দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৭:৪১
সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
সাংবাদিক আলিম আর নেই
সাতক্ষীরা জেলা রেফারীজ এসোসিয়েশনের নির্বাচন
ভাদিয়ালী সীমান্ত দিয়ে তিন কেজি সোনা পাচার
সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
ঘরবন্দি অসুস্থ নারীকে ৯৯৯-এ খবর পেয়ে উদ্ধার করল...
সাতক্ষীরায় ঐতিহ্যবাহী নলতা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই...
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা
প্রেমের বিয়ে অস্বীকার করে নবজাতক ফেলে পালানোর চেষ্টা
সাতক্ষীরায় ছাত্রশিবিরের ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

মেয়াদ ফুরিয়ে ৩ মাস পার, আধা কিলোমিটার সড়কের কাজে চরম দুর্ভোগ

কর্তৃক M Helal জুলাই ২৮, ২০২৬
জুলাই ২৮, ২০২৬ ০ কমেন্ট 78 ভিউস

আরিফুল ইসলাম: সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা হাই স্কুলের সামনের সড়ক সংস্কারের দায়িত্ব পেয়েছিলেন এক ঠিকাদার। কিন্তু কর্তৃপক্ষের অজ্ঞাতেই কাজ হস্তান্তর করা হয় এক সাব-ঠিকাদারের কাছে। দফায় দফায় মেয়াদ বাড়ানোর পরও কাজের অর্ধেকও শেষ করতে পারেনি তারা। এর ওপর গত দেড় মাস ধরে পুরোপুরি বন্ধ রয়েছে নির্মাণকাজ। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন কয়েকটি গ্রামের বাসিন্দা ও শিক্ষার্থীরা।

উপজেলা প্রকৌশলীর কার্যালয় (এলজিইডি) সূত্রে জানা গেছে, ‘আনুলিয়া ইউনিয়ন পরিষদ হতে মহিষকুড় জিসি ভায়া মাড়িয়ালা খেয়াঘাট সড়ক’-এর মাড়িয়ালা অংশ থেকে মাড়িয়ালা মোড় পর্যন্ত ৯০৫ মিটার সড়ক মেরামতের জন্য দরপত্র আহ্বান করা হয়। ৮৮ লাখ ২৭ হাজার ৫৫৮ টাকা চুক্তিমূল্যে কাজটি পায় ‘মেসার্স করিম কনস্ট্রাকশন’ (স্বত্বাধিকারী আলমগীর হোসেন)। চুক্তি অনুযায়ী চলিত বছরের ১৩ জানুয়ারি কাজ শুরু হয়ে ৮ এপ্রিলের মধ্যে শেষ হওয়ার কথা ছিল।

স্থানীয়দের অভিযোগ, মূল ঠিকাদার নির্ধারিত সময়ে কাজ না করে সাতক্ষীরার আবুল হোসেন নামে এক সাব-ঠিকাদারের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। সাব-ঠিকাদার কাজ শুরু করলেও বিকল্প যাতায়াতের কোনো পথ না রেখে পুরো রাস্তা খুঁড়ে ফেলে রাখেন। যাতায়াতের পথ না থাকায় মাড়িয়ালা হাই স্কুল, স্থানীয় প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীসহ সাধারণ মানুষের যাতায়াত বন্ধের উপক্রম হয়।

জনভোগান্তি চরমে পৌঁছালে স্থানীয়দের দাবির মুখে সময় বাড়িয়ে ৩ মে পর্যন্ত নির্ধারণ করে কর্তৃপক্ষ। কিন্তু বর্ধিত সময় পার হওয়ার পর আরও প্রায় তিন মাস অতিক্রান্ত হলেও বালি ফেলা ছাড়া দৃশ্যমান কোনো কাজ হয়নি। ভূ-গর্ভস্থ বালি ব্যবহারের অভিযোগ তুলে স্থানীয়রা জানান, গত ৪৫ দিন ধরে কাজ পুরোপুরি বন্ধ রাখা হয়েছে।

যোগাযোগ করা হলে মূল ঠিকাদারের বক্তব্য পাওয়া যায়নি। তবে সাব-ঠিকাদার আবুল হোসেন নিজের দায় এড়িয়ে বলেন, “দায়বদ্ধতার বিষয়ে উপজেলা ইঞ্জিনিয়ারের কাছে নালিশ করেন, জবাব সেখানেই পাবেন। আমরা জায়গা ঠিক রেখেছি।”

এ বিষয়ে আশাশুনি উপজেলা প্রকৌশলী অনিন্দ্যদেব জানান, “সড়কের প্যালিসেডিং ও বালি ফেলার কাজ হলেও ম্যাকাডাম, কার্পেটিং ও মাটির কাজ বাকি রয়েছে। বারবার তাগাদাপত্র দেওয়ার পরও কাজ শেষ না করায় বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

সাতক্ষীরা জেলা নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান জানান, “সড়কটির নির্মাণকাজে কোনো ধরনের গাফিলতি বা অনিয়ম প্রমাণিত হলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা, চাঁদাবাজি ও মাদক বন্ধে কঠোর বার্তা
পরবর্তী পোস্ট
শ্যামনগরে কোষ্টগার্ডের অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতাসহ আটক ২

রিলেটেড পোস্ট

ক্যান্সার আক্রান্ত আওয়ামীলীগ নেতা রাজ্যেশ্বর জামিনে মুক্তি চান

আগস্ট ২৬, ২০২৬

আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ

আগস্ট ১৬, ২০২৬

কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...

আগস্ট ১৫, ২০২৬

আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...

আগস্ট ৪, ২০২৬

আশাশুনিতে সাবেক মাদ্রাসা শিক্ষার্থীর সার্টিফিকেট হারিয়ে যাওয়ায় থানায়...

আগস্ট ৩, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাড. শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

 খোলপেটুয়া- কপোতাক্ষ নদী এখন বিএনপি – জামায়তের বালু...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাডঃ শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির ৯টি প্রতিষ্ঠানে এমপি মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting