দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | ভোর ৫:২২
পাটকেলঘাটা প্রেসক্লাবে দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
সাতক্ষীরায় কলেজ ছাত্র হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার
শ্যামনগরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা বন্ধে নবীন-প্রবীণের আবেদন
ড্রাগ সুপারের উপস্থিতিতে সাতক্ষীরায় ৪ ফার্মেসিতে জরিমানা
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
কালিগঞ্জে দুর্গাপূজা উদযাপন প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
সাংবাদিক হাফিজুর রহমানের মায়ের দাফন সম্পন্ন
কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি বাচ্চুর সংবাদ সম্মেলন
কলারোয়ায় পূজামণ্ডপ পরিদর্শন পুলিশ সুপার আশরাফুল আলম
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

কৃষাণমজদুর ইউনাইটেড ইন্সটিটিউটে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকসহ সাতটি পদ শুণ্য

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ৭, ২০২৩
অক্টোবর ৭, ২০২৩ ০ কমেন্ট 358 ভিউস

আব্দুর রহিম, কালিগঞ্জ: কালিগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের অসাধু শিক্ষকদের কাছে রীতিমতো জিম্মি শিক্ষার্থী ও অভিভাবক। সরকারীভাবে কোচিং বন্ধের নীতিমালা থাকার পরও তদারকির অভাবে দেদারছে চালিয়ে যাচ্ছে কোচিং। কোচিংয়ের ছাত্র-ছাত্রীরা সংশ্লিষ্ট বিষয়ে ভালো রেজাল্ট করে আর অন্যান্যরা পড়ে রোষানলে। সব মিলে কোচিং বন্ধে সরকারী ভাবে যথাযথ পদক্ষেপ গ্রহন এখন সময়ের দাবী। শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার চিন্তায় অভিভাবকরা তাদের সন্তানদের ভর্তি করেন বিদ্যালয়ে। আশা থাকে, তাদের সন্তানেরা যথাযথ শিক্ষা লাভ করে পরিবারের তথা সমাজের একজন হবে। কিন্তু বর্তমানে শিক্ষকরা অনিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকার কারণে এবং কোচিং বাণিজ্যে ঝুঁকে পড়ার কারণে শিক্ষার মান ব্যাহত হচ্ছে। কারণ হিসেবে জানা গেছে, শিক্ষকদের বর্তমানে নিজ বাসায় কোচিং বাণিজ্য চালানোর কারণে বিদ্যালয়ে আসেন ঠিকই তবে অনিয়মতান্ত্রিক ভাবে। লক্ষ্য থাকে, কোচিং বাণিজ্যের জন্য বিদ্যালয় ত্যাগ করা। বর্তমান ও সাবেক জনপ্রতিনিধি, অভিভাবকদের অভিযোগে জানা যায়, কোচিং না করলে অধিকাংশ শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষায় অকৃতকার্য করানো হয়। তথাকথিত ঐ সকল শিক্ষকদের মাধ্যমে ৬ষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষায় চলে বিভিন্ন কোডের চিহ্ন। এসবের সাথে সরাসরি জড়িত কিছু অসাধু শিক্ষক। একটি শিক্ষা প্রতিষ্ঠানের সরেজমিন তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। ম্যানেজিং কমিটি নেই দীর্ঘকাল। প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকসহ শুন্য সাতটি পদ। যে কয়জন শিক্ষক আছেন তারমধ্যে চারজনই সময় পার করেন কোচিং বানিজ্যে। আর এই শিক্ষা প্রতিষ্ঠানের নামই হলো কৃষান মজদুর ইউনাইটেট ইন্সটিটিউট। ১৯৭৩ সালে স্থাপিত বিদ্যালয়টি কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের প্রাণকেন্দ্র বেলেডাঙ্গা বাজারের পাশেই অবস্থিত। নতুন ভবন, পরিবেশ আর অবকাঠামোর উন্নয়ন হলেও দিনেরপর দিন অবনতি হচ্ছে লেখাপড়ার। সরেজমিনে দেখা গেছে, শিক্ষক দেবদাশ বাবু নিজ বাড়িতে পৃথক তিনটি ব্যাচে প্রায় ৫০/৫৫ জনকে প্রাইভেট পড়াচ্ছেন। শিক্ষক প্রশান্ত বাবু অনুরূপ ভাবে পৃথক তিন ব্যাচে ৩০/৩৫ জন করে প্রাইভেট পড়াচ্ছেন। স্কুলে আসেন দেরী করে। আবার বিভিন্ন অজুহাতে চলে যান সবার আগে। অপরদিকে শিক্ষক হাবিবুর রহমান এর স্ত্রী প্রাইভেট পড়ান ২০/৩০ জন শিক্ষার্থীকে। তবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজিম বাহারের নানান অনিয়ম ও দুর্নীতি এলাকায় চাওর হয়ে উঠেছে। ২০১৭ সাল থেকে ঐ শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ম্যানেজিং কমিটি নেই। ২০২০ সালে প্রধান শিক্ষক বিনয়কৃষ্ণ ঘোষ পরলোক গমন করার পর হতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে নাজিম বাহার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদে আছেন জ্যেষ্টতা লঙ্ঘন করে। ধরাকে সরাজ্ঞান করে নানান অনিয়ম ও দুর্নীতি করে চলেছেন তিনি। শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে খারাপ আচারণ, অহেতুক বিল ভাউচার দাখিল আর নিজে ক্লাস না নেওয়া তার রেওয়াজে পরিণত হয়েছে। সপ্তাহের বেশিরভাগই থাকেন স্কুলের বাহিরে। তার সাথে কথা হলে তিনি জানান, আমি মহা বিপদে আছি স্কুল চালাতে গিয়ে, ১৭ সাল থেকে কমিটি নেই। শিক্ষকসহ স্টাফ নেই যথাযথ। তারপরে স্থানীয় রাজনীতি তো আছেই। তবে আমার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির কথাটি ঠিক নহে। নাম প্রকাশ না করার শর্তে ওই ইউনিয়নের সাবেক ও বর্তমান একাধিক জনপ্রতিনিধি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীন মনোভাবের কারণে বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। মানষিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে অভিভাবক মহল। তদন্তপূর্বক দোষিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হোক এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বুধহাটায় জলাবদ্ধতায় গৃহছাড়া কয়েক হাজার মানুষ
পরবর্তী পোস্ট
এম মনিরুজ্জামান মনিরের পিএইচডি ডিগ্রি লাভ

রিলেটেড পোস্ট

আশাশুনিতে শিশু ধর্ষণ মামলার আসামীসহ গ্রেফতার-৩

অক্টোবর ১১, ২০২৬

আশাশুনির বুধহাটায় আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল...

অক্টোবর ১০, ২০২৬

আশাশুনির বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে এসপি আশরাফুল আলম

অক্টোবর ১০, ২০২৬

আশাশুনির নবাগত সমাজ সেবা কর্মকর্তার প্রথম অনুষ্ঠানেই অনিয়ম-দুর্নীতির...

অক্টোবর ১০, ২০২৬

আশাশুনির বাইনতলায় জামায়াতের অফিস উদ্বোধন

অক্টোবর ৯, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন...

অক্টোবর ৯, ২০২৬

আশাশুনিতে ন্যাজারিন মিশনের নতুন প্রকল্প অবহিতকরণ সভা

অক্টোবর ৯, ২০২৬

আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ২

অক্টোবর ৯, ২০২৬

আশাশুনিতে পুলিশের অভিযান গ্রেফতার ৭

অক্টোবর ৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting