
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলায় শিশু সুরক্ষা ও অধিকার বাস্তবায়নে শিশুকল্যাণ বোর্ডের এক গুরুত্বপূর্ন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা ডিজিটাল কর্নারে এই সভার আয়োজন করা হয়।
সদর উপজেলা শিশুকল্যাণ বোর্ডের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা পিএইচটি সেন্টারের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম।
সভায় অতিথির বক্তব্যে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এস. এম. রফিকুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জীত কুমার দাশ এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার শিশুদের কল্যাণ ও সুরক্ষা নিশ্চিতে সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন।
উপজেলা সমাজসেবা অফিসার মো. শরিফুল ইসলামের সঞ্চালনায় সভায় বোর্ডের সদস্যদের মধ্য থেকে বক্তব্য রাখেন প্রফেসর মো. আব্দুল হামিদ, সাবেক পৌর কাউন্সিলর মাসুম বিল্লাহ শাহিন এবং শিশু অধিকারকর্মী সাকিবুর রহমান বাবলা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান, সনাক জেলা কমিটির সভাপতি তৈয়ব হাসান বাবু, সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা কমিটির সভাপতি প্রফেসর পবিত্র মোহন দাশ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফরহাদ জামিল, প্রবেশন কর্মকর্তা মো. মোর্শেদুল হক, সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহিদুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন এবং ব্রেকিং দ্য সাইলেন্সের জেলা ইনচার্জ মো. শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়াও সদরের বিভিন্ন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় সংবাদকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধি এবং উন্নয়ন সহযোগী সংগঠনের সদস্যবৃন্দ এতে অংশ নেন। সভায় উপজেলার শিশুদের সুরক্ষা নিশ্চিতকরণ এবং বর্তমান শিশুকল্যাণমূলক কার্যক্রমগুলোকে আরও গতিশীল করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।

