দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৫৫
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধ বন্ধে চীনের মধ্যস্থতার প্রস্তাব নাকচ যুক্তরাষ্ট্রের

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২২, ২০২৩
মার্চ ২২, ২০২৩ ০ কমেন্ট 355 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেন যুদ্ধ বন্ধে চীনের মধ্যস্থতার প্রস্তাব নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। বলেছে, মস্কো ও কিয়েভের মধ্যে মধ্যস্থতার ক্ষেত্রে বেইজিংকে ‘নিরপেক্ষ মধ্যস্থতাকারী’ হিসেবে দেখছে না ওয়াশিংটন। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ অবসানে চীনের মধ্যস্থকাকারী হওয়ার প্রস্তাবকে এই প্রথম সরাসরি নাকচ করে দিল প্রেসিডেন্ট জো বাইডেন সরকার।

গত বছরের ফেব্রুয়ারি মাসে রুশ সামরিক অভিযানের মধ্যদিয়ে শুরু হয় ইউক্রেন সংঘাত। ভয়াবহ ও রক্তক্ষয়ী এই যুদ্ধ গত মাসে এক বছর পার করেছে। যুদ্ধের ইতি টানতে সেই শুরু থেকেই কূটনৈতিক দৌড়ঝাপ চলছে। তবে কোনো প্রচেষ্টাই এখন পর্যন্ত সফল হয়নি।

এ বিষয়ে সম্প্রতি মধ্যস্থতার প্রস্তাব দেয় চীন। শুধু তাই নয়, যুদ্ধ অবসানে ১২ দফা শান্তি প্রস্তাব প্রকাশ করে প্রেসিডেন্ট শি জিনপিং সরকার। এরপর চলতি সপ্তাহের মস্কো সফরেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ওই শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা করেন চীনা প্রেসিডেন্ট।

এ শান্তি প্রস্তাবের মূল কথা, রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা জানানো ও আলোচনার মাধ্যমে রাজনৈতিক প্রক্রিয়ায় ইউক্রেন যুদ্ধের স্থায়ী সমাধান। প্রস্তাবের ব্যাপারে পুতিন বলেছেন, চীনের শান্তি পরিকল্পনার অনেক দফাই ইউক্রেন যুদ্ধ নিষ্পত্তির ভিত্তি হিসেবে গ্রহণ করা যেতে পারে। তবে এর জন্য পশ্চিমা বিশ্ব ও কিয়েভকে এগিয়ে আসতে হবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও চান, চীন শান্তিপ্রক্রিয়ায় যুক্ত হোক। মঙ্গলবার কিয়েভে এক সংবাদ সম্মেলনে তিনি নিজেই চীনের প্রতি এ আহ্বান জানিয়েছেন।

চীনা প্রেসিডেন্টের এই সফরের পর যুদ্ধ বন্ধে নতুন করে আলোচনা শুরুর একটা সম্ভাবনা দিয়েছে। তবে ইউক্রেনের প্রধান সহযোগী যুক্তরাষ্ট্র চীনকে মধ্যস্থতাকারী হিসেবে মানতে অসম্মতি জানাল। বুধবার (২২ মার্চ) হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে অংশ নেন প্রেসিডেন্ট জো বাইডেন সরকারের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল’র মুখপাত্র জন কারবি।

ইউক্রেন যুদ্ধের চীনের মধ্যস্থতা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে কারবি বলেন, আমার মনে হয় না, আপনি কোনোভাবে চীনকে নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে দেখতে পারেন। এ সময় তিনি আরও বলেন, রুশ প্রেসিডেন্ট পুতিন ও চীনা প্রেসিডে জিনপিংয়ের চলতি সপ্তাহে বৈঠক হয়েছে। তবে এ থেকে শিগগিরই যুদ্ধ শেষ হওয়ার কোনো আশা দেখা যাচ্ছে না।

রাশিয়াকে ইউক্রেনের সার্বভৌম অঞ্চল থেকে সেনা প্রত্যাহারসহ যুদ্ধ বন্ধে মস্কোকে চাপ দিতে বেইজিংয়ের প্রতি আহ্বান জানিয়েছেন পশ্চিমা নেতারা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সিএনএনকে দেয়া সাক্ষাৎকার: দেশের জনগণের উন্নয়নে কাজ করছি: শেখ হাসিনা
পরবর্তী পোস্ট
রমজানে বাজার মনিটরিং করবে ডিএনসিসি: আতিকুল ইসলাম

রিলেটেড পোস্ট

সহকর্মীদের সংঘর্ষে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

অবৈধ অভিবাসীদের আশ্রয় দিয়ে বিপাকে নিয়োগকর্তা

জুলাই ৭, ২০২৬

কুয়ালালামপুরে বাংলাদেশি নাগরিকসহ ২০০ বিদেশি আটক

জুলাই ৬, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting