দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১০:৪৩
শত শত কোটি টাকা লোপাট: সাতক্ষীরায় বুশরা গ্রুপের...
সরকারি কলেজের কম্পিউটার দোকানের নাম নিয়ে কমিশন বাণিজ্য 
তালায় ৫০ শিক্ষার্থী পেলেন শিক্ষা বৃত্তি’
সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’...
নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক...
সাতক্ষীরায় উপজেলা শিশুকল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলা বেকারি মালিক সমিতির কমিটি গঠন
রাস্তার ধারে পড়ে থাকা বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করে...
বিআরটিসি বাসের চাকায় পিষ্ট, প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
সাতক্ষীরা কমিউনিটির কার্যনির্বাহী কমিটি গঠন: উম্মে ফুয়ারা সভাপতি,...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদরসারাদেশ

নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ

কর্তৃক Satnadee Satkhira সেপ্টেম্বর ১৫, ২০২৬
সেপ্টেম্বর ১৫, ২০২৬ ০ কমেন্ট 4 ভিউস

মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ও নিয়োগদাতাদের অংশগ্রহণে একটি জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই আলোচনায় স্থানীয় পর্যায়ের ৯ জন প্রতিনিধি অংশ নেন।

সংলাপে নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ক্ষেত্রে বিদ্যমান সামাজিক প্রতিবন্ধকতা দূর করা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুফল এবং স্থানীয়ভাবে নারীবান্ধব কাজের সুযোগ তৈরির নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বিশেষভাবে স্থান পায় প্রশিক্ষণপ্রাপ্ত নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের ই-কমার্স, ডিজিটাল মার্কেটিং ও অনলাইননির্ভর বিক্রয় ব্যবস্থার বিষয়টি। অংশগ্রহণকারীরা উল্লেখ করেন, নারীরা দক্ষতা অর্জন করলেও বাজারসংযোগের অভাবে ব্যবসায় পিছিয়ে পড়ছেন। এ সমস্যা সমাধানে অনলাইন প্ল্যাটফর্মে পণ্যের প্রচার, অর্ডার গ্রহণ এবং দ্রুত ক্রেতার কাছে পণ্য পৌঁছে দিতে একটি কার্যকর স্থানীয় অনলাইন ডেলিভারি সিস্টেম গড়ে তোলা জরুরি।

সংলাপে নারী উদ্যোক্তাদের প্রধান কয়েকটি দাবির বিষয়ে সর্বসম্মত মত উঠে আসে ই-কমার্স ও ডিজিটাল মার্কেটিং: ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার এবং অনলাইনে পণ্য বিক্রির সুনির্দিষ্ট মাধ্যম তৈরি করা। স্থানীয় ডেলিভারি সিস্টেম জেলা পর্যায়ে নির্ভরযোগ্য ডেলিভারি নেটওয়ার্ক গড়ে তোলা। উদ্যোক্তা মেলা ও প্রদর্শনী স্থানীয় ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধি ও নতুন বাজার তৈরিতে সাতক্ষীরায় নিয়মিত উদ্যোক্তা মেলার আয়োজন করা। মেন্টরশিপ নেটওয়ার্ক ব্যবসা পরিচালনা, বাজার সম্প্রসারণ ও কারিগরি চ্যালেঞ্জ মোকাবিলায় অভিজ্ঞ ব্যবসায়ী ও পেশাজীবীদের সমন্বয়ে মেন্টরশিপ ব্যবস্থা চালুকরণ।

অংশগ্রহণকারীরা মনে করেন, স্থানীয় নেতা, নিয়োগদাতা ও অংশীজনদের সক্রিয় অংশগ্রহণে এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে নারীদের প্রশিক্ষণ কেবল সনদেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা টেকসই আয়ের সুযোগে রূপ নেবে। সংলাপে নারীদের স্থানীয় বাজারে সম্পৃক্ততা বাড়াতে এবং সামাজিক সহযোগিতা জোরদার করতে সবাই একমত প্রকাশ করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় উপজেলা শিশুকল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’ অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

শত শত কোটি টাকা লোপাট: সাতক্ষীরায় বুশরা গ্রুপের...

সেপ্টেম্বর ১৫, ২০২৬

সরকারি কলেজের কম্পিউটার দোকানের নাম নিয়ে কমিশন বাণিজ্য 

সেপ্টেম্বর ১৫, ২০২৬

তালায় ৫০ শিক্ষার্থী পেলেন শিক্ষা বৃত্তি’

সেপ্টেম্বর ১৫, ২০২৬

সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’...

সেপ্টেম্বর ১৫, ২০২৬

সাতক্ষীরায় উপজেলা শিশুকল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত

সেপ্টেম্বর ১৫, ২০২৬

সাতক্ষীরা জেলা বেকারি মালিক সমিতির কমিটি গঠন

সেপ্টেম্বর ১৫, ২০২৬

রাস্তার ধারে পড়ে থাকা বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করে...

সেপ্টেম্বর ১৫, ২০২৬

সাতক্ষীরা কমিউনিটির কার্যনির্বাহী কমিটি গঠন: উম্মে ফুয়ারা সভাপতি,...

সেপ্টেম্বর ১৫, ২০২৬

সাতক্ষীরায় ব্যবসায়ীকে অপহরণ করে মারধর ও টাকা নেওয়ার...

সেপ্টেম্বর ১৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting