দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই সফর, ১৪৪৮ হিজরি | রাত ১০:০৮
মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা পুলিশ কর্মকর্তা কামালের
থানার সামনে অটোরিকশা চাপায় কৃষকের মৃত্যু
শহরে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে আলিপুর-কুলিয়া ইজিবাইক চালকদের মানববন্ধন
জামায়াত এমপি নজরুলের দ্বিতীয় বিয়ে নিয়ে দেশজুড়ে হই...
কালিগঞ্জে দীর্ঘদিনের চলাচলের পথ দখলের অভিযোগ, উন্মুক্তের দাবিতে...
এমপি গাজী নজরুলের বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহের পর সাংগঠনিক...
কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতার...
ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে ফেসবুক স্টাটাসে যা বললেন...
কালিগঞ্জে নিখোঁজের ১১ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার,...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিসাতক্ষীরা জেলা

আশাশুনিতে ইউপি সদস্যের বিরুদ্ধে ঘের দখলের অভিযোগ

কর্তৃক Satnadee Satkhira জুন ৫, ২০২৬
জুন ৫, ২০২৬ ০ কমেন্ট 68 ভিউস

এস এম আলমগীর হোসেন: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের জামালনগরে ভোগদখলে থাকা একটি মৎস্য ঘের দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্য ও তার জামাতার বিরুদ্ধে। এ ঘটনার বিচার চেয়ে প্রশাসনের দারস্ত হয়েছে ভুক্তভোগী।

অভিযোগে জানা গেছে , জামালনগর গ্রামের মৃত মোকাব্বেল হোসেনের ছেলে মোতাহার হোসেন প্রায় ১৩ বছর ধরে নিজ মালিকানাধীন মৎস্য ঘেরে মাছ চাষ করে আসছেন। সম্প্রতি একই ওয়ার্ডের ইউপি সদস্য কে এম রকিবুজ্জামান তার জামাতা রনিকে সঙ্গে নিয়ে ওই ঘেরের জমিতে বসতঘর নির্মাণের উদ্দেশ্যে খুঁটি পুঁততে শুরু করেন বলে অভিযোগ করেন মোতাহার হোসেনের পরিবার।

মোতাহার হোসেনের স্ত্রী রাশিদা খানম বলেন, “আমাদের জমির সকল বৈধ কাগজপত্র রয়েছে। ২০১৪ সালে আমরা কে এম আজাদুল ইসলামের স্ত্রী মাহবুবা ইসলামের কাছ থেকে ৫০ শতক জমি ক্রয় করে দখল বুঝে নিই। তারপর থেকেই আমরা সেখানে মাছ চাষ করে আসছি। কিন্তু ইউপি সদস্য রকিবুজ্জামান দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে এই ঘের দখলের চেষ্টা চালিয়ে আসছেন। এবারও তিনি তার জামাতাকে সঙ্গে নিয়ে ঘেরের মধ্যে বসতঘর নির্মাণের উদ্যোগ নিয়েছেন।

তিনি আরও বলেন, “আমার এক ছেলে ও এক মেয়ে। ছেলে খুলনায় পড়াশোনা করে, স্বামী ব্যবসার কাজে অধিকাংশ সময় গোয়ালডাঙ্গা বাজারে থাকেন। আমি বাড়িতে একা থাকি। এই সুযোগকে কাজে লাগিয়ে তারা জোরপূর্বক ঘের দখলের চেষ্টা করছেন। আমরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।”
ঘটনার বিষয়ে স্থানীয় বাসিন্দা আল-আমিন হোসেন বলেন, “ছোটবেলা থেকেই দেখে আসছি মোতাহার চাচা এই ঘেরে মাছ চাষ করছেন। গতকাল সকাল প্রায় ১১টার দিকে দেখি ইউপি সদস্য রকিবুজ্জামান ও তার জামাতা রনি সেখানে ঘর নির্মাণের জন্য খুঁটি পুঁতছেন। বিষয়টি আমাদের কাছে খুবই দুঃখজনক লেগেছে।

প্রতিবেশী মঞ্জুয়ারা খাতুনও একই ধরনের বক্তব্য দিয়ে বলেন, “আমি ছোটকাল থেকে দেখছি এই ঘের মোতাহার চাচার দখলেই আছে। আমরা চাই, তার বৈধ সম্পত্তি তিনি যেন শান্তিপূর্ণভাবে ভোগদখল করতে পারেন।

এ বিষয়ে অভিযোগের সত্যতা জানতে ইউপি সদস্য কে এম রকিবুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মুঠোফোনটি রিসিভ করেননি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
উদ্ধার করা হয়েছে গোয়ালন্দে দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে পড়া বাসটি
পরবর্তী পোস্ট
তালার পাঁচরোখী মন্দিরে ৮ম প্রহরব্যাপী মহা নামযজ্ঞ অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

জুলাই ২১, ২০২৬

শহরে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে আলিপুর-কুলিয়া ইজিবাইক চালকদের মানববন্ধন

জুলাই ২১, ২০২৬

জামায়াত এমপি নজরুলের দ্বিতীয় বিয়ে নিয়ে দেশজুড়ে হই...

জুলাই ২১, ২০২৬

ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে ফেসবুক স্টাটাসে যা বললেন...

জুলাই ২১, ২০২৬

দিল্লির বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার হলেন সাতক্ষীরার...

জুলাই ২০, ২০২৬

সাতক্ষীরায় ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার

জুলাই ২০, ২০২৬

সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

জুলাই ২০, ২০২৬

তালায় পূবালী ব্যাংকের ক্যাশলেস সেবা উদ্বোধন

জুলাই ২০, ২০২৬

কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে রাতের অভিযানে...

জুলাই ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting