দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১০:২৮
শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
কালিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগ-ধান রোপণে বাধা
সাতক্ষীরার কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে...
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মনির, সম্পাদক লিটন
কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ...
দেবহাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও...
শ্যামনগরে চেয়ারম্যান প্রার্থী রুস্তম আলী নিজ উদ্যোগ রাস্তার...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ঢুকে নেতাকে কুপিয়ে জখম
 শ্যামনগরে চলাচলের পথ নিয়ে বিরোধ, একই পরিবারের চারজনকে...
সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিসাতক্ষীরা জেলা

  মাঠ দখল করে ভবন নির্মাণ, খেলাধুলা বঞ্চিত শিক্ষার্থীরা

কর্তৃক mirkhairul.news অক্টোবর ১৫, ২০২৫
অক্টোবর ১৫, ২০২৫ ০ কমেন্ট 170 ভিউস

প্রতিনিধি: জেলার আশাশুনি উপজেলার ৯৭ নম্বর দয়ারঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দীর্ঘদিন ধরে রাখা সিমেন্টের খাম্বা (ব্লক) দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষার্থী ও স্থানীয় অভিভাবকরা। মাঠ দখলের কারণে প্রায় ১৫০ শিক্ষার্থী খেলাধুলা, শারীরিক চর্চা ও বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুর্শিদা পারভীনের লিখিত আবেদনে বলা হয়েছে, খোলপেটুয়া নদীর দয়ার ঘাট সংলগ্ন ওয়াপদা ভেড়ীবাঁধ নির্মাণকাজে পানি উন্নয়ন বোর্ড ও জাপানি উন্নয়ন সংস্থা জাইকার তত্ত্বাবধানে গত দুই বছর ধরে বিদ্যালয়ের মাঠটি ব্লক তৈরির জন্য ব্যবহার করা হচ্ছে। ২০২৩ সালে সাময়িকভাবে মাঠ ব্যবহারের অনুমতি পাওয়া সত্ত্বেও কোনো সময়সীমা মানা হয়নি।

সুত্রে জানা যায়, দয়ারঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজ বন্ধ থাকায় পাঠদান চলছে পাশের জরাজীর্ণ ঘরে। এ পরিস্থিতিতে পানি উন্নয়ন বোর্ড পুরো মাঠে মালামাল রেখে দখল করে রেখেছে, যা শিক্ষার্থীদের জন্য চরম অসুবিধার সৃষ্টি করছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, একাধিকবার মৌখিকভাবে জানানো সত্ত্বেও কার্যকর পদক্ষেপ হয়নি। এরপর বিদ্যালয় থেকে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিতভাবে মাঠ খালি করার আবেদন জানানো হয়। এ আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৫ অক্টোবর ইউএনও কৃষ্ণা রায় স্বাক্ষরিত একটি পত্র পানি উন্নয়ন বোর্ড-২ সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলীর কাছে পাঠানো হয়েছে। পত্রে মাঠ থেকে ব্লক অপসারণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। জেলা প্রশাসক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরে অনুলিপি পাঠানো হয়েছে।

প্রধান শিক্ষক মুর্শিদা পারভীন বলেন, “ছাত্রছাত্রীদের নিরাপত্তা ও বিদ্যালয়ের পরিবেশ ঠিক রাখতে মাঠ খালি করা জরুরি। আমরা দ্রুত সমাধান আশা করছি।” স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে বিদ্যালয়ের মাঠ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত হয়ে একটি নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা যায়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন জানান, “দয়ারঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ব্লক রাখার কারণে শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশে শিক্ষাদানের সুযোগ কমে গেছে। এটি একটি গুরুতর সমস্যা। আমরা বিষয়টি পানি উন্নয়ন বোর্ড এবং উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দ্রুত সমাধান নিশ্চিত করার চেষ্টা করছি। মাঠ খালি হলে শিক্ষার্থীরা খেলাধুলা, শারীরিক চর্চা এবং স্বাভাবিক পাঠদান করতে পারবে। আমরা আশা করছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।”

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ার মেয়েরা হ্যান্ডবল খেলায় জেলা চ্যাম্পিয়নে হ্যাট্রিক 
পরবর্তী পোস্ট
শ্যামনগরে মুন্ডা সম্প্রদায়ের মধ্যে গাভী বিতরণ

রিলেটেড পোস্ট

শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

সেপ্টেম্বর ৬, ২০২৬

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মনির, সম্পাদক লিটন

সেপ্টেম্বর ৫, ২০২৬

কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ...

সেপ্টেম্বর ৫, ২০২৬

দেবহাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও...

সেপ্টেম্বর ৫, ২০২৬

শ্যামনগরে চেয়ারম্যান প্রার্থী রুস্তম আলী নিজ উদ্যোগ রাস্তার...

সেপ্টেম্বর ৫, ২০২৬

কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ঢুকে নেতাকে কুপিয়ে জখম

সেপ্টেম্বর ৫, ২০২৬

 শ্যামনগরে চলাচলের পথ নিয়ে বিরোধ, একই পরিবারের চারজনকে...

সেপ্টেম্বর ৫, ২০২৬

সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজ

সেপ্টেম্বর ৫, ২০২৬

দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জি.এম নুরইসলাম’র...

সেপ্টেম্বর ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting