দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১০:৪৪
শিক্ষার্থীদের উৎসাহ দিতে আল-হিকমাহ মডেল মাদরাসায় পুরস্কার বিতরণ
শ্যামনগরে হেতালখালি স্বেচ্ছাসেবী রক্তদান সংস্থার উদ্যোগে বৃক্ষ বিতরণ
তালার ইসলামকাটিতে ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
সাতক্ষীরায় সাংবাদিক কেন্দ্রের উদ্যেগে  শিক্ষার্থীদের মাঝে গাছের চারা...
তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিয়ে
দেবহাটার সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে ২টি বিদ্যালয়কে...
কলারোয়া বেত্রবতী হাইস্কুলসহ ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা...
সাতক্ষীরায় ছাত্রশিবিরের ক্যারিয়ার গাইডলাইন ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা...
নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন...
সাতক্ষীরায় ভাদড়ায় প্রীতি ফুটবল ম্যাচে ভাদড়া বাউকোলা স্পোর্টিং...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়াসাতক্ষীরা জেলা

দেবহাটার সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে ২টি বিদ্যালয়কে গ্রীন স্কুল ঘোষনা

কর্তৃক Satnadee Satkhira সেপ্টেম্বর ১০, ২০২৬
সেপ্টেম্বর ১০, ২০২৬ ০ কমেন্ট 16 ভিউস

ওমর ফারুক মুকুল:দেবহাটায় সুশীলনের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে ২টি বিদ্যালয়কে সবুজ ও সহনশীল গ্রীন স্কুল ঘোষনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের বালিয়াডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কুলিয়া স্যার আনছার আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়কে গ্রীন স্কুল ঘোষনা অনুষ্ঠানটি বৃহষ্পতিবার ১০ সেপ্টেম্বর সকাল ১১ টায় বালিয়াডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাস চন্দ্র মন্ডল। অনুষ্টানে অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল, বালিয়াডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিজিয়া খাতুন, সুশীলনের কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার জোৎসা বালা।কুলিয়া ইউনিয়নের সচিব ফারুক হোসেন, ডেরার ম্যানেজার আনজির হোসেন, সাসের ম্যানেজার আলমগীর হোসেন, কুলিয়া ইউনিয়নের সিবিএ কমিটির সভাপতি মনিরুজ্জামান মনি, সাংবাদিক শাহিনুর রহমান, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ফাতেমা খাতুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক গাজী আব্দুল্লাহ, শিক্ষক শাহিনুর রহমান, শিক্ষক দেবব্রত ঘোষ, উপজেলা চাইল্ড ফোরামের সভাপতি অনামিকা পাল, কুলিয়া ইয়ুথ কমিটির সভাপতি মানিক হোসেন ও বালিয়াডাঙ্গা ভিডিএস কমিটির সভাপতি লতা পারভিন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুশীলনের ইউপিজিএফ বিদ্যুৎ গাতীদার।সভায় দেবহাটা উপজেলার বালিয়াডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কুলিয়া স্যার আনছার আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়কে গ্রীন স্কুল ঘোষনা করেন ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাস চন্দ্র মন্ডল। অনুষ্ঠানে বক্তারা পরিবেশ বান্ধব ও প্রকৃতিকে সুন্দরভাবে গড়ার লক্ষ্যে বৃক্ষ রোপনের গুরুত্ব তুলে ধরে বলেন, প্রতিটি বাড়ি ও পরিবারকে সুন্দর করতে প্রতিটি শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোসহ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয় এবং বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান যে আগামী ৫বছরে ২৫ কোটি বৃক্ষ রোপনের কর্মসূচী হাতে নিয়েছে সেটা বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করার আহবান জানানো হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়া বেত্রবতী হাইস্কুলসহ ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
পরবর্তী পোস্ট
তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিয়ে

রিলেটেড পোস্ট

শিক্ষার্থীদের উৎসাহ দিতে আল-হিকমাহ মডেল মাদরাসায় পুরস্কার বিতরণ

সেপ্টেম্বর ১০, ২০২৬

শ্যামনগরে হেতালখালি স্বেচ্ছাসেবী রক্তদান সংস্থার উদ্যোগে বৃক্ষ বিতরণ

সেপ্টেম্বর ১০, ২০২৬

সাতক্ষীরায় সাংবাদিক কেন্দ্রের উদ্যেগে  শিক্ষার্থীদের মাঝে গাছের চারা...

সেপ্টেম্বর ১০, ২০২৬

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিয়ে

সেপ্টেম্বর ১০, ২০২৬

কলারোয়া বেত্রবতী হাইস্কুলসহ ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা...

সেপ্টেম্বর ১০, ২০২৬

সাতক্ষীরায় ছাত্রশিবিরের ক্যারিয়ার গাইডলাইন ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা...

সেপ্টেম্বর ১০, ২০২৬

সাতক্ষীরায় অবৈধ উচ্ছেদ অভিযানে দিবা-নৈশ কলেজের সামনের স্থাপনা...

সেপ্টেম্বর ১০, ২০২৬

সুন্দরবনে নানা ভাই বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ

সেপ্টেম্বর ১০, ২০২৬

ভাদড়ায় প্রীতি ফুটবল ম্যাচে বাউকোলা স্পোর্টিং ক্লাবের জয়

সেপ্টেম্বর ১০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting