দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:৩৯
সাতক্ষীরায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিএনপির সবজি...
সাতক্ষীরায় মাদকবিরোধী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান...
সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য...
সাতক্ষীরা জেলা প্রশাসকের বক্তব্য বিকৃত করার অপচেষ্টায় জেলা...
কুলিয়ায় সিএসএল প্রজেক্টের সমাপনী অনুষ্ঠান
বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠান
বিদায় সংবর্ধনায় সম্মানিত হলেন প্রধান শিক্ষক রাশিদ
সাতক্ষীরায় প্রশিক্ষিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও বৃক্ষ...
শ্যামনগরে কৃষি পুনর্বাসন প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের চারা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

গরীব রোগীদের ক্লিনিকে পাঠালে গ্রাম ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা-ডিসি মোস্তফা কামাল

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ২৫, ২০১৯
নভেম্বর ২৫, ২০১৯ ০ কমেন্ট 445 ভিউস

নিজস্ব প্রতিবেদক: গরীব অসহায় রোগীদের সরকারি হাসপাতালে না পাঠিয়ে বেসরকারি প্রতিষ্ঠানে পাঠালে গ্রাম্য ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা: জেলা প্রশাসক মোস্তফা কামাল
নিজস্ব প্রতিবেদক: ‘কোন গরীব অসহায় রোগী আমার কাছে আসলে আমি বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে না পাঠিয়ে সরকারি হাসপাতালে পাঠাবো বলে অঙ্গীকার করছি। আমার দ্বারা কোন গরীব রোগী হয়রানি হবে না।’ এই মুচলেকা দিয়ে এ যাত্রায় রেহাই পেলেন সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ঝিটকীর গ্রাম্য চিকিৎসক অজিত কুমার রায়।

ওই গ্রামের এক কিশোরীকে শহরের সিটি ক্লিনিকে চিকিৎসার জন্য পাঠিয়েছিলেন তিনি। ক্লিনিকে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়া তো দূরে থাক, সর্বশান্ত হয়েছে ওই কিশোরীর পরিবার।

এমনই অভিযোগ পেয়ে রোববার সন্ধ্যায় শহরের সিটি ক্লিনিকে অভিযান চালান সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এসএম মোস্তফা কামাল। এ সময় তার সাথে সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন ও সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার উপস্থিত ছিলেন।

অভিযানকালে গ্রাম্য চিকিৎসক অজিত কুমার রায় মুচলেকা দিয়ে এ যাত্রায় রেহাই পান। একই সাথে সিটি ক্লিনিক কর্তৃপক্ষকে সতর্ক করা হয়।

এ সময় সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এসএম মোস্তফা কামাল বলেন, কোন গরীব অসহায় রোগীকে সরকারি হাসপাতালে না পাঠিয়ে বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে পাঠালে গ্রাম ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গ্রাম্য ডাক্তারদের পরামর্শে বিভিন্ন ক্লিনিক ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসে গ্রামের সাধারণ, গরীব ও অসহায় মানুষ সর্বশান্ত হচ্ছে। অপচিকিৎসার শিকার হচ্ছে। অনেকের জীবনহানি ঘটছে। কোনভাবেই এটা চলতে দেওয়া যায় না।

এ সময় তিনি সিভিল সার্জনকে অবিলম্বে গ্রাম্য চিকিৎসকদের এ বিষয়ে সতর্ক করার জন্য ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সংবাদ সংগ্রহকালে কুরবান বাহিনীর সন্ত্রাসী হামলা, আহত-৩
পরবর্তী পোস্ট
শ্যামনগরে রূপান্তর ও গণসাক্ষরতা অভিযান এর আয়োজনে ফলো-আপ সভা

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিএনপির সবজি...

জুন ২৬, ২০২৬

সাতক্ষীরায় মাদকবিরোধী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান...

জুন ২৬, ২০২৬

সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য...

জুন ২৫, ২০২৬

সাতক্ষীরা জেলা প্রশাসকের বক্তব্য বিকৃত করার অপচেষ্টায় জেলা...

জুন ২৫, ২০২৬

বিদায় সংবর্ধনায় সম্মানিত হলেন প্রধান শিক্ষক রাশিদ

জুন ২৫, ২০২৬

সাতক্ষীরায় প্রশিক্ষিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

জুন ২৫, ২০২৬

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

জুন ২৫, ২০২৬

সাতক্ষীরায় ডিসির বক্তব্য বিকৃতির প্রতিবাদে ওলামা দলের মানববন্ধন,...

জুন ২৫, ২০২৬

খানপুরের গৌরব: কামিল হাদিসে এ প্লাস পেয়ে বোর্ড...

জুন ২৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting