দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই সফর, ১৪৪৮ হিজরি | রাত ৯:৫২
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা খেশরা পুলিশ ক্যাম্পের...
থানার সামনে অটোরিকশা চাপায় কৃষকের মৃত্যু
শহরে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে আলিপুর-কুলিয়া ইজিবাইক চালকদের মানববন্ধন
জামায়াত এমপি নজরুলের দ্বিতীয় বিয়ে নিয়ে দেশজুড়ে হই...
কালিগঞ্জে দীর্ঘদিনের চলাচলের পথ দখলের অভিযোগ, উন্মুক্তের দাবিতে...
এমপি গাজী নজরুলের বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহের পর সাংগঠনিক...
কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতার...
ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে ফেসবুক স্টাটাসে যা বললেন...
কালিগঞ্জে নিখোঁজের ১১ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার,...
শিশুকে শ্লীলতাহানির অভিযোগে অটোরিকশা চালকের পুরুষাঙ্গে মরিচের গুড়া ...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

সড়ক নির্মাণে ঠিকাদারের অবহেলায় জনদুর্ভোগ

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ৬, ২০২৩
অক্টোবর ৬, ২০২৩ ০ কমেন্ট 338 ভিউস

সচ্চিদানন্দ দে সদয়, আশাশুনি: আশাশুনি উপজেলার কুল্যার মোড় থেকে গুনাকরকাটি পর্যন্ত সড়ক নির্মাণে ঠিকাদারের খামখেয়ালিপনা ও অবহেলায় জনসাধারণের দুর্ভোগের শেষ নেই। গ্রাম হবে শহর, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ, উন্নয়ন হচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চল। আর এই উন্নয়ন বাস্তবায়নে বিভিন্ন সেক্টরে রয়েছে একাধিক বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠান। গ্রামকে শহরে রূপান্তরিত করতে আওয়ামী লীগ সরকারের চলমান উন্নয়নের অংশ হিসেবে আশাশুনি উপজেলার কুল্যার মোড় থেকে গুনাকরকাটি পর্যন্ত দুই কিলোমিটার সড়কটি পূর্ণ নির্মাণ কাজের বাজেট করা হয়। যার দায়িত্ব পেয়েছেন তালা উপজেলার তপন চক্রবর্তীর ঠিকাদারি প্রতিষ্ঠান। সরেজমিন দেখা গেছে, বর্ষা মৌসুমে কাজ বন্ধ থাকায় সড়কের মধ্যে ছোট বড় গর্ত সৃষ্টি হওয়ায় নাকানি-চুবানি খাচ্ছে যানবাহন চালকসহ সাধারণ পথচারীরা। জেলা শহর ও বিভাগীয় শহরের বিভিন্ন স্থানে সহজলভ্য সড়ক হিসেবে সরকারি-বেসরকারি, এনজিও প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ সাধারণ পথচারীরা এ সড়কটি দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করে থাকেন। এ সড়ক দিয়ে বাস, মিনিবাস, ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার, থ্রী-হুইলার, নছিমন, মোটরভ্যান, মোটরসাইকেলসহ প্রভৃতি যানবাহন চলাচল করে থাকে। এ বর্ষায় সড়কের গর্তে জমে থাকা নোংরা পানি যানবাহনের চাকায় সিটকে স্কুল-কলেজের শিক্ষার্থীদের পোশাক নোংরা করে দিচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছে সড়কে চলাচলরত শিক্ষার্থীরা। ঠিকাদারী প্রতিষ্ঠানের অবহেলার কারণে সড়কটির নির্মাণ কাজ দীর্ঘদিন বন্ধ থাকায় সংশ্লিষ্ট অধিদপ্তরের দায়িত্ব নিয়ে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ায় বিভিন্ন মহলে আলোচনা সমালোচনার ঝড় বইছে। এবিষয়ে জানতে চাইলে উপজেলা এলজিইডি কর্মকর্তা নাজিমুল হক বলেন, অবহেলিত অবস্থায় দুই বছরেরও বেশি সময় সড়কটি এভাবেই পড়ে আছে। ঠিকাদার প্রতিষ্ঠানকে একাধিকবার মৌখিক ও লিখিতভাবে নোটিশ করলেও তিনি কর্ণপাত করছেন না। বিষয়টি জেলা এলজিইডি কর্মকর্তাকে জানানো হয়েছে। এদিকে, সড়ক সংস্কারে ধীরগতি হওয়ায় জনভোগান্তি কমাতে কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর সাকি ফেরদৌস পলাশ দায়িত্ব নিয়ে ইট-বালু দিয়ে যাতায়াত ব্যবস্থা সচল রেখেছেন বলে জানান তিনি। ঠিকাদার তপন চক্রবর্তীর কাছে মুঠোফোনে সড়কের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বৃষ্টির কারণে কাজ বন্ধ আছে। বৃষ্টি থামলেই সংস্কার কাজ শুরু হবে এবং নির্বাচনের আগেই শেষ হবে। অতিদ্রুত এ সড়কটি পূর্ণ নির্মাণের জন্য সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন সড়কে চলাচলরত যানবাহন চালক, জনসাধারণ ও সচেতন মহল।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পাইকগাছায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন
পরবর্তী পোস্ট
আলীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে সদর উপজেলা চেয়ারম্যান বাবুর গণসংযোগ

রিলেটেড পোস্ট

আশাশুনি কিন্ডারগার্টেন পরিষদের দ্বি-মাসিক সভা ও শিক্ষক প্রশিক্ষণ

জুলাই ১৯, ২০২৬

খাজরায় নিজ অর্থায়নে চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমানের রাস্তা...

জুলাই ১৮, ২০২৬

খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ব্যাপক ফাটল, প্লাবনের শঙ্কায় খাজরা...

জুলাই ১৮, ২০২৬

আশাশুনির নওয়াপাড়ায় বেতনা নদীর ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল

জুলাই ১৭, ২০২৬

খাজরা ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১৫ দফা উন্নয়ন অঙ্গীকার...

জুলাই ১৭, ২০২৬

আশাশুনিতে কৃষকের মাঝে ধান বীজও জৈবসার বিতরণ

জুলাই ৮, ২০২৬

আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু

জুলাই ৩, ২০২৬

আশাশুনিতে মতপ্রকাশ ও ডিজিটাল মিডিয়া সাক্ষরতা বিষয়ক ‘ফ্রিড’...

জুন ২৪, ২০২৬

রাফাতের রহস্যজনক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের...

জুন ২৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting