দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৬:৪৯
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 
কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...
কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

দেবহাটায় দুই টপ টেরর আটক

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ১৪, ২০১৯
ডিসেম্বর ১৪, ২০১৯ ০ কমেন্ট 364 ভিউস

দেবহাটা ব্যুরো: জেলার দেবহাটাতে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, ইভটিজিং ও মাদক কারবার সহ বহু অপকর্মের দুই হোতা রাজু ঘোষ (২৫) ও বিকাশ ঘোষ (২৪) কে আটক করেছে দেবহাটা থানা পুলিশ। আটককৃত রাজু ঘোষ দেবহাটা উপজেলার গাজীরহাট সংলঘœ রামনাথপুর গ্রামের সমিরণ ঘোষের ছেলে এবং বিকাশ ঘোষ একই এলাকার দেবু ঘোষের ছেলে। বৃহষ্পতিবার রাতে দেবহাটা থানার এস আই শ্যামাপ্রসাদ ও সঙ্গীয় পুলিশ সদস্যরা গাজীরহাট এলাকায় অভিযান চালিয়ে একটি দুর্ধর্ষ চুরির মামলার (মামলা নং- ০৬) আসামী হিসেবে তাদেরকে আটক করে। আটককৃত রাজু ঘোষ ও বিকাশ ঘোষ দেবহাটার গাজীরহাট ও তৎসংলঘœ এলাকায় সক্রিয় একটি গ্যাংষ্টার বাহিনীর সদস্য হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে এলাকায় ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, চুরি, ইভটিজিং, মাদক কারবার সহ অসংখ্য অপকর্মের অভিযোগ রয়েছে। এছাড়াও প্রকাশ্যে ছিনতাইয়ের উদ্দেশ্যে আইন শৃঙ্খলার বিঘœ ঘটানোর অপরাধে দ্রুত বিচার আইন ২০০২ সংশোধনী ২০১৯ এর ৪/৫ ধারায় মামলাও রয়েছে তাদের বিরুদ্ধে। উপজেলার গাজীরহাট সহ পাশ্ববর্তী এলাকার কয়েকজন জানান, ছিনতাই, চাঁদাবাজী যেন তাদের প্রতিদিনের রুটিনের একটি অংশ ছিলো। তাদের একটি সক্রিয় গ্যাং রয়েছে। প্রতিনিয়ত এলাকার মানুষকে জিম্মি করে তারা অপকর্ম চালাতো। তাদেরকে কেউ বাধা দেয়ার চেষ্টা করলে তারা নিজেদেরকে ছাত্রলীগের নেতাকর্মী পরিচয় দিয়ে তাকে মারধর করতে কুন্ঠাবোধ করতো না। আর মাদকের কারবার তাদের নিত্যনৈমত্তিক ব্যাপারে পরিনত হয়েছিলো। প্রকাশ্যে যেখানে সেখানে দাড়িয়ে তারা মাদক সেবন ও বিকিকিনিও করতো। সকাল, দুপুর, রাত তিন বেলাতেই তারা ঔষধের মতো মাদক সেবন করতো। এলাকার বহু অপকর্মের সাথে তারা জড়িত রয়েছে। তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে বহু ডাকাতি, ছিনতাইয়ের ঘটনার চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে বলেও জানান তারা। এদিকে গাজীরহাট সংলগ্ন দেবীশহর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষিকা জানান, রাজু, বিকাশ সহ তাদের বাহিনীর অন্যান্যদের ইভটিজিংয়ে স্কুলের ছাত্রী ও শিক্ষিকারাও অতিষ্ঠ হয়ে উঠেছিলো। প্রতিদিন স্কুলে যাতায়াতের সময় তারা ছাত্রীদের বিরক্ত করতো। এমনকি স্কুলের কয়েকজন শিক্ষিকাকেও বাজে ইঙ্গিত করতে ছাড়তো না তারা। এব্যাপারে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, গত শনিবার (৭ ডিসেম্বর) রাতে উপজেলার রামনাথপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আলহাজ্ব কামরুল ইসলামের বাড়ীতে দুর্ঘর্ষ চুরির ঘটনা ঘটে। এসময় সংঘবদ্ধ কয়েকজন কামরুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে। এঘটনার ভিকটিম কামরুল ইসলাম বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা (মামলা নং- ০৬) দায়ের করেন। তদন্ত পরবর্তী দুর্ধর্ষ ওই চুরির ঘটনায় জড়িত আসামী হিসেবে রাজু ঘোষ ও বিকাশ ঘোষকে আটক করা হয়েছে। আটক পরবর্তী পুলিশের পক্ষ থেকে রিমান্ডের আবেদন জানিয়ে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে বলেও জানান ওসি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরা প্রেসক্লাবের শুভেচ্ছা ও অভিনন্দন
পরবর্তী পোস্ট
কলারোয়ায় সোনিয়ার চোখের চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান

রিলেটেড পোস্ট

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

দেবহাটা এক ঘের কেটে অন্য ঘেরে মাছের পোনা...

আগস্ট ৩, ২০২৬

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

আগস্ট ১, ২০২৬

বেরিয়ে এলো চেয়ারম্যান কবিরের থলের বেড়াল

জুলাই ৩১, ২০২৬

দেবহাটা কুলিয়া ইউনিয়ন ব্লাড ফাউন্ডেশন এর কমিটি গঠন

জুলাই ৩১, ২০২৬

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে...

জুলাই ৩১, ২০২৬

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে...

জুলাই ৩১, ২০২৬

কুলিয়া ইউনিয়ন ব্লাড ফাউন্ডেশন এর কমিটি গঠন

জুলাই ৩১, ২০২৬

দেবহাটায় ফেয়ার মিশন সাংবাদিক ফোরামের কমিটি গঠন 

জুলাই ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting