
নিজেস্ব প্রতিবেদক:ভোমরায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওঃ হাবিবুর রহমান। মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় হাড়দ্দহ উত্তর পাড়া বাড়িতে যেয়ে যেয়ে এই বিশেষ আয়োজন সম্পন্ন করেন তিনি।এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের আমীর আনোয়ার কবির, ওয়ার্ড সভাপতি মুক্তার হোসেন, নুরুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় আরো ০৪ জন প্রতিবন্ধীর দেখতে যান এবং খোঁজখবর নেন।
মাওঃ হাবিবুর রহমান বলেন, “প্রতিবন্ধীরা দেশের ও পরিবারের বোঝা নয়, তারা দেশের সম্পদ। তাদের সঠিকভাবে পরিচর্যা করলে তারা দেশের উপকারে আসবে। আমরা হুইল চেয়ার বিতরণ করছি এটি আমাদের দায়িত্ব ও অঙ্গীকার, যাতে প্রতিবন্ধী ও অসহায়রা সুস্থ মর্যাদাপূর্ণ জীবন যাপন করতে পারে। তিনি আরো বলেন, ভোমরায় সকল প্রতিবন্ধীদের পর্যায়ক্রমে হুইলচেয়ার দেওয়ার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ।

