দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৯:০২
কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক
যুবদল নেতা সুমনের ১০ পিচ স্বর্ণেরবার ছিনতাই
চুনা ম্যানগ্রোভকে ওইসিএম স্বীকৃতিতে স্থানীয়দের সম্মতি
শ্যামনগরে মৎস্যজীবী দলের প্রতিবাদ মিছিল
পাটকেলঘাটায় সিভিল সার্জনের অভিযানে প্রতারক ম্যানেজার গ্রেপ্তারের নির্দেশ
পাইকগাছায় পুলিশের বড় সাফল্য: ৪৮ ঘণ্টায় চোর, ডাকাত,...
সাতক্ষীরা জেলা ডিবি পরিদর্শনে পুলিশ সুপার
আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার বেড়িবাঁধ নদীগর্ভে
দেবহাটায় জামাত নেতার স্ত্রী’র মৃত্যুতে কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের...
৪ হাজার ২৬১ কোটির রেলপথ, গন্তব্যে ছুটছে মাত্র...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

সাতক্ষীরায় যুবকের উপর সন্ত্রাসী হামলা : থানায় অভিযোগ

কর্তৃক Satnadee Satkhira মার্চ ৩১, ২০২৬
মার্চ ৩১, ২০২৬ ০ কমেন্ট 351 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় ধার দেওয়া টাকা ফেরত চাইতে গিয়ে রনি নামের এক যুবক সন্ত্রাসী হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্তদের নাম উল্লেখসহ সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সাতক্ষীরা সদরের আলীপুর এলাকার মৃত ইমান আলীর ছেলে রনি হোসেন দীর্ঘদিন আগে একই এলাকার আলীপুর বাজারের বাসিন্দা আলমগীর হোসেনের ছেলে জমির হামজা (২৭) নামের এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা ধার দেন। নির্ধারিত সময় পার হলেও জমির টাকা ফেরত না দিয়ে নানা অজুহাতে সময় ক্ষেপণ করতে থাকেন।

একপর্যায়ে জমির, তার দ্বিতীয় স্ত্রী জবা সহ রনির বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর অপবাদ ছড়িয়ে তাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে লজ্জিত হয়ে রনি তাদের বাড়িতে যাওয়া বন্ধ করে দেন।

পরবর্তীতে গত ২৯ মার্চ বিকালে জমিরের দ্বিতীয় স্ত্রী জবা খাতুন তার ব্যবহৃত ইমো নম্বর থেকে রনির সাথে যোগাযোগ করে। তিনি রনিকে জানান, জমির লজ্জার কারণে সরাসরি যোগাযোগ করছেন না এবং পাওনা টাকা পরিশোধের জন্য তাকে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী এলাকায় তাদের নানা বাড়িতে আসতে বলেন।

এর প্রেক্ষিতে রনি তার ব্যবহৃত পালসার মোটরসাইকেল নিয়ে সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। পথে তাকে ফাঁকা রাস্তা দিয়ে যাওয়ার জন্য বলা হলে তিনি সন্দেহবশত ফিরে আসার সিদ্ধান্ত নেন।

ইং- ২৯ মার্চ ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে বৈকারী ইউনিয়নের ছয়ঘরিয়া মোড়ে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা জমিরসহ তার সহযোগী অজ্ঞাতনামা আরও ৫-৬ জন দুইটি মোটরসাইকেলে এসে রনির গতিরোধ করে।

অভিযোগে বলা হয়, তারা কোনো প্রকার বাকবিতণ্ডা ছাড়াই রনির মোটরসাইকেলের চাবি কেড়ে নেয় এবং জমিরের নির্দেশে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে। এতে রনির ডান হাতের বাহু ও ডান পায়ের হাঁটুর নিচে হাড় ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

এসময় রনি চিৎকার করলে হামলাকারীরা তার মুখে ঘাস ঢুকিয়ে দেয় এবং মারধর অব্যাহত রাখে। একপর্যায়ে তার কাছে থাকা নগদ ৪২ হাজার টাকা ও একটি রেডমি মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় লোকজন এগিয়ে আসতে শুরু করলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে এবং যাওয়ার সময় তাকে প্রাণনাশের হুমকি দেয়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রনিকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় আহত রনির বড় ভাই অহিদুজ্জামান (৩৭) বাদী হয়ে অভিযুক্ত জমির, তার দ্বিতীয় স্ত্রী জবা এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে সাতক্ষীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
স্কুল পর্যায়ে অনলাইনে ক্লাস নেওয়ার কথা চলছে: শিক্ষামন্ত্রী
পরবর্তী পোস্ট
হরমুজ থেকে নিজেদের তেল নিজেরা আনুন, যুক্তরাষ্ট্র আর সহায়তা করতে পারবে না

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক

সেপ্টেম্বর ২৯, ২০২৬

যুবদল নেতা সুমনের ১০ পিচ স্বর্ণেরবার ছিনতাই

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরা জেলা ডিবি পরিদর্শনে পুলিশ সুপার

সেপ্টেম্বর ২৮, ২০২৬

আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার বেড়িবাঁধ নদীগর্ভে

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরা টাউন গার্লস স্কুলে শিক্ষার্থীদের নিয়ে সাইবার নিরাপত্তা...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরায় বিসিবি কোয়ালিফাইড আম্পায়ারদের রি-ফ্রেশ কোচিং

সেপ্টেম্বর ২৮, ২০২৬

চিকিৎসা শুধু কনসাল্টেন্সি নয়, চাই চিকিৎসক–রোগীর কোঅপারেশন

সেপ্টেম্বর ২৭, ২০২৬

সাতক্ষীরা পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিল নিয়ে গ্রাহকের অভিযোগ

সেপ্টেম্বর ২৭, ২০২৬

যুবদল নেতার কোটি টাকার ৮ টি স্বর্ণের বার...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting