
মোঃ ইকবাল হোসেন: সাতক্ষীরায় জেলা যুবদলের সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে এবং অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা, সাংগঠনিক ঐক্য এবং যুবসমাজকে ইতিবাচক রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নানটা। বক্তব্যে তিনি বলেন, রাজনৈতিক ভিন্নমত থাকলেও অপপ্রচার, বিভ্রান্তি ও অশালীন রাজনৈতিক সংস্কৃতি থেকে সরে এসে গঠনমূলক রাজনীতি প্রতিষ্ঠা করা সময়ের দাবি।
এ সময় উপস্থিত ছিলেন, স জেলা যুবদলের সহ-সমন্বয়ক ফরিদ উদ্দিন (ফরিদ), সহ-সমন্বয়ক আলিমুজ্জামান আলিম, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান প্রিন্স, যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, যুগ্ম আহ্বায়ক জিয়ারুল ইসলাম (জিয়া), পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল কুমার সাধু এবং যুব নেতা অ্যাডভোকেট আরিফুল ইসলাম আলো প্রমুখ ।
সমাবেশ শেষে নেতাকর্মীরা সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সকল পর্যায়ে দায়িত্বশীল ও শালীন রাজনৈতিক চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।

