দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৮:৩৬
সাতক্ষীরায় জিয়া শিশু-কিশোর সংগঠনের মতবিনিময় ও পরিচিতি সভা
পাইকগাছায় আলোচনা সভা, পাঠচক্র ও কুইজ প্রতিযোগিতা
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন...
আশাশুনিতে ন্যাজারিন মিশনের নতুন প্রকল্প অবহিতকরণ সভা
আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ২
মর্তে বাঁজলো মায়ের জয়ধ্বনি, আজ মহালয়া
শ্যামনগরে অশ্রুসিক্ত বিদায়ে অবসরে গেলেন শিক্ষক আব্দুল মজিদ
কাশফুলের সাদা মেঘে হারিয়ে যাওয়া এক বিকেল: আজকের...
কলেজছাত্র জাকারিয়া হত্যা: দুই আসামির ৫ দিনের রিমান্ড
শ্যামনগরে যুবককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

কলারায়ায় সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে বিজিবি টহল

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ৩, ২০২৪
জানুয়ারি ৩, ২০২৪ ০ কমেন্ট 453 ভিউস

কলারোয়া ব্যুরো: কলারোয়া উপজেলা জুড়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে বিজিবি টহল। উপজেলা সদর ছাড়াও প্রত্যন্ত জনপদেও চলছে এ টহল কার্যক্রম। গত শুক্রবার থেকে শুরু হওয়া বিজিবির টহল কার্যক্রম গ্রামীণ জনপদের মানুষ মোটামুটি ইতিবাচকভাবে দেখছেন। উপজেলার কাদপুর গ্রামের জনৈক জলিল শেখ, পৌরসভার মির্জাপুর গ্রামের আ.খালেকসহ স্থানীয় ব্যক্তিরা জানান, বিজিবি নিয়মিত টহল দেওয়ায় ধীরে ধীরে পরিবেশ ভাল হচ্ছে। আগের মত তিনজন করে মোটরসাইকেলে দুরন্ত গতির চলাচল তেমন দেখা যাচ্ছেনা। মোড়ে মোড়ে আড্ডাবাজদের দৌরাত্ম্যও কমে গেছে। তাদের মনে হয়, এভাবে চললে ভোটের আগে পরিবেশ আরও সুন্দর হবে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কলারোয়া উপজেলায় গত পাঁচ দিন ধরে বিজিবি সদস্যরা সকাল থেকে রাত ১২টা পর্যন্ত টহল দিচ্ছেন। ম্যাজিস্ট্রেটসহ বিজিবির টহল শহর থেকে প্রত্যন্ত গ্রামেও চলছে। বিভিন্ন ইউনিয়নের গ্রামের চায়ের দোকানে ও বাজারে সরেজমিনে দেখা গেছে, বিজিবির টহল তৎপরতায় কমে গেছে অহরহ মোটরসাইকেলের মহড়া। পাড়া-মহল্লায় আড্ডাবাজদের তৎপরতাও তেমন দৃশ্যমান হচ্ছে না। সবখানেই সুষ্ঠুভাবে চলছে বিভিন্ন প্রার্থীর প্রচার-প্রচারণাসহ নির্বাচনী কার্যক্রম। বিজিবির একটি সূত্র জানায়, ৭ জানুয়ারির সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে অন্যান্য বাহিনীর মতো বিজিবি সদস্যরাও টহল কার্যক্রম অব্যাহত রেখেছেন। উপজেলায় বিজিবি সদস্যরা প্রতিদিন সকাল থেকে রাত ১২ টা পর্যন্ত টহল দিয়ে চলেছেন। নির্বাচনের পরও তাদের এ ধরনের টহল ব্যবস্থা অব্যাহত থাকবে বলে সূত্র জানায়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ায় এমপি প্রার্থী সৈয়দ দিদার বখত এর প্রচারণায় গণজোয়ার
পরবর্তী পোস্ট
সমর্থন বাড়ছে ঈগল-ট্রাকের, কমছে লাঙ্গলের

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন...

অক্টোবর ৯, ২০২৬

কলারোয়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা

অক্টোবর ৭, ২০২৬

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির...

অক্টোবর ৭, ২০২৬

কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন কমিটি গঠন

অক্টোবর ৬, ২০২৬

কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

অক্টোবর ৫, ২০২৬

কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা

অক্টোবর ৪, ২০২৬

কলারোয়ায় জলাবদ্ধতায় মানিকনগর প্রাথমিক বিদ্যালয়: ভোগান্তিতে শিক্ষার্থীরা

অক্টোবর ২, ২০২৬

কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

অক্টোবর ১, ২০২৬

তালার নগরঘাটায় প্রশাসক হাবিবের ৩০০ শিক্ষার্থীর মাঝে চারা...

অক্টোবর ১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting