দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে সফর, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:২১
সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...
সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার...
আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাড. শহিদুলের...
খুলনার লবণচরায় র‍্যাবের অভিযানে দুই বিদেশি পিস্তলসহ তিন...
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা পাটকেলঘাটা থানার ওসির
জাতীয় সাংবাদিক সংস্থার সংবর্ধনায় সিক্ত জাতীয় চ্যাম্পিয়ন জাকির...
কালিগঞ্জে তথ্য অধিকার আইনে আবেদন জমা দিতে গিয়ে...
দাপুটে জয়ে সেমিফাইনালে মানব সেবা ফাউন্ডেশন ফুটবল একাদশ,...
জাতীয় সাংবাদিক সংস্থার সংবর্ধনায় সিক্ত জাতীয় চ্যাম্পিয়ন জাকির...
 খোলপেটুয়া- কপোতাক্ষ নদী এখন বিএনপি – জামায়তের বালু...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা রুবির বিরুদ্ধে প্রবাসীর সংবাদ সম্মেলন

কর্তৃক Satnadee Satkhira আগস্ট ৩, ২০২৬
আগস্ট ৩, ২০২৬ ০ কমেন্ট 54 ভিউস

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার দেবহাটায় দলীয় প্রভাব খাটিয়ে কোটি টাকা মূল্যের পৈতৃক সম্পত্তি অবৈধভাবে দখলে রাখার অভিযোগে জেলা মহিলা আওয়ামী লীগের বিতর্কিত সাংগঠনিক সম্পাদক রওশন আরা রুবি ও তার সহযোগীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এক প্রবাসী।

সোমবার (৩ আগস্ট, ২০২৬) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুলতানপুর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে শরিফুল ইসলাম।

লিখিত বক্তব্যে শরিফুল ইসলাম অভিযোগ করেন বলেন, দেবহাটা থানার বালিথা মৌজার ‘ধাপার ঘের’ এলাকায় তাদের ৮.১৫ একর পৈতৃক ও রেকর্ডীয় সম্পত্তি রয়েছে (যার এসএ খতিয়ান নং- ৭৯, ৮০ এবং বিআরএস খতিয়ান নং- ৫৩০, ১৬৯, ১১০)। তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকার সুযোগে ২০১৮ সালে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে রওশন আরা রুবি, তার ছেলে জায়েদ বিন কাদের ও তাদের সন্ত্রাসী বাহিনী ওই জমি জবরদখল করে মৎস্য চাষ শুরু করে। ক্ষমতার দাপট ও ভয়ে এতদিন তারা মুখ খুলতে পারেননি।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আরও জানান, গত ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর তিনি দেশে ফেরেন। গত ৩ জুলাই ২০২৬ সকালে পৈতৃক জমিতে গেলে রওশন আরা রুবি, তার ছেলে জায়েদ বিন কাদের, মাহাফুজ সরদার, বনি আমিন ও আব্দুল আলিমসহ ১০-১৫ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী তাদের প্রাণনাশের হুমকি দিয়ে তাড়িয়ে দেয়।

পরবর্তীতে সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করা হলে দেবহাটা থানাকে বিষয়টি মীমাংসার নির্দেশ দেওয়া হয়। তবে অভিযুক্ত রুবি থানায় উপস্থিত না হয়ে উল্টো হুমকি-ধামকি দিতে থাকেন। এর পর জেলা বিএনপির আহ্বায়ক, সদস্য সচিব এবং সাতক্ষীরা আদালতের জিপির উপস্থিতিতে সালিশ বৈঠক ডাকা হলেও সেখানে রুবি চরম ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে বৈঠক ত্যাগ করেন।

অভিযোগে আরও বলা হয়, রওশন আরা রুবি একাধিক বিয়ের মাধ্যমে এবং দলীয় পদ ব্যবহার করে দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির সম্পদ দখল করে আসছেন। রাজনৈতিক পটপরিবর্তন হলেও রুবির সন্ত্রাসী কর্মকাণ্ড ও অবৈধ দখলদারিত্ব এখনো বজায় রয়েছে।

আইন- আদালত ও তোয়াক্কা না করা এই আওয়ামী লীগ নেত্রীর হাত থেকে পৈতৃক সম্পত্তি উদ্ধার এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাননীয় প্রধান উপদেষ্টা ও প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবারটি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার ওসি

রিলেটেড পোস্ট

সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাড. শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা পাটকেলঘাটা থানার ওসির

আগস্ট ২, ২০২৬

জাতীয় সাংবাদিক সংস্থার সংবর্ধনায় সিক্ত জাতীয় চ্যাম্পিয়ন জাকির...

আগস্ট ২, ২০২৬

কালিগঞ্জে তথ্য অধিকার আইনে আবেদন জমা দিতে গিয়ে...

আগস্ট ২, ২০২৬

দাপুটে জয়ে সেমিফাইনালে মানব সেবা ফাউন্ডেশন ফুটবল একাদশ,...

আগস্ট ২, ২০২৬

 খোলপেটুয়া- কপোতাক্ষ নদী এখন বিএনপি – জামায়তের বালু...

আগস্ট ২, ২০২৬

উপকূলের মানুষের অধিকার ও জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠার অঙ্গীকারে...

আগস্ট ২, ২০২৬

প্রকৃতির সঙ্গে প্রতিনিয়ত লড়াই, তবুও থেমে নেই সাতক্ষীরার...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting