দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ১১:১৮
তালায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু
সাতক্ষীরায় ধান বোঝাই ট্রলির নিচে পড়ে চালক নিহত
কলারোয়ায় সোনাই নদীতে অবৈধ নেট-পাটা অপসারণ
খুলনায় দুর্নীতি দমন কমিশনের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
সাংবাদিকের ঘের লুটের নেতৃত্ব দিল ছাত্রলীগ নেতা
সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতে ব্যাবসায়ীকে জরিমানা সহ ৬ মাসের...
পাটকেলঘাটায় ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ বিহীন পোলটি নুয়ে...
খাজরায় স্কুল শিক্ষককে বিদায় সংবর্ধনা
সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ,মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের মাসিক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

খানা খন্দে ভরা সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়ক, জনদুর্ভোগ চরমে

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ২৮, ২০১৯
অক্টোবর ২৮, ২০১৯ ০ কমেন্ট 367 ভিউস

মোমিনুর রহমান, দেবহাটা: সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে সৃষ্ট বড় বড় গর্তের কারনে রাস্তাটি বর্তমানে মরণ ফাঁদে পরিনত হয়েছে। হালকা বৃষ্টিতেই এসব বড় বড় গর্তে কাদা-পানি জমে গর্তগুলো একেকটি ডোবায় পরিনত হচ্ছে। এতে করে একদিকে ব্যস্ততম এ মহাসড়কটি ক্রমশ চলাচলের অযোগ্য এবং জনভোগান্তির যাতাকলে পরিনত হচ্ছে, আর অন্যদিকে এসব গর্তের ফলে সৃষ্ঠ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অকালে প্রান হারাচ্ছেন অনেকেই। এমনকি মহাসড়কটির বেহাল দশার কারনে দক্ষিনাঞ্চল শ্যামনগর, কালীগঞ্জ ও দেবহাটা উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে উন্নত চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় রোগীদের জেলার সদর হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালে নিতেও অনেকটা সময়ক্ষেপন ও বেগ পেতে হচ্ছে এ্যম্বুলেন্স ও রোগীর স্বজনদের। দীর্ঘদিন ধরে জেলার সাথে দক্ষিনাঞ্চলের মানুষের যোগাযোগের একমাত্র ব্যস্ততম সড়কটির আলীপুর পরবর্তী পুষ্পকাটি থেকে শুরু করে বহেরা, কুলিয়া, সেকেন্দ্রা, চারাবটতলা, পারুলিয়া, সখিপুর, চাঁদপুর, গাজীরহাট, আষ্কারপুর, নলতা হয়ে কালীগঞ্জ পর্যন্ত মহাসড়কটিতে চলাচলে সাধারন মানুষ তীব্র ভোগান্তির শিকার হলেও, সড়কটি সংষ্কারে যেন বিন্দুমাত্র মাথাব্যাথা নেই সাতক্ষীরার সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তাদের। ভুক্তভোগীরা বলছেন, মহাসড়কটির রক্ষনাবেক্ষন ও সংষ্কারের যাবতীয় দায়িত্ব সড়ক ও জনপথ বিভাগের থাকা স্বত্ত্বেও দায়িত্ব ও দায়বদ্ধতাকে বাক্সবন্দি রেখে ব্যস্ততম মহাসড়কটি সংষ্কারে পদক্ষেপ না নিয়ে প্রতিনিয়ত জনসাধারনকে ভোগান্তির যাতাকলে পিষ্ট করে চলেছেন সংশ্লিষ্টরা। মাঝে মধ্যে সড়কের দু’একটি জায়গায় নামমাত্র সড়ক ও জনপথ বিভাগকে জোড়াতালি দিতে দেখা গেলেও, নিন্মমানের কার্পেটিং সরঞ্জাম ব্যবহার করায় জোড়াতালি দেয়ার কয়েক দিনের মধ্যেই সেগুলো আবারো বড় বড় গর্তে পরিনত হয়ে উঠছে। জেলা প্রশাসন ঘোষিত ক্লিন সাতক্ষীরা, গ্রীন সাতক্ষীরা বাস্তবায়নে শুরুতেই জনদুর্ভোগ লাঘবে ব্যস্ততম এ মহাসড়কটি স্থায়ী ও যুগোপযোগী ভাবে সংষ্কারের বিকল্প নেই বলে অভিমত বিভিন্ন সামাজিক ও উন্নয়ন সংগঠনের পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধিদের। তাই অবিলম্বে সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়কটি সংষ্কারের উদ্যোগ নিতে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল সহ সংশ্লিষ্টদের কাছে দাবী জানিয়েছেন ভোগান্তির যাতাকলে পিষ্ট জেলার সকল শ্রেনী পেশার মানুষ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরবর্তী পোস্ট
আশাশুনিতে শিক্ষা, স্বাস্থ্য ও ক্রীড়া সামগ্রী বিতরণ

রিলেটেড পোস্ট

চিংড়িতে পুশ দেওয়ায় ব্যবসায়ীকে জরিমানা ও জব্দকৃত মাছ...

এপ্রিল ২৮, ২০২৬

দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী সভা

এপ্রিল ১৬, ২০২৬

দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

এপ্রিল ১৬, ২০২৬

সাতক্ষীরায় বসতবাড়িতে হামলা ও ভাঙচুর শিক্ষক দম্পতিকে কুপিয়ে...

এপ্রিল ১৫, ২০২৬

নানা আয়োজনে দেবহাটায় বাংলা নববর্ষ উদযাপন

এপ্রিল ১৪, ২০২৬

দেবহাটায় সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ!

এপ্রিল ৭, ২০২৬

 দেবহাটায় এক্সচেঞ্জ ভিজিট প্রোগ্রাম অনুষ্ঠিত 

মার্চ ৯, ২০২৬

দেবহাটার নওয়াপাড়ায় ৮শত পরিবারে বালতি ও সাবান বিতরণ

মার্চ ৮, ২০২৬

দেবহাটায় ৭০০ হতদরিদ্র পরিবারের মাঝে বালতি ও সাবান...

মার্চ ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting