দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ২:২১
ধর্মান্ধরা হামলে পড়েছে সাতক্ষীরা জেলা প্রশাসকের উপর 
শ্রীফলকাটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পানির প্ল্যান্টের শুভ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
খানপুরের গৌরব: কামিল হাদিসে এ প্লাস পেয়ে বোর্ড...
সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের...
শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ও কর্মপরিকল্পনা সভা...
শ্যামনগরে নাওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে লবণসহিষ্ণু গাছের চারা...
শ্যামনগরের গোলাখালী দ্বীপে ‘সুন্দরবন ইকোপার্ক’ নির্মাণে সম্ভাবনাময় নতুন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিকৃষি সংবাদ

আশাশুনিতে দানার প্রভাবে লোকসানের শঙ্কায় কৃষকরা

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ২৬, ২০২৪
অক্টোবর ২৬, ২০২৪ ০ কমেন্ট 273 ভিউস

সচ্চিদানন্দদে সদয়, আশাশুনি থেকে: আশাশুনিতে অতি বৃষ্টি ও দানার দাপটে আমন ধানের ফলন্ত গাছ জমিতে শুয়ে পড়েছে। এতে রোপা আমনের ব্যাপক ক্ষতি হয়েছে। পাশাপাশি শাক সবজিসহ বিভিন্ন ধরনের রবিশস্যের বেশিরভাগ ক্ষেত নষ্ট হয়ে গেছে। এতে বিপাকে পড়েছেন আমন ধান ও সবজিচাষিরা। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল থেকে একটানা বৃষ্টি হয়েছে। সঙ্গে ছিল হিমেল হাওয়া। বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে ক্ষতি হয়েছে শাকসবজিসহ বিভিন্ন ধরনের রবিশস্যের। বাতাসে নষ্ট হয়েছে মাঠের পাকা রোপা আমন ধানের। ধানের ব্যাপক ক্ষতি হওয়ায় কৃষকদের মাথায় হাত পড়েছে। ফলে বেশ ক্ষতি হয়েছে বলে জানান কৃষকরা। আগামী দুদিন রোদ না হলে এসব ফসল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে।আশাশুনিতে অতিবৃষ্টি ও পার্শবর্তী উপজেলা থেকে ধেয়ে আসা পানির চাপে উপজেলার আবাদী ফসলের ক্ষেত ছয়লাপ হয়ে গেছে। এপর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে কমপক্ষে ৪৭৫ হেক্টর রোপা আমন ধানের ক্ষেত এবং ৮৫ হেক্টর সবজী ক্ষেত পানিতে নিমজ্জিত হয়ে ফসল নষ্ট হয়ে গেছে।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়নে ৯ হাজার ৫৬০ হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষাবাদ করেন কৃষকরা। এছাড়া ৫৩০ হেক্টর জমিতে সবজী চাষাবাদ করা হয়। ফসলের ক্ষেত বেশ সবুজে পরিপূর্ন ও অনুকুল পরিবেশে ভরে উঠছিল। অতি বৃষ্টিপাত ও শেষের দিকে এসে দানার বৃষ্টিপাতের পাশাপাশি ভিন্ন উপজেলা থেকে নদী ভাঙ্গন ও বৃষ্টির পানির চাপে আশাশুনির কিছু ইউনিয়নের ফসলের ক্ষেত নাজুক করে ফেলেছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, আমন ধান মাটিতে শুয়ে পড়েছে। উপজেলা কৃষি অফিস থেকে এসব কৃষককে ধান বেঁধে দেয়াসহ বিভিন্ন পরামর্শ দেয়া হচ্ছে। দানার প্রভাবে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যাহত হবে না। আবহাওয়া অনুকূলে থাকলে অনেক ধানের গাছ উঠে দাঁড়াবে।শনিবার উপজেলার বিভিন্ন এলাকার মাঠে গিয়ে দেখা যায়, বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে অনেক স্থানে পাকা ও আধাপাকা ধানগাছ মাটিতে শুয়ে পড়েছে। এতে পাকা আমন ধান নিয়ে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। ধানগুলো ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন আমনচাষিরা। আধাপাকা ধান নিয়ে পড়েছেন বিপাকে। রোদ না হলে আমনের ব্পোক ক্ষতির সম্ভাবনা রয়েছে। উপজেলার দরগাপুর ইউনিয়নের কৃষক রহমত আলী জানান, চলতি মৌসুমে জমিতে কয়েক জাতের রোপা আমন ধান রোপণ করেছেন। প্রথম দিকে পাকা ধানগাছের ক্ষতি করলেও পরে আবহাওয়া অনুকূলে থাকায় আমনের বাম্পার ফলন হয়েছিল। বাতাসে পাকা ও কাঁচা ধান জমিতে শুয়ে পড়ছে। কিছুদিন পর ধান কাটা শুরু হবে। মাটিতে শুয়ে থাকা ধান কাটা নিয়ে পড়তে হবে বিপাকে। শুয়ে থাকা ধান কাটা যেমন কষ্টের, তেমনি ধান কাটা শ্রমিকদের দিতে হবে দিগুণ মজুরি। প্রচুর ধান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকায় ফসল নিয়ে এখন দুশ্চিন্তায় আছেন কৃষকরা।বুধহাটা ইউনিয়নের বৈউলা গ্রামের সবজিচাষি দেবব্রত বসাক বলেন, দানার প্রভাবে বিভিন্ন প্রকার সবজির ক্ষেত নষ্ট হয়ে গেছে। এতে তিনি হাজার হাজার টাকার ক্ষতির মুখে পড়েছেন। এবার দানার প্রভাবে ওই এলাকার সবজিচাষিরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে।উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এসএম এনামুল ইসলাম জানান, ঘূর্ণিঝড় দানার প্রভাবে আমন ধানের তেমন ক্ষতির সম্ভাবনা নেই। এখন মোটামুটি কিছু কিছু জমির ধানই পাকা রয়েছে। যেসব ধান জমিতে পড়ে গেছে, সে বিষয়ে কৃষকদের বিভিন্ন ধরনের পরামর্শ দেয়া হচ্ছে। এছাড়া আবহাওয়া অনুকূল হলে জমির ধান কাটলে কোনো ক্ষতি হবে না।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ
পরবর্তী পোস্ট
বোরো ধান চাষের জন্য পানি সরানোর ব্যাবস্থা করা হবে- সাবেক এমপি হাবিব

রিলেটেড পোস্ট

আশাশুনিতে মতপ্রকাশ ও ডিজিটাল মিডিয়া সাক্ষরতা বিষয়ক ‘ফ্রিড’...

জুন ২৪, ২০২৬

আশাশুনিতে সংঘবদ্ধ হামলার অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে আদালতে...

জুন ২৪, ২০২৬

রাফাতের রহস্যজনক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের...

জুন ২৪, ২০২৬

আশাশুনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত- ৪

জুন ২৩, ২০২৬

আশাশুনিতে পানি কমিটির সদস্যদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার

জুন ২১, ২০২৬

আশাশুনিতে নকল দুধ তৈরির জেলিসহ ট্রাক জব্দ

জুন ২০, ২০২৬

সাতক্ষীরায় একদিনে মিলল তিন মরদেহ

জুন ১৯, ২০২৬

সাতক্ষীরায় ঘূর্ণিঝড়কালীন স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত

জুন ১৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting