দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ২:০২
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনাপাইকগাছা

পাইকগাছা পৌরসভার ৫২ কোটি ১৯ লক্ষ টাকার বাজেট ঘোষণা: নাগরিক সেবা ও উন্নয়নে বিশেষ অগ্রাধিকার

কর্তৃক Satnadee Satkhira জুন ৩০, ২০২৬
জুন ৩০, ২০২৬ ০ কমেন্ট 144 ভিউস
পাইকগাছা প্রতিবেদক :খুলনার পাইকগাছা পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য ৫২ কোটি ১৯ লক্ষ ৫৬ হাজার ৭৯২ টাকার প্রস্তাবিত বাজেট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। গতকাল ৩০ জুন মঙ্গলবার বিকালে পৌরসভার নবনির্মিত (নির্মাণাধীন) ভবনে এক জনাকীর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই বাজেট পেশ করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ওয়ানিউজ্জামান চৌধুরী। ঘোষিত বাজেটে নাগরিক সুশাসন, অবকাঠামো এবং সেবা বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সামগ্রিক ব্যয় ধরা হয়েছে ৫১ কোটি ৫৫ লক্ষ ৭৯ হাজার ২৫৩ টাকা। আয় ও ব্যয়ের সুষম সামঞ্জস্য বজায় রেখে বাজেটে মোট ৬৩ লক্ষ ৭৭ হাজার ৫৩৮ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে, যা পৌরসভার টেকসই আর্থিক অগ্রগতির একটি ইতিবাচক দিক।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ এবং থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া।উন্নয়ন সহযোগী সংস্থা ওয়াটার এইড বাংলাদেশ-এর প্রতিনিধি সুমন সাহা এবং নবলোক পরিষদের প্রকল্প কর্মকর্তা মুক্তা বিশ্বাসের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও বাজেট পর্যালোচনায় অংশ নেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা লালু সরদার, প্রধান সহকারী জিয়াউর রহমান ও উপ-সহকারী প্রকৌশলী লিংকন আলী। অনুষ্ঠানে স্থানীয় সুধীজন, নাগরিক সমাজ ও গণমাধ্যম প্রতিনিধিদের পক্ষে বক্তৃতা করেন পৌরসভার মৃণাল কান্তি সানা, উত্তম ঘোষ, শাহিন হোসেন এবং সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, এসএম আলাউদ্দিন সোহাগ, স্নেহেন্দু বিকাশ, প্রকাশ ঘোষ বিধান। এছাড়াও উন্নয়ন সহযোগী সংস্থার পক্ষ থেকে আলোচনা করেন নবলোক পরিষদের প্রকল্প ব্যবস্থাপক ওমর ফারুক জুয়েল এবং মনিটরিং অফিসার মাহবুবুর রহমান।
বাজেট বক্তৃতায় পৌর প্রশাসক ও ইউএনও ওয়ানিউজ্জামান চৌধুরী বলেন, “এই বাজেট কেবল একটি প্রথাগত আয়-ব্যয়ের হিসাব নয়, বরং এটি পাইকগাছা পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার সুদূরপ্রসারী পরিকল্পনা। সুপেয় পানির ব্যবস্থা, আধুনিক ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা এবং টেকসই অবকাঠামো নির্মাণে এই বাজেটে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।” পৌরসভাকে আদর্শ হিসেবে গড়ে তুলতে তিনি স্থানীয় সাংবাদিক সমাজ ও সর্বস্তরের নাগরিকদের সক্রিয় সহযোগিতা কামনা করেন।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 
পরবর্তী পোস্ট
কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য

রিলেটেড পোস্ট

খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা

আগস্ট ৬, ২০২৬

খুলনায় জমি দখল, চাঁদাবাজি ও হুমকির অভিযোগে সংবাদ...

আগস্ট ৪, ২০২৬

খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও হুমকির...

আগস্ট ৪, ২০২৬

খুলনার লবণচরায় র‍্যাবের অভিযানে দুই বিদেশি পিস্তলসহ তিন...

আগস্ট ২, ২০২৬

খুলনায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে নানা...

জুলাই ২৯, ২০২৬

খুলনায় ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় জোর তৎপরতা

জুলাই ২৮, ২০২৬

বটিয়াঘাটার রেজাউল শেখ হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

জুলাই ২৭, ২০২৬

নাশকতা ঠেকাতে ‘জিরো টলারেন্স’ অবস্থানে পুলিশ—ডি. আই.জি খুলনা...

জুলাই ২৬, ২০২৬

দিঘলিয়ার রাশিদা বেগম হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

জুলাই ২৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting