আশাশুনি প্রতিবেদক: আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে নকল দুধ তৈরির জেলিসহ ট্রাক জব্দ করেছে।
শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত ৩টার দিকে কুল্যা ইউনিয়নের কচুয়া থেকে ট্রাক ভর্তি জেলি জব্দ করা হয়। তবে পুলিশ ট্রাকের কাছাকাছি যাওয়ার আগেই দোষীরা পালিয়ে যায়।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান জানান,এক হাজার কেজি জেলিসহ ট্রাক জব্দ করা হয়েছে। বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে নিষ্পত্তির ব্যবস্থা করা হবে।
আশাশুনিতে নকল দুধ তৈরির জেলিসহ ট্রাক জব্দ

Leave a Reply
You must be logged in to post a comment.