দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি | সকাল ১১:৪২
সাবেক এমপি মুজিবুর গ্রেপ্তার
সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব
শ্যামনগরের গাবুরাতে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ
সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত
দরগাহপুরের চেয়ারম্যান প্রার্থী সড়ক দুর্ঘটনায় আহত
আশাশুনি বাজার উন্নয়নে মতবিনিময় সভা
মুক্তিযুদ্ধ-মুক্তিযোদ্ধাদের অসম্মানের চেষ্টা করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী...
নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলেরে দাবীতে সাতক্ষীরায় ইসলামী ব্যাংক...
কালিগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন হাবিব কন্যা অরনী
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিজাতীয়সাতক্ষীরা জেলা

রূপান্তরের আয়োজনে মানব  পাচার প্রতিরোধ ক্যাম্পেইন

কর্তৃক Satnadee Satkhira এপ্রিল ১৯, ২০২৬
এপ্রিল ১৯, ২০২৬ ০ কমেন্ট 77 ভিউস
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা):উন্নয়ন সংগঠন রূপান্তর এর আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে মানব পাচার ও নিরাপদ অভিবাসনে সচেতনতা সৃষ্টির জন্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সকাল ৯ টায় সদর উপজেলার আলিপুর আজিজিয়া দাখিল মাদ্রাসায় প্রচারাভিযান কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় এবং উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় কর্মসূচীর শুরুতে মাদ্রাসার সুপার মোঃ মতিউর রহমান শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান। মানব পাচার ও নির্যাতনকে অন্যায় ও অপরাধ হিসেবে গণ্য, মানব পাচারের শিকার নারী-পুরুষকে সম্মান দেখানোসহ তাদের মর্যাদা ও স্বনির্ভরতার লক্ষ্যে সহযোগিতা করতে সচেষ্ট থাকার বিষয়ে শিক্ষার্থীরা শপথ গ্রহণ করে। শপথ শেষে “স্বাক্ষরে প্রতিবাদ, মানব পাচার নিপাত যাক” প্রতিপাদ্যে সকল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক গণস্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এরপর শিক্ষার্থীদের ভিডিও ডক্যুমেন্টারি দেখানো হয়। এছাড়া “মানব পাচার একটি অপরাধ-প্রতিরোধ আমাদের অঙ্গীকার” বিষয়ক চিত্রাংকন  ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
সমাপনী পর্বে মাদ্রাসার সুপার মোঃ মতিউর রহমান প্রধান অতিথির বক্তব্যকালে  বলেন, মানব পাচারের ক্ষেত্রে সাতক্ষীরা বরাবরই একটি বিপদাপন্ন এলাকা। বিপুল সংখ্যক মানুষ প্রতি বছর এ জেলা থেকে বিদেশে যায় এবং এদের একটা বড় অংশ অসচেতনতার কারণে প্রতারণার শিকার হয়। তিনি উল্লেখ করেন, মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে এই ধরণের ক্যাম্পেইন আয়োজনের ফলে শিক্ষার্থীদের মধ্যে মানব পাচার বিষয়ে সচেতনতা তৈরি হবে এবং এদের মাধ্যমে তাদের পরিবার ও আশপাশের মানুষ জানতে পারবে।
অনুষ্ঠান শেষে চিত্রাংকন প্রতিযোগীতায় সায়িম হোসেন, তামান্না সুলতানা , শাকিল হোসেন , জুবায়ের হোসেন , মুজাহিদ হোসেন এবং ক্যাম্পেইন সম্পর্কিত কুইজ পর্বে সঠিক উত্তর দিয়ে আল-আমিন, সুমাইয়া ইয়াসমিন, শিহাব উদ্দীন, আরিফা ইয়াসমিন ও শাকিল হোসেন  বিজয়ী হয়ে পুরস্কার গ্রহন করেন। অনুষ্ঠানে সুপার মতিউর রহমান, সহ সুপার মোঃ আব্দুল মান্নান, সহকারী শিক্ষক মোঃ ওবায়দুল্লাহ, মোঃ মারুফ বিল্লাহ, মোঃ আবুল খায়ের, তহামনা খাতুন, আকলিমা খাতুন, শামীমা সুলতানাসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, আশ্বাস প্রকল্পের প্রকল্প প্রোগাম অফিসার দিপ্তি রায়, কমিউনিটি ফ্যাসিলিটেটর মোঃ মাহাবুবুর রহমান আকন্দ, সিটিআইপি সদস্য সালমা আক্তার উপস্থিত ছিলেন।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনিতে ট্রাকলোডে চাঁদা না  পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে জখম
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

রিলেটেড পোস্ট

সাবেক এমপি মুজিবুর গ্রেপ্তার

জুন ৩, ২০২৬

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব

জুন ৩, ২০২৬

শ্যামনগরের গাবুরাতে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ

জুন ৩, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

জুন ৩, ২০২৬

দরগাহপুরের চেয়ারম্যান প্রার্থী সড়ক দুর্ঘটনায় আহত

জুন ৩, ২০২৬

আশাশুনি বাজার উন্নয়নে মতবিনিময় সভা

জুন ৩, ২০২৬

নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলেরে দাবীতে সাতক্ষীরায় ইসলামী ব্যাংক...

জুন ২, ২০২৬

কালিগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

জুন ২, ২০২৬

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন হাবিব কন্যা অরনী

জুন ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting