দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১০:৪৪
শিক্ষার্থীদের উৎসাহ দিতে আল-হিকমাহ মডেল মাদরাসায় পুরস্কার বিতরণ
শ্যামনগরে হেতালখালি স্বেচ্ছাসেবী রক্তদান সংস্থার উদ্যোগে বৃক্ষ বিতরণ
তালার ইসলামকাটিতে ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
সাতক্ষীরায় সাংবাদিক কেন্দ্রের উদ্যেগে  শিক্ষার্থীদের মাঝে গাছের চারা...
তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিয়ে
দেবহাটার সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে ২টি বিদ্যালয়কে...
কলারোয়া বেত্রবতী হাইস্কুলসহ ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা...
সাতক্ষীরায় ছাত্রশিবিরের ক্যারিয়ার গাইডলাইন ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা...
নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন...
সাতক্ষীরায় ভাদড়ায় প্রীতি ফুটবল ম্যাচে ভাদড়া বাউকোলা স্পোর্টিং...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালাসাতক্ষীরা জেলা

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিয়ে

কর্তৃক Satnadee Satkhira সেপ্টেম্বর ১০, ২০২৬
সেপ্টেম্বর ১০, ২০২৬ ০ কমেন্ট 21 ভিউস

#মুচলেকা নিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার নির্দেশ দিলেন ইউএনও

মোজাফফর রহমান: সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিয়ের ঘটনা ধরা পড়েছে। নবম ও দশম শ্রেণির এসব ছাত্রীর বিয়ে হওয়ায় বিদ্যালয় ও স্থানীয় অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।বিষয়টি জানার পর বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট ছাত্রী ও তাদের অভিভাবকদের তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ডাকা হয়। ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণার উপস্থিতিতে অভিভাবকেরা মেয়েদের অপ্রাপ্তবয়স্ক অবস্থায় বিয়ে দেওয়ার কথা স্বীকার করেন।পরে অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। এতে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে মেয়েদের শ্বশুরবাড়িতে না পাঠানো এবং তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন অভিভাবকেরা। এরপর ছাত্রীদের আবার বিদ্যালয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার জানান, প্রথমে ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির পাঁচজন এবং দশম শ্রেণির ছয়জন ছাত্রীর বাল্যবিয়ের তথ্য পাওয়া যায়। পরে খোঁজ নিয়ে একই বিদ্যালয়ের আরও দুই ছাত্রীর বিয়ে হওয়ার তথ্য পাওয়া যায়।

জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলার লিখিত অভিযোগের পর বিষয়টি নিয়ে তদন্ত করা হয়। তিনি জানান, গত ৩১ আগস্ট বিদ্যালয়ে গিয়ে ১১ ছাত্রীর বাল্যবিয়ের বিষয়টি জানতে পারেন। পরে বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে তথ্য নিয়ে জেলা প্রশাসক, মহিলা বিষয়ক অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করা হয়।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। ১৮ বছর পূর্ণ হওয়ার আগে মেয়েদের বাবার বাড়িতে রাখার পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাওয়ার বিষয়ে তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

ইউএনও আরও বলেন, ছাত্রীদের নিয়মিত খোঁজখবর নেওয়ার দায়িত্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষককে দেওয়া হয়েছে। কোনো পরিবার মুচলেকার শর্ত অমান্য করে মেয়েকে অপ্রাপ্তবয়স্ক অবস্থায় শ্বশুরবাড়িতে পাঠালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো বলেন, এঘটনার পর তালা উপজেলার অন্য মাধ্যমিক বিদ্যালয়গুলোতেও বাল্যবিবাহ ঠেকাতে সতর্কতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে সব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের চিঠি দেওয়া হচ্ছে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।

ইসলামকাটি ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তালেব জানান, বাল্যবিবাহের বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনের নির্দেশে ১৩ শিক্ষার্থীকে নিয়ে উপজেলা হাজির করা হয়। অভিভাবকরা এবং শিক্ষার্থীরা মুচলেকা দিয়েছেন। তারা এখন থেকে নিয়মিত স্কুলে উপস্থিত থাকবেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটার সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে ২টি বিদ্যালয়কে গ্রীন স্কুল ঘোষনা
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় সাংবাদিক কেন্দ্রের উদ্যেগে  শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

রিলেটেড পোস্ট

শিক্ষার্থীদের উৎসাহ দিতে আল-হিকমাহ মডেল মাদরাসায় পুরস্কার বিতরণ

সেপ্টেম্বর ১০, ২০২৬

শ্যামনগরে হেতালখালি স্বেচ্ছাসেবী রক্তদান সংস্থার উদ্যোগে বৃক্ষ বিতরণ

সেপ্টেম্বর ১০, ২০২৬

তালার ইসলামকাটিতে ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ

সেপ্টেম্বর ১০, ২০২৬

সাতক্ষীরায় সাংবাদিক কেন্দ্রের উদ্যেগে  শিক্ষার্থীদের মাঝে গাছের চারা...

সেপ্টেম্বর ১০, ২০২৬

দেবহাটার সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে ২টি বিদ্যালয়কে...

সেপ্টেম্বর ১০, ২০২৬

কলারোয়া বেত্রবতী হাইস্কুলসহ ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা...

সেপ্টেম্বর ১০, ২০২৬

সাতক্ষীরায় ছাত্রশিবিরের ক্যারিয়ার গাইডলাইন ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা...

সেপ্টেম্বর ১০, ২০২৬

সাতক্ষীরায় অবৈধ উচ্ছেদ অভিযানে দিবা-নৈশ কলেজের সামনের স্থাপনা...

সেপ্টেম্বর ১০, ২০২৬

সুন্দরবনে নানা ভাই বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ

সেপ্টেম্বর ১০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting