্লিষ্টরা বলছেন, সরকারি প্রতিষ্ঠানের কোনো বিজ্ঞপ্তিতে বেসরকারি একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের নাম ব্যবহারের ক্ষেত্রে স্বচ্ছতা থাকা জরুরি। যদি শিক্ষার্থীদের সুবিধার্থে নির্দিষ্ট দোকানের নাম উল্লেখ করা হয়ে থাকে, তাহলে এর কারণও স্পষ্ট করা উচিত। এ বিষয়ে সাতক্ষীরা সরকারি কলেজ কর্তৃপক্ষের কাছে সাধারণ মানুষের প্রশ্ন শিক্ষার্থীদের ফরম পূরণের জন্য নির্দিষ্ট একটি কম্পিউটার দোকানের ওপর নির্ভর করতে বলা হলো কেন? এর পেছনে কি কোনো লিখিত অনুমোদন বা চুক্তি রয়েছে? আর যদি না থাকে, তাহলে সরকারি কলেজের অফিসিয়াল প্যাডে একটি নির্দিষ্ট দোকানের নাম কীভাবে এলো? শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি, বিষয়টি কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে পরিষ্কার করা হলে এ নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি ও সন্দেহের অবসান হবে।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালায় ৫০ শিক্ষার্থী পেলেন শিক্ষা বৃত্তি’
পরবর্তী পোস্ট
শত শত কোটি টাকা লোপাট: সাতক্ষীরায় বুশরা গ্রুপের অফিসে গ্রাহকদের হানা

রিলেটেড পোস্ট

শত শত কোটি টাকা লোপাট: সাতক্ষীরায় বুশরা গ্রুপের...

সেপ্টেম্বর ১৫, ২০২৬

তালায় ৫০ শিক্ষার্থী পেলেন শিক্ষা বৃত্তি’

সেপ্টেম্বর ১৫, ২০২৬

সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’...

সেপ্টেম্বর ১৫, ২০২৬

নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক...

সেপ্টেম্বর ১৫, ২০২৬

সাতক্ষীরায় উপজেলা শিশুকল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত

সেপ্টেম্বর ১৫, ২০২৬

সাতক্ষীরা জেলা বেকারি মালিক সমিতির কমিটি গঠন

সেপ্টেম্বর ১৫, ২০২৬

রাস্তার ধারে পড়ে থাকা বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করে...

সেপ্টেম্বর ১৫, ২০২৬

সাতক্ষীরা কমিউনিটির কার্যনির্বাহী কমিটি গঠন: উম্মে ফুয়ারা সভাপতি,...

সেপ্টেম্বর ১৫, ২০২৬

সাতক্ষীরায় ব্যবসায়ীকে অপহরণ করে মারধর ও টাকা নেওয়ার...

সেপ্টেম্বর ১৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting