দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে সফর, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৬:২০
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

বিষ্ণুপুরে বিএনপির কাউন্সিলে দুয়ারে দুয়ারে প্রার্থীরা:দুপক্ষের  হাড্ডাহাড্ডি লড়াই 

কর্তৃক Satnadee Satkhira আগস্ট ৩১, ২০২৫
আগস্ট ৩১, ২০২৫ ০ কমেন্ট 309 ভিউস

নিজস্ব প্রতিবেদকঃকালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কাউন্সিল উপলক্ষে মাঠ গরম করছে দুই গ্রুপের পদ প্রার্থীরা। প্রচার – প্রচারণায় ব্যস্ত সময় পার করছে বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।গত মাসে ৯ টি ওর্য়াডে কাউন্সিলে ২৭ টি পদে ভোট গ্রহণ শেষ হয়েছে।

সেখানে ডা: শহিদুল আলম গ্রুপ ১৬ টি, কাজী আলাউদ্দীন গ্রুপ ১১ টি পদে বিজয়ী হয়েছে।ডা: শহিদুল আলম গ্রুপ ও কাজী আলাউদ্দীন গ্রুপ বিষ্ণুপুর ইউনিয়নে ইতিমধ্যে প্যানেল ঘোষণা করেছে।

ডা: শহিদুল আলম গ্রুপের প্যানেলে সভাপতি পদপ্রাথী সাবেক ছাত্রনেতা ইউনিয়ন বিএনপিন সার্চ কমিটির সদস্য আলিম আল রাজি তাপস, সাধারণ সম্পাদক পদ প্রার্থী জেলা তাতীদলের যুগ্ম আহবায়ক, সার্চ কমিটির সদস্য মাহমুদ মোস্তফা ও সাংগঠনিক সম্পাদক পদে পদপ্রার্থী শেখ মহিউদ্দিন।

অপরদিকে কাজী আলাউদ্দীন গ্রুপের সভাপতি পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা ৩ নং ওর্য়াড বিএনপির সভাপতি মেহেদী হাসান বাবু, সাধারণ সম্পাদক পদপ্রার্থী আজিজুর রহমান ও সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী তৈমুর রহমান ।

দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত হবে দ্বি- বার্ষিকী বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিল। ইউনিয়ন কাউন্সিল ঘিরে হাটে- মাঠে চায়ের দোকানে সরব হয়ে উঠেছে । চায়ের চুমুকে আলোচনার ঝড় কে হবে সভাপতি সাধারণ সম্পাদক জল্পনা কল্পনার শেষ নেই।
ইউনিয়ন কাউন্সিল ঘিরে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। নেতাকর্মীরা প্রতিটি ওর্য়াডে গ্রামে মহল্লায় জনসংযোগ করছে।

সর্বশেষ ২০০৯ সালে কাউন্সিল হয় বিষ্ণুপুর ইউনিয়নে।
কাউন্সিলের ভোটের মাধ্যমে কাজী আলাউদ্দীন – মিজানুর গ্রুপের আহসানউল্লাহ মাষ্টার সভাপতি, রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক হয়। এবং জাহাঙ্গীর – ফারুক গ্রুপের হুমায়ূন কবির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। তারপর ১৬ বছর আর কাউন্সিল হয়নি।

দীর্ঘ ১৬ বছর পর কাউন্সিল উপলক্ষে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা কাজ করছে। নেতাকর্মীরা বলছে কাউন্সিলের মাধ্যমে যোগ্য নেতৃত্ব তৈরি হয় কর্মীদের মূল্যায়ন করে। আমরা চাই যোগ্য নেতৃত্বে আসুক যারা আগামীতে বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপিকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করবে।

ইউনিয়ন বিএনপির কাউন্সিল নিয়ে ৪ নং ওর্য়াড সভাপতি গোলাম রব্বানী বলেন, কাউন্সিলের মাধ্যমে যোগ্য নেতৃত্ব তৈরি হয়। দীর্ঘ ১৬ বছর পর কাউন্সিল নেতাকর্মীদের ব্যাপক সাড়া ফেলেছে।
শান্তিপূর্ণ ভোট গ্রহণের মাধ্যমে নেতৃত্ব তৈরি হবে এটাই এখন নেতাকর্মীরা চায়।

৮ নং ওর্য়াড বিএনপির সভাপতি জালাল গাজী বলেন, ইউনিয়ন বিএনপির কাউন্সিল ঘিরে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। নেতাকর্মীদের ভিতর হাসি ফুটেছে । ভোটের মাধ্যমে আগামীর নেতৃত্বে আসবে এটাই চাওয়া পাওয়া ।

১ নং ওর্য়াডের সাধারণ সম্পাদক আকবার আলী বলেন, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিলে আমরা যোগ্য নেতৃত্ব ভোট দিব। কোন দালাল যারা দলের নাম ভাঙ্গিয়ে খায় তাদের নেতৃত্বের কোন স্থান হবে না।ব্যালেটে জবাব দিব আমরা।

কালিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম গণমাধ্যম কে বলেন, দীর্ঘ ১৬ বছর ইউনিয়ন বিএনপির কাউন্সিল হতে যাচ্ছে নেতাকর্মীদের ভিতর চাঞ্চল্য ফিরেছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে। আমি চাই ভোটের মাধ্যমে যোগ্য নেতৃত্ব তৈরি হোক। বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপিকে শক্তিশালী করুক। শান্তিপূর্ণ ভোট হবে কোন বিশৃঙ্খলাকারীকে ছাড় দেওয়া হবে নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনিতে ভোট কেন্দ্রের দায়িত্বশীলদের নিয়ে প্রশিক্ষণ
পরবর্তী পোস্ট
তালায় স্বেচ্ছাসেবকদলের নেতা’র বিরুদ্ধে চাঁদা দাবিসহ সংখ্যালঘুর জমি দখলের অভিযোগ 

রিলেটেড পোস্ট

কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন

আগস্ট ১০, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

জাতীয় সাংবাদিক সংস্থার সংবর্ধনায় সিক্ত জাতীয় চ্যাম্পিয়ন জাকির...

আগস্ট ২, ২০২৬

কালিগঞ্জে তথ্য অধিকার আইনে আবেদন জমা দিতে গিয়ে...

আগস্ট ২, ২০২৬

জাতীয় সাংবাদিক সংস্থার সংবর্ধনায় সিক্ত জাতীয় চ্যাম্পিয়ন জাকির...

আগস্ট ২, ২০২৬

কালিগঞ্জে তথ্য অধিকার আইনে আবেদন জমা দিতে গিয়ে...

আগস্ট ২, ২০২৬

কালিগঞ্জ পুলিশের বিশেষ অভিযান আটক ৬

আগস্ট ২, ২০২৬

কালিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৯ আসামি আটক:-

আগস্ট ১, ২০২৬

কালিগঞ্জ থানার পুলিশের বিশেষ মাদকবিরোধী মহড়া অনুষ্ঠিত

আগস্ট ১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting