দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১২:৫৪
খুলনায় মেস থেকে জামায়াত নেতার ছেলে তরুণীসহ আটক
পাটকেলঘাটায় আইনজীবীর চেম্বারে হামলার ঘটনায় তিন আসামী শ্রীঘরে
সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধন
সুন্দরবন সংলগ্ন নদীতে প্লাস্টিক বর্জ্য: হুমকিতে পরিবেশ ও...
আশাশুনিতে অপপ্রচার ও হুমকির প্রতিবাদে ব্যাংক কর্মকর্তার সংবাদ...
শ্যামনগরের পানখালী জেলে কল্যাণ সমিতির নির্বাচন: সভাপতি বাশার,...
আশাশুনিতে স্বেচ্ছাসেবকলীগ নেতা হলো জাসাসের আহবায়ক! সমালোচনার ঝড়
শ্যামনগরে আনসার-ভিডিপি ডিউটি বন্টনে রমরমা দুর্নীতি: অভিযুক্তদের শাস্তি...
সাতক্ষীরায় বিএনপি ও যুবদল নেতার নেতৃত্বে জাসাস নেতার...
যে ভ্যানে চলতো সংসার, সেই ভ্যান ছিনিয়ে নিতে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিসাতক্ষীরা জেলা

আশাশুনি ডিসিআর গ্রহিতারা দখল পেতে ও জবর দখলকারীদের অত্যাচার থেকে বাঁচতে মানববন্ধন

কর্তৃক mirkhairul.news জুলাই ১০, ২০২৫
জুলাই ১০, ২০২৫ ০ কমেন্ট 400 ভিউস

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার কেয়ারগাতি গ্রামের ভূমিহীন অসহায় পরিবার ডিসিআর পাওয়া জমির দখল পেতে ও জবর দখলকারীদের অত্যাচার থেকে রেহাই পেতে মানববন্ধন করেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকালে কেয়ারগাতি ইউসুফ আলীর দোকানের সামনে মেইন সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
ডিসিআর প্রাপ্ত পরিবার ও নির্যাতনের শিকার গ্রামবাসীর আয়োজনে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ডিসিআর পেয়েও হয়রানীর শিকার মোজাম্মেল হোসেন, সাহিনা খাতুন, রোকেয়া বেগম, বাবলু সরদার, মিন্টু, শাহিনুর গাইন, নিরুফা প্রমুখ। বক্তাগন বলেন, ২০২২ সাল থেকে আমরা সরকারের নিকট থেকে রাজস্ব পরিশোধ করে বিধি মোতাবেক ডিসিআর গ্রহন করে আসছি। পুরাতন ৩১ জন, নতুন ১৯ জন ও আশাশুনি সদরের ১০ জন মোট ৬০ জন ভূমিহীন ৬০ বিঘা খাস জমি ডিসিআর নিলেও এলাকার ত্রাস, বড়দল ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক নেতা এলিন সানা ক্ষমতার দাফট দেখিয়ে আমাদের ৩১ জনের জমি জবর দখল করে রেখেছে। তার বিরুদ্ধে কথা বলতে গেলে আমাদেরকে নির্যাতন ও মিথ্যা মামলায় হয়রানী করা হয়ে থাকে। গ্রামে ঢুকে প্রকাশ্যে মারপিট, মান সভ্রম বিনষ্ট ও আশাশুনির তার আত্বীয়কে দিয়ে নির্যাতন করে থাকে। গ্রামের প্রায় ৯০% মানুষ তাদের অত্যাচার ও হয়রানীর শিকার হয়েছে। ঘর থেকে বের করে মারধর ও নির্যাতন করা হয়। পুরুষরা আশাশুনিতে গেলে নাজেহাল করা হয়। আমরা তাদেরকে এবার এক মাসের মধ্যে জমি ছেড়ে দিতে সময় দিয়েছিলাম। কিন্তু তারা ছাড়েনি। বাধ্য হয়ে জমিতে গেলে আমাদেরকে আবারও একই ভাবে দখলচ্যুত করে। এবং ষড়যন্ত্রমূলক ভাবে নিজেরা নিজেদের বাসা ভেঙ্গে দিয়ে উল্টো আমাদের নামে ঘর ভাঙ্গা, মাছ লুট করে নেওয়াসহ বিভিন্ন মিথ্যা অভিযোগ এনে থানায় দুটি এজাহার থানায় জমা দেয়। আমরা চরম ভাবে ক্ষতিগ্রস্থ, নির্যাতিত, দখলচ্যুত, মারপিটের শিকার বিপদগ্রস্ত ভূমিহীন পরিবার। আমাদের বেঁচে থাকার উপায় দিনদিন ক্ষীন হয়ে আসছে। আওয়ামীলীগের আমলে তাদের দাপটে নিপরাযন্ত হয়েছি, এখন নিরপেক্ষ সরকারের সময়ও তাদের হাতে নিস্পেষিত হচ্ছি। এব্যাপারে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা ও বাংলাদেশ সেনা বিহিনীর কাছে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানাচ্ছি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় বিজিবির অভিযানে কোটি টাকার পণ্যসহ আটক ৩
পরবর্তী পোস্ট
চিংড়ি হ্যাচারিতে ‘মাস কালচার’ পদ্ধতিতে দেশীয় প্রোবায়োটিক্স উৎপাদন

রিলেটেড পোস্ট

সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধন

অক্টোবর ২৫, ২০২৬

আশাশুনিতে অপপ্রচার ও হুমকির প্রতিবাদে ব্যাংক কর্মকর্তার সংবাদ...

অক্টোবর ২৫, ২০২৬

আশাশুনিতে স্বেচ্ছাসেবকলীগ নেতা হলো জাসাসের আহবায়ক! সমালোচনার ঝড়

অক্টোবর ২৫, ২০২৬

আশাশুনিতে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-২

অক্টোবর ২৪, ২০২৬

আশাশুনির প্রতাপনগরে বিদ্যুৎ স্পৃষ্টে কলেজ শিক্ষকের মৃত্যু

অক্টোবর ২৪, ২০২৬

আশাশুনিতে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

অক্টোবর ২৩, ২০২৬

সাতক্ষীরা সরকারি কলেজ মসজিদ এলাকায় ‘সাতক্ষীরা কমিউনিটি’র পরিচ্ছন্নতা...

অক্টোবর ২৩, ২০২৬

২ বছর বন্ধ থাকার পর শুরু হওয়া গুড়পুকুরের...

অক্টোবর ২৩, ২০২৬

দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে...

অক্টোবর ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting