দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১০:২৬
শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
কালিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগ-ধান রোপণে বাধা
সাতক্ষীরার কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে...
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মনির, সম্পাদক লিটন
কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ...
দেবহাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও...
শ্যামনগরে চেয়ারম্যান প্রার্থী রুস্তম আলী নিজ উদ্যোগ রাস্তার...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ঢুকে নেতাকে কুপিয়ে জখম
 শ্যামনগরে চলাচলের পথ নিয়ে বিরোধ, একই পরিবারের চারজনকে...
সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়াসাতক্ষীরা জেলা

কলারোয়ার মেয়েরা হ্যান্ডবল খেলায় জেলা চ্যাম্পিয়নে হ্যাট্রিক 

কর্তৃক mirkhairul.news অক্টোবর ১৫, ২০২৫
অক্টোবর ১৫, ২০২৫ ০ কমেন্ট 162 ভিউস

কামরুল হাসান।। ক্রিকেট, ভলিবল ও ফুটবলের পর এবার হ্যান্ডবল খেলায় কৃতিত্বের স্বাক্ষর রাখলো কলারোয়া। টানা তিনবার জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর তারা আবারো অংশ নিতে যাচ্ছেন খুলনা বিভাগীয় পর্যায়ে। কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর সৈয়দ কামাল বখত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মেয়েরা এ গৌরব অর্জন করে চলেছে। বিভাগীয় ও দেশসেরা হতে এখন শুধু তাদের দরকার আরো একটু ক্রীড়াঙ্গনের প্রাতিষ্ঠানিক প্রচেষ্টা ও সহযোগিতা।
জানা গেছে, বিগত কয়েক বছর ধরে গ্রীষ্মকালিন ক্রীড়া প্রতিযোগিতার হ্যান্ডবল ইভেন্টে জোন পর্যায়ে ও উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে আসছে রামকৃষ্ণপুর গালর্স হাইস্কুলের ছাত্রী খেলোয়াড়রা। গেলো ৩ বছরে ৩বারই সাতক্ষীরা জেলা পর্যায়েও চ্যাম্পিয়ন হয় তারা। আগামি ১৭, ১৮ ও ১৯ অক্টোবর খুলনায় উপ-অঞ্চল পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে তারা।
প্রত্যন্ত গ্রামাঞ্চলের মেয়েদের এমন অভাবনীয় কৃতিত্বের পিছনে যাদের অবদান অন্যতম তারা হলেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী, ক্রীড়া শিক্ষক মো.আবুল হোসেন ও কোচ সাজিদুল করিম তপু। এছাড়া সার্বিকভাবে তত্ববধায়ন ও অনুপ্রেরণা জুগিয়ে যাচ্ছেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জহুরুল ইসলাম।
হ্যান্ডবল টিমের খেলোয়াড় ১০ম শ্রেণির ছাত্রী সালমা খাতুন বলেন, ‘ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে ৩বার চ্যাম্পিয়ন হয়েছি। খুলনায় বিভাগীয় পর্যায়ে খেলতো যাবো। লেখাপড়ার পাশাপাশি খেলাধূলার নতুন নতুন অনেক কিছু শিখছি।’
টিমের অধিনায়ক ১০ শ্রেণির ছাত্রী সোনিয়া খাতুন বলেন, ‘ক্রীড়া সংশ্লিষ্ট আরো সহযোগিতা পেলে আমরা আরো উন্নতি করতে পারবো বলে আশা করি।’
এ বিষয়ে রামকৃষ্ণপুর গালর্স হাইস্কুলের ক্রীড়া শিক্ষক মো.আবুল হোসেন বলেন, ‘মফস্বল গ্রামে স্কুল তারপরেও আমরা যথাসাধ্য চেষ্টা করি মেয়েদেরকে বিভিন্ন ক্রীড়াঙ্গনে মানোন্নয়নের।’
রামকৃষ্ণপুর গালর্স হাইস্কুলের প্রধান শিক্ষক মনসুর আলী বলেন, ‘আমরা গ্রামের বাচ্চাদের অনেকটা অনিচ্ছা থাকা সত্বেও তাদের উৎসাহ নিয়ে ক্রীড়াঙ্গনে ভালো অবস্থানে নিতে সক্ষম হয়েছি।’
হ্যান্ডবল টিমের কোচ সাজিদুল করিম তপু বলেন, ‘আমরা চেষ্টা করছি ভালো কিছু করার। সরকারি সহযোগিতা পেলে ভবিষ্যতে হ্যান্ডবল খেলায় কলারোয়া অঞ্চল জাতীয় পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রাখতে পারে বলে বিশ্বাস করি।’
কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জহুরুল ইসলাম বলেন, ‘মেয়েদের উত্তোরত্তর সাফল্য কামনা করি। তাদের প্রতি সহযোগিতা ও শুভকামনা রইলো। বিভাগীয় পর্যায়ে হার-জিত যাইহোক তাদের পাশে থাকবো।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জেলেখালী ভাই ভাই সংঘের ২০ বছর পূর্তিতে ইউএনও মোছাঃ রনী খাতুনকে সম্মাননা  প্রদান
পরবর্তী পোস্ট
  মাঠ দখল করে ভবন নির্মাণ, খেলাধুলা বঞ্চিত শিক্ষার্থীরা

রিলেটেড পোস্ট

শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

সেপ্টেম্বর ৬, ২০২৬

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মনির, সম্পাদক লিটন

সেপ্টেম্বর ৫, ২০২৬

কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ...

সেপ্টেম্বর ৫, ২০২৬

দেবহাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও...

সেপ্টেম্বর ৫, ২০২৬

শ্যামনগরে চেয়ারম্যান প্রার্থী রুস্তম আলী নিজ উদ্যোগ রাস্তার...

সেপ্টেম্বর ৫, ২০২৬

কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ঢুকে নেতাকে কুপিয়ে জখম

সেপ্টেম্বর ৫, ২০২৬

 শ্যামনগরে চলাচলের পথ নিয়ে বিরোধ, একই পরিবারের চারজনকে...

সেপ্টেম্বর ৫, ২০২৬

সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজ

সেপ্টেম্বর ৫, ২০২৬

দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জি.এম নুরইসলাম’র...

সেপ্টেম্বর ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting