দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ৮:৪৬
সাতক্ষীরায় জমি সংক্রান্ত বিরোধে কুপিয়ে বৃদ্ধ আহত
সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন...
সংরক্ষিত নারী আসনের বিএনপি’র এমপি কলারোয়ার পুত্রবধূ সানজিদা...
দর্জি থেকে নেতা
প্রাথমিক বৃত্তি পরীক্ষাঃ কক্ষ পরিদর্শকদের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ...
সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু
রূপান্তরের আয়োজনে মানব  পাচার প্রতিরোধ ক্যাম্পেইন
আশাশুনিতে ট্রাকলোডে চাঁদা না  পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে জখম
বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’...
তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিসাতক্ষীরা জেলা

আশাশুনি-বড়দল সড়কের বেহাল দশা, যানবাহন ও যাত্রী সাধারণের ভোগান্তি

কর্তৃক mirkhairul.news আগস্ট ৪, ২০২৫
আগস্ট ৪, ২০২৫ ০ কমেন্ট 330 ভিউস

আশাশুনি ব্যুরো ঃ আশাশুনি উপজেলার মানিকখালি ব্রিজ হতে বড়দল পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের দুরাবস্থা চরম আকার ধারন করেছে। সড়কে চলাচলকারী যানবাহন ও যাত্রী সাধারণের ভোগান্তির শিকার হচ্ছে।
৭ কিলোমিটার দীর্ঘ রোর্ডস এন্ড হাইওয়ে সড়ক দিয়ে পাইকগাছা, কয়রা, তালা, শ্যামনগর, দেবহাটা, কালীগঞ্জ ও সাতক্ষীরা সদর উপজেলা ও খুলনা বিভাগের বিভিন্ন উপজেলার বাস, মালবাহী ট্রাক, প্রাইভেট, মাইক্রো, মোটরসাইকেল, ইজিবাইক, ইঞ্জিনভ্যান, নসিমনসহ ছোটখাট যানবাহন চলাচল করে থাকে। সড়কের ফকরাবাদ গার্লস হাই স্কুলের সামনে, জামালনগর ফুলতলার সামনে, ফকরাবাদ পাউয়ার হাউস ও বুড়িয়া হাসপাতালের কাছে রাস্তার অবস্থা শোচনীয় হয়ে পড়লে পিচের ব্যবহারে সংস্কার না করে পিচের রাস্তার উপরে ইট দিয়ে কোনরকমে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়। বর্তমানে সড়কে বড়বড় গর্তের সৃষ্টি হয়েছে। যানবাহন চলাচল খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দ্রুত সংস্কার না করলে চলতি বর্ষা মৌসুমের শেষ পর্যন্ত যানবাহন চলাচল করা সম্ভব হবেনা বলে শঙ্কা দেখা দিয়েছে।
বাস স্ট্যান্ডের স্টার্টার আকরাম হোসেন জানান, মানিকখালী ব্রিজ টু বড়দল সড়কের অসংখ্য স্থানে ছোটবড় অগণিত গর্তের সৃষ্টি হয়েছে। বাস চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিন ধাক্কা এবং ইটের খোয়া লেগে বাসের গ্লাস ভেঙে যাচ্ছে।
রাস্তার পাশে বসবাসকারী সুব্রত মন্ডল ও ভগিরথ মন্ডলসহ কয়েকজন পথচারী জানান, প্রতিনিয়ত এখানে বিভিন্ন যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে। এমন কোন দিন নেই যাত্রীদের মাথায় পানি ঢালতে হয় না।
ফকরাবাদ গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক সনাতন বৈরাগী জানান, বিদ্যালয়ের সামনের রাস্তায় বড় ধরনের গর্ত হয়ে প্রতিদিন গাড়ির জ‍্যাম লেগে থাকে। বিদ্যালয়ের ১৩২জন ছাত্রীর পাঠদানে অসুবিধা হচ্ছে। যাত্রীবাহী বাস এবং মালবাহী ট্রাক জ‍্যাম লেগে বিদ্যালয়ের প্রাচীরে ধাক্কা লাগে। এতে যেকোন মুহূর্তে বিদ্যালয়ের প্রাচীর ভেঙে যেতে পারে বলে ধারণা করেন তিনি। ফকরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিতা মন্ডল জানান, আমার বিদ্যালয়ে ২০০ ছাত্র-ছাত্রী রয়েছে, এর মধ্যে ১৭০ জন ওই রাস্তা দিয়ে চলাচল করে থাকে। স্কুলে যাতায়াতের পথে মাঝেমধ্যে দুর্ঘটনার শিকার হচ্ছে কোমলমতি ছাত্র-ছাত্রীরা। রাস্তাটি দ্রুত সংস্কার না করলে অল্প কিছু দিনের মধ্যে স্কুলের কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ার পারভেজ বলেন, বৃষ্টির কারণে অনেক স্থানে রাস্তা গর্তে পরিণত হয়েছে আমি জানতাম না। আপনি বলেছেন, আজই লোক পাঠানো হবে এবং দুই-তিন দিনের মধ্যে রাস্তাটি সংস্কারের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনি ও বুধহাটায় ব্র্যাকের ৭৭৫০ টি গাছের চারা বিতরণ
পরবর্তী পোস্ট
আশাশুনিকে স্বতন্ত্র সংসদীয় আসনের দাবীতে নির্বাচন কমিশনে আবেদন

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জমি সংক্রান্ত বিরোধে কুপিয়ে বৃদ্ধ আহত

এপ্রিল ২১, ২০২৬

সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন...

এপ্রিল ২১, ২০২৬

দর্জি থেকে নেতা

এপ্রিল ২০, ২০২৬

প্রাথমিক বৃত্তি পরীক্ষাঃ কক্ষ পরিদর্শকদের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ...

এপ্রিল ১৯, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

এপ্রিল ১৯, ২০২৬

রূপান্তরের আয়োজনে মানব  পাচার প্রতিরোধ ক্যাম্পেইন

এপ্রিল ১৯, ২০২৬

আশাশুনিতে ট্রাকলোডে চাঁদা না  পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে জখম

এপ্রিল ১৯, ২০২৬

কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 

এপ্রিল ১৯, ২০২৬

আশাশুনির বড়দলে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যা...

এপ্রিল ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting