দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৯:৫৮
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালা

ভূয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি করছে তালার প্রতাপ-বীরেন্দ্র

কর্তৃক kobirubel.satnadee জুলাই ১২, ২০২৩
জুলাই ১২, ২০২৩ ০ কমেন্ট 618 ভিউস

নিজস্ব প্রতিবেদক: পিতার নামে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ তৈরি করে সরকারী চাকরি করছেন তালা উপজেলার কৃষ্ণনগর গ্রামের মৃত: লতিত মোহন সাহার দুই পুত্র প্রতাপ কুমার সাহা ও বীরেন্দ্রনাথ সাহা। বিষয়টি জানাজানি হওয়ার পর বর্তমানে তাদের পিতার নামে মুক্তিযোদ্ধা গেজেট প্রকাশের জন্য দোড়ঝাপ শুরু করেছে তারা।
ঘটনার বিবরণে জানা যায়, তালা উপজেলার কৃষ্ণনগর গ্রামের লতিত মোহন সাহার নামীয় একটি মুক্তিযোদ্ধা সনদ দিয়ে ২০০৮ সালের সহকারী শিক্ষক নিয়োগে বীরেন্দ্রনাথ সাহা ও ২০০৯ সালের সহকারী শিক্ষক নিয়োগে প্রতাপ কুমার সাহা চাকুরি লাভ করেন। পিতা মুক্তিযোদ্ধা তার সমর্থনে তাহারা গত ১৯/০৪/২০০৩ তারিখের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মুবিম/সা/খুলনা/প্র-৩/৪৫/২০০২/৩৯০ নং স্মারকে একটি মুক্তিযোদ্ধার সাময়িক সনদপত্র দাখিল করে । যার নম্বর ১৪৮৬০। কিন্তু পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে জানা যায় ১৪৮৬০ নম্বরের মুক্তিযোদ্ধা খুলনা সদরের ইয়াকুব আলীর পুত্র তারেক সৈয়দ আলী হাসানের নামে নিবন্ধিত রয়েছে।
মুক্তিযোদ্ধা কোটায় সরকারী চাকরিতে প্রবেশের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র হিসাবে ভারতীয় তালিকা, লাল মুক্তিবার্তা, গেজেটে অর্ন্তভুক্তি বা উহার নম্বর, প্রকৃত সাময়িক সনদ, কেন্দ্রীয় মুক্তিঙেযাদ্ধা কমান্ডারের সনদ থাকার কথা থাকলেও এসব কোন কাগজপত্র তারা দাখিল করতে ব্যর্থ হয়। ফলে প্রশ্ন উঠেছে তাদের বাবা আদৌ মুক্তিযোদ্ধা ছিলেন কিনা?
ধানদিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তবিবুর রহমান সহ একাধিক মুক্তিযোদ্ধা জানান, মৃত ললিত মোহন সাহা আদৌ মুক্তিযোদ্ধা ছিলেন না।
মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতি করে চাকরিতে প্রবেশ করায় মৃত ললিত মোহন সাহার দুই পুত্র বীরেন্দ্র সাহা ও প্রতাপ সাহার সরকারি চাকরি বাতিলের জন্য জোর দাবী জানিয়েছে এলাকার সচেতন মহল।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কথাসাহিত্যিক আবু কাজীর ৬২ তম জন্মদিন উদযাপিত
পরবর্তী পোস্ট
বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো দুই শতাধিক শিক্ষার্থী

রিলেটেড পোস্ট

তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

অক্টোবর ১, ২০২৬

তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

সেপ্টেম্বর ২৯, ২০২৬

রাবি শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফের গ্রেফতার ব্লাকমেইল চক্রের...

সেপ্টেম্বর ২০, ২০২৬

তালায় ভুল অস্ত্রোপচারে রোগীর মৃত্যুর অভিযোগে সার্জিক্যাল ক্লিনিক...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

তালায় মানবতা ফাউন্ডেশনের ২১ সদস্যের কার্যকরী কমিটি গঠন

সেপ্টেম্বর ১৯, ২০২৬

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অস্ত্রোপাচারে রোগীর মৃত্যুর অভিযোগ

সেপ্টেম্বর ১৮, ২০২৬

তালায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৭ বস্তা চাল মেম্বারের বাড়ি...

সেপ্টেম্বর ১৭, ২০২৬

তালায় ৫০ শিক্ষার্থী পেলেন শিক্ষা বৃত্তি’

সেপ্টেম্বর ১৫, ২০২৬

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে...

সেপ্টেম্বর ১২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting