দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৯:৪৫
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
শ্রমিকের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক পরিশোধের আহ্বানে কাশিমাড়ীতে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

নানা অনিয়ম ও সরকারি অর্থ তছরুপের অভিযোগে চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ১৩, ২০২৩
এপ্রিল ১৩, ২০২৩ ০ কমেন্ট 365 ভিউস

বিশেষ প্রতিবেদক, কলারোয়া: কলারোয়ার চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিমের বিরুদ্ধে নানা অনিয়ম ও সরকারি অর্থ তছরুপের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ইউপি মেম্বর হুমায়ূন কবির। এসময় উপস্থিত ছিলেন, চন্দনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলামসহ মোট পাঁচজন ইউপি সদস্য।
সোমবার কলারোয়া উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তারা। লিখিত অভিযোগে তিনি বলেন, বর্তমান চেয়ারম্যান ডালিম হোসেন হতদরিদ্র পরিবার থেকে উঠে আসা। মাত্র তার বাবার নামে ১০ টাকা কেজি দরের চাউল কার্ড আছে। তার পিতা আব্দুল হামিদ, কার্ড নং-৮৬৯, মোঃ আব্দুল রফিক গাজী, কার্ড নং-৯০৫, আরেক ভাই মোঃ মাসুদ রানা, কার্ড নং-৮৩০ এমনকি তার মায়ের নামেও ২ বৎসরের ভিজিডি কার্ডও ছিলো। চেয়ারম্যান হওয়ার মাত্র ৬ মাসের মধ্যে ১টি ৩ তলা বাড়ী, ১টি ২য় তলা বাড়ী, বাড়ীর সীমানা প্রাচীর, ১টি ১তলা বিশিষ্ট রান্নাঘর ও গোয়াল ঘর এবং আর একটি বাড়ী উত্তর পাশে^র্র গভীর পুকুরের মধ্য হইতে কলম পিলার দ্বারা বাড়ী নির্মাণ কাজ চলমান। যার আনুমানিক ব্যয় ২কোটি টাকা। ইউপি সদস্যদের সহি জাল করে ইউপি সচিব, চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান-১ মোছাঃ গফুরোন নেছা(৭,৮,৯), প্যানেল চেয়ারম্যান-২ মোঃ আবু জাফর ০৮ নং ওয়ার্ডদের সমন্বয়ে বিভিন্ন প্রকল্পের সরকারি অর্থের তছরুপ করে চেয়ারম্যান। হিজলদী মাধ্যমিক বিদ্যালয়ের স্বঘোষিত সভাপতি মোঃ নূরুল ইসলাম কে চেয়ারম্যান সভাপতি বানিয়ে ৩ জন ৪র্থ শ্রেণির কর্মচারী নিয়োগ দিয়ে জন প্রতি ১০ লক্ষ টাকা সর্বমোট ৩০ লক্ষ টাকা দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নিয়েছে। চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি চেয়ারম্যান ও প্রধান শিক্ষকসহ ৩ জন ৪র্থ শ্রেণির কর্মচারীর নিকট হতে ৩০ লক্ষ টাকা নিয়ে দুর্নীতির মাধ্যমে নামহস্তে নিয়োগ বোর্ড দেখিয়ে ৩০ লক্ষ টাকা দুর্নীতি করেছে। চন্দনপুর দাখিল মাদ্রাসার চেয়ারম্যান ও সুপার মাসুম বিল্লাহ যোগসাজসে সভাপতি বানিয়ে ২টি ৪র্থ শ্রেণি কর্মচারী নিয়োগ দিয়ে ১২ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। চেয়ারম্যান চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গয়ড়া জিআর দাখিল মাদ্রাসার সভাপতি,গয়ড়া বালিকা বিদ্যালয়ের সভাপতি, চন্দনপুর হাফিজিয়া মাদ্রাসার সভাপতি, রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে মাধ্যমিক ও মাদরাসা নিয়োগ আছে সেখানেই তিনি ক্ষমতাবলে সভাপতি হচ্ছেন। কাবিখা, কাবিটা, খাবিখা, টিআর,এডিবি রাজস্ব উদ্বৃত্ত এমপির বিশেষ বরাদ্দ উপজেলা পরিষদের বিশেষ বরাদ্দের দুর্নীতি অনিয়ম ও সরকারী অর্থ তছরুপ করেছে চেয়ারম্যান। গয়ড়া কলেজ মোড় হতে হিজলদী বাজার অভিমুখে রাস্তার দুইধারের আমগাছের দুই মৌসুমে আনুমানিক ১০ লক্ষ টাকা আম গাছের ফল বিক্রয়ের টাকা চেয়ারম্যান একক ভাবে আত্মসাৎ করিয়াছে দুর্নীতির মাধ্যমে। অথচ দুই মৌসুমের আমগাছের আম বিক্রির ১০ লক্ষ টাকা চন্দনপুর ইউনিয়নের অসহায় গরীব দুঃখী মানুষের সেবা করার জন্য একটি এ্যাম্বুলেন্স ক্রয় করার কথা বলেছিলো চেয়ারম্যান। সেই এ্যাম্বুলেন্স ক্রয়ের নামে দুর্নীতির মাধ্যমে ১০ লক্ষ টাকা একক আত্মসাৎ করেন তিনি। আমরা নির্বাচিত হওয়ার পর দুই অর্থ বছরের ট্যাক্সের টাকা যা গ্রাম পুলিশ দ্বারা ওয়ার্ড পর্যায়ের আদায়কৃত আনুমানিক ১১ লক্ষ টাকা চেয়ারম্যান সাহেব এককভাবে আত্মসাৎ করেছে। মাতৃত্বকালিন ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জেলে ভাতাসহ বিভিন্ন ভাতার বরাদ্দ আমাদেরকে না জানিয়ে রেজুলেশনে জ¦াল স্বাক্ষর করে ইউপি সচিব এবং চেয়ারম্যান ইচ্ছামত স্বজনপ্রীতির মাধ্যমে প্রকল্প অনুমোদন করিয়াছে। ইউনিয়ন পরিষদের দুই অর্থ বছরের ট্রেড লাইসেন্স এর টাকা আনুমানিক ৫ লক্ষাধিক টাকা চেয়ারম্যান সাহেব এককভাবে দুর্নীতির আশ্রয় নিয়ে আত্মসাৎ করেছে। (২০২২-২০২৩) অর্থ বছরে ভিজিডি কার্ডের যথেষ্ট পরিমানে অনিয়ম আছে, অনেক কার্ডধারী ব্যক্তির নাম থাকলেও অন্যরা মাল উত্তোলন করে নিচ্ছে চেয়ারম্যান এর স্বজন প্রীতির কারণে। এলজিএসপি প্রকল্পের আমরা ইউপি সদস্যরা সভাপতি হইলেও আমরা কাজ করতে পারি না জবাবদিহিতা করতে পারি না বরাদ্দকৃত টাকার পরিমাণও জানতে পারি না। ১২ ইউপি সদস্যের নিকট হইতে ১ লক্ষ ২০ হাজার টাকা এককালিন গ্রহণ করেন। ইউনিয়ন পরিষদের শপথ অনুষ্ঠানের পরে চেয়ারম্যান সাহেব প্রকল্প দিবে বলে ২য় দফায় আবারও ৭ হাজার টাকা গ্রহণ করে মোট ৮৪ হাজার টাকা গ্রহণ করে। এসব অনিয়ম এর বিরুদ্ধে ইতিমধ্যে সরকারের উচ্চ পর্যায়ের বিভিন্ন দপ্তরে তদন্তপূর্বক ব্যবস্থাগ্রহণের জন্য লিখিত অভিযোগ দায়ের করেছি। কিন্তু বর্তমান চেয়ারম্যান ডালিম হোসেন ক্ষমতাধর হওয়ায় কোন দরখাস্তের তদন্ত না করতে দিয়ে তদন্তের মোড় অন্য দিকে প্রভাবিত করার চেষ্টা করছে। আমরা সকলেই আশংখায় আছি। যে কোন সময় চেয়ারম্যান তাদের ক্ষতিগ্রস্থ করতে পারে সে কারনে সাতক্ষীরা পুলিশ সুপারের আশুহস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কয়েক’শ মানুষকে ইফতার করালেন ড. কাজী এরতেজা হাসান
পরবর্তী পোস্ট
আশাশুনির কাদাকাটি কেন্দ্রীয় ঈদ কমিটি গঠন

রিলেটেড পোস্ট

কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

অক্টোবর ৫, ২০২৬

কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা

অক্টোবর ৪, ২০২৬

কলারোয়ায় জলাবদ্ধতায় মানিকনগর প্রাথমিক বিদ্যালয়: ভোগান্তিতে শিক্ষার্থীরা

অক্টোবর ২, ২০২৬

কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

অক্টোবর ১, ২০২৬

তালার নগরঘাটায় প্রশাসক হাবিবের ৩০০ শিক্ষার্থীর মাঝে চারা...

অক্টোবর ১, ২০২৬

শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কলারোয়ায় পুলিশি অভিযানে গ্রেফতার দুই

সেপ্টেম্বর ২৭, ২০২৬

কলারোয়ায় সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুত শিক্ষা...

সেপ্টেম্বর ২৬, ২০২৬

কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল

সেপ্টেম্বর ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting