দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ১২:৪৫
আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফ্রান্সিন
সাতক্ষীরায় তিন দিন নিখোঁজ গৃহবধু চন্দনা।
কৃষক দলনেতা রোকনুজ্জামান- ছাত্রদলনেতা জাকিরের নেতৃত্বে সংখ্যালঘুদের পরিবারে...
সাতক্ষীরায় জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
খুলনা-যশোর মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে আহত- ৮
খুলনায় বাড়ছে ফুটবল উন্মাদনা
সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন
শ্যামনগরে ইউনিসেফের সহায়তায় সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ফ্যামিলি...
শ্যামনগরের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জসাতক্ষীরা জেলা

কৃষক দলনেতা রোকনুজ্জামান- ছাত্রদলনেতা জাকিরের নেতৃত্বে সংখ্যালঘুদের পরিবারে হামলা – জমিদখল, আহত-২

কর্তৃক Satnadee Satkhira জুন ১৭, ২০২৬
জুন ১৭, ২০২৬ ০ কমেন্ট 96 ভিউস

ওসির মামলা নিতে গড়িমিসি

সংখ্যালঘু পরিবারটিকে দেশত্যাগের হুমকি

নিজস্ব প্রতিবেদক :সাতক্ষীরার কালিগঞ্জে প্রভাবশালী বিএনপি নেতার ছত্রছায়ায় এক হিন্দু পরিবারের পৈতৃক ও খরিদকৃত জমি জবরদখলের অভিযোগ উঠেছে। কালিগঞ্জ থানা পুলিশ মামলা গ্রহণ না করে উল্টো প্রভাবশালীদের সাথে যোগসাজশে বিষয়টি মীমাংসার জন্য চাপ প্রয়োগ করছে বলে অভিযোগ ভুক্তভোগীদের । অভিযোগ রয়েছে, কালিগঞ্জ উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী রোকনুজ্জামান রোকন ও ছাত্র দলের সভাপতি প্রার্থী জাকির হোসেন নেতৃত্বে স্থানীয় একটি চক্র সংখ্যালঘু পরিবারটিকে দেশত্যাগের হুমকি দিচ্ছে।

 

ভুক্তভোগী জগবন্ধু দাস জানান, ২০১৩ সালে দানপত্র দলিলের মাধ্যমে কেনা চাঁচাই মৌজার .৫৩ শতক জমি তারা দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন তিনি । কিন্তু গত ১৬ জুন ভোরে অভিযুক্ত রেজাউল করিম, রাজ্জাক ঢালীসহ একটি সশস্ত্র দল জমির ঘেরাবেড়া ভাঙচুর করে । এসময় বাঁধা দিলে বিবাদীরা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং জমি ছেড়ে ভারতে চলে যাওয়ার হুমকি দেয় ।
ঘটনার দিন সকালে বিবাদীরা পাওয়ার ট্রিলার নিয়ে জমিতে চাষ শুরু করলে প্রতিবেশী শাহানারা খাতুন (৬৫) ও কিশোরী সাদিকা (১২) বাঁধা দেয় । এ সময় অভিযুক্তরা তাদের বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে । অভিযোগ রয়েছে, হামলার সময় শাহানারা খাতুনের গলা থেকে ১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় এবং অন্য এক আত্মীয়ের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় । বর্তমানে তারা কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন ।

 

ভুক্তভোগী পরিবারের দাবি, রাজনৈতিক চাপে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা নিতে গড়িমসি করছে কালিগঞ্জ থানা। ঘটনার আগে ২১ এপ্রিল জিডি (নং-১০৮৮) করা সত্ত্বেও পুলিশ কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। উল্টো থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল হোসেন রাজনৈতিক প্রভাবশালীদের সাথে যোগাযোগ রেখে ভুক্তভোগী পরিবারকে মামলা না করে ‘মীমাংসা’ করার জন্য ক্রমাগত চাপ প্রয়োগ করছেন।

 

তিনি অভিযোগ করে বলেন, ওসি কার্যত অভিযুক্তদের পক্ষ নিয়ে ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন।
অভিযুক্ত ১৪ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ জানানো হলেও রহস্যজনক কারণে এখনো কোনো মামলা রেকর্ড হয়নি । প্রভাবশালী বিএনপি নেতা রোকনুজ্জামান রোকনের নাম আসায় স্থানীয় প্রশাসন নীরব ভূমিকা পালন করছে ।

জগবন্ধু দাস আরো বলেন, “আমরা চরম নিরাপত্তাহীনতায় আছি। আমাদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে, আর পুলিশ বিচার করার পরিবর্তে মীমাংসার নামে আমাদের কালক্ষেপণ করতে বাধ্য করছে।”

স্থানীয়দের মধ্যে মোঃ শাহ জামাল বলেন , হমলাকারীরা ২ শতক জমি পাবে তাও রাস্তার ধারে নয় বাগানের মধ্যে। কিন্তু তারা ২৮ শতক জমি জবর দখল করে নিয়েছে। আমরা এর বিচার চাই। প্রতিকার চাই।

বিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গির আলমের অধীনে ঐ পরিবার নিয়ে একটি শালিশে বসে গত ১১ মে ২০২৬ সোমবার। সেখানে ঐ শালিশের বাদি বেবাদী সর্বসম্মতিক্রমে শালিশ নামায় স্বাক্ষর করে বিরোধ মিটিয়ে নেয়। কিন্তু পরবর্তীতে ঐ কুচক্রী মহলের উস্কানীতে আবার হামলা করে দখল নেয়।

 

এ বিষয়ে কালিগঞ্জ থানার ওসি মো. জুয়েল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি তদন্তের কথা বলে এড়িয়ে যান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় তিন দিন নিখোঁজ গৃহবধু চন্দনা।

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় তিন দিন নিখোঁজ গৃহবধু চন্দনা।

জুন ১৭, ২০২৬

সাতক্ষীরায় জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জুন ১৭, ২০২৬

সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন

জুন ১৭, ২০২৬

শ্যামনগরে ইউনিসেফের সহায়তায় সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ফ্যামিলি...

জুন ১৭, ২০২৬

শ্যামনগরের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

জুন ১৭, ২০২৬

শ্যামনগরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ইউনিসেফের সহায়তায় ফ্যামিলি...

জুন ১৭, ২০২৬

তালায় জলবায়ু পরিবর্তন নিয়ে স্টুডেন্ট ব্রিগেডের সদস্যদের ওরিয়েন্টেশন

জুন ১৭, ২০২৬

আমরা আর ডুবতে চাই না, এখনই সম্ভাব্য জলাবদ্ধতা...

জুন ১৭, ২০২৬

কেবিএস প্রকল্পে লুটপাট? সম্পদের পাহাড় প্রকল্প পরিচালকের

জুন ১৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting