দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৮:১১
সেনাবাহিনীর চাকরির পাশাপাশি সাইবার ভিক্টিমদের সহায়তায় অগ্রণী আব্দুর...
সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
ভূ‌মি সেবায় নি‌য়ো‌জিত বুড়িগোয়ালিনী ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা গগন...
সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
সাতক্ষীরা সুন্দরবন সড়কের উন্নয়ন কাজ চলছে কচ্ছপ গতিতে...
অবৈধ দখলকারীদের বিরুদ্ধে ক্ষমতার হাত দূর্বল
একটি বাল্যবিবাহ একটি মেয়ের স্বপ্নকে অন্ধকারে ঠেলে দেয়—...
দুর্নীতি ও দালালমুক্ত ইউনিয়ন করতে চাই: মো. রেজাউল...
ঘুরে দাঁড়াতে কি পারবে এমপি নজরুল?
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
Uncategorized

শ্যামনগরে জলাবদ্ধতায় হাজার বিঘা সবব্জি ও ফসলি জমি

কর্তৃক Satnadee Satkhira জুলাই ৩১, ২০২৬
জুলাই ৩১, ২০২৬ ০ কমেন্ট 183 ভিউস

এস কে সিরাজ:শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ঝুরঝুরি খাল থাকলেও নেই পানি নিষ্কাষনের সুবন্দোবস্ত । যার ফলে হাজার বিঘা ধান্য ফসল ও সবজির জমি পানিতে তলিয়ে আছে। অপর দিকে খালটির কিছু অংশ জবর দখল করে মৎস্য ঘের পরিচালনা করছে একটি চক্র। সরজমিনে দেখা যায় , রমজাননগর ইউনিয়নের ভেটখালী বাজার , ভেটখালী , তারানীপুর ও মানিকখালী বিলের পানি ঝুরঝুরি খালে যায়। কিন্তু খাল দিয়ে পানি নিষ্কাষনের কোন ব্যবস্থা নাই। খালের শেষ সীমানায় মেইন রাস্তা ও অজিত বাছার ও সরজিৎ বাছারের বসত ভিটা থাকায় পানি জমাট বেঁধে প্রতি বছর বর্ষা মৌসুমে জলাবন্ধতা তৈরী হয়। যার ফলে ধান্য ফসলের মাঠ , বসত ভিটা , পুুকুর , গাছগাছালি, রাস্তা ক্ষতিগ্রস্থ হয়। অপর দিকে খালের কিছু অংশ তারানীপুর গ্রামের আবুল কাসেমের পুত্র মোঃ সমসের , মৃত অমেদ আলী শেখের পুত্র মোঃ মজিদ কারিগর , সোরা গ্রামের আলহাজ¦ এশার আলী মোল্যার পুত্র মোঃ আশরাফ আলী মোল্যাসহ বেশ কয়েকজন জবর দখল করে রেখেছে। বিল ও খালের পাশে মুন্ডা সম্প্রদায় বসবাস। বর্ষা মৌসুমে পানি নিষ্কাষনের ব্যবস্থা না থাকায় তারা খুবি কষ্টে জীবন ধারণ করে চলেছে।

আব্দুস সোবহান গাজীর পুত্র সাইফুল ইসলাম বলেন , ঝুরঝুরি খাল জবর দখল ও পানি নিষ্কাষনের ব্যবস্থা না থাকায় প্রতি বছর আমরা বর্ষা মৌসুমে ক্ষতিগ্রস্থ হয়ে আসছি। এ বছর ধানের বীজ বপন করতে পারছি না। উপর দিকে বসত ভিটার ও ক্ষতি হচ্ছে। এ ভাবে চললে আমরা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হব এবং এলাকার মানুষের মধ্যে দারিদ্রতার হার বৃদ্ধি পাবে।

আফসার আলীর পুত্র মোঃ আবু সাঈদ বলেন , ঝুরঝুরি খালটি আংশিক পুনঃ খনন ও ভেটখালী – তারানীপুর পাঞ্জেগানা মসজিদ সংলগ্নে ভেটখালী বাজার , ভেটখালী ও তারানীপুরের পানি নিষ্কাষনের জন্য কালভার্ড নির্মাণ করার করার ফলে জলাবদ্ধতা বেশি সৃষ্টি হচ্ছে। নিঃস্ব হচ্ছি আমরা , যেন দেখার কেউ নাই। জবর দখল মুক্ত ও খালের সীমানা উন্মুক্ত করে পানি নিষ্কাষনের ব্যবস্থা করা হোক।

বিমল মুন্ডার পুত্র প্রিয়তোষ মুন্ডা বলেন , প্রতি বছর বর্ষা মৌসুমে দূর্ভোগের শেষ থাকে না। ধান ও সবজি চাষের জমি পানিতে তলিয়ে যায় । কাচা ঘর-বাড়ীসহ বসত ভিটা ক্ষতিগ্রস্থ হয় । আমাদের জীবন যাবনে বিঘেœর সৃষ্টি হওয়ায় পাশাপাশি শিশুদের জীবনের নীরাপত্তা নিয়ে সব সময় ঝুঁকিতে থাকি। কিছু ব্যক্তি খালটি জবর দখল করে মৎস্য ঘের করছে। ঝুরঝুরি খালের পানি মানিকখালী খালে যাওয়ার সীমনায় পাঁকা রাস্তা এবং বসত ভিটা থাকায় পানি নিষ্কাষন হয়না।

ঝুরঝুরি খাল জবর দখলকারী সমসের জানান , সরকার খাল খনন করলে আমাদের কোন আপত্তি নাই। আমরাও চাই ঝুরঝুরি খাল দিয়ে পানি নিষ্কাষনের ব্যবস্থা হোক।

রমজাননগর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ¦ শেখ আল মামুন বলেন , ইতি পূর্বে ঝুরঝুরি খালটির আংশিক ইউনিয়ন পরিষদের উদ্দ্যোগে খনন করা হয়। খালের সীমানায় চলাচলের মেইন রাস্তা ও বসত ভিটা থাকায় মানিকখালী খালের সাথে সংযুক্ত করা সম্ভব হয়নি।

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক বলেন , উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খালটির বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে ধরে ফলাফলকে ‘অগ্রহণযোগ্য’ বললেন জিএম কাদের
পরবর্তী পোস্ট
দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

সেপ্টেম্বর ১২, ২০২৬

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় পৌর দীঘিতে মৎস্য...

সেপ্টেম্বর ১১, ২০২৬

সাতক্ষীরায় দই-মিষ্টির কারখানায় ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে...

সেপ্টেম্বর ৮, ২০২৬

সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা...

আগস্ট ২৭, ২০২৬

সাতক্ষীরায় জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ​

আগস্ট ২৭, ২০২৬

সাতক্ষীরায় অসুস্থ গরু এনে মাংস বিক্রির অপচেষ্টা পুলিশ...

আগস্ট ২৬, ২০২৬

বিএনপি ও ছাত্রদল নেতাদের হামলার নয়দিন পর যুবক...

আগস্ট ২২, ২০২৬

শ্যামনগরে নওয়াবেঁকী মাদরাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার...

আগস্ট ২০, ২০২৬

এবার এস এস সিতে হাবিবার সাফল্য

আগস্ট ১০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting