দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | দুপুর ২:৪৭
মনিরামপুরে ৩ হাজার ৮৮০ কৃষকের হাতে প্রণোদনা
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে তারেক...
শ্যামনগরে ফুটবল ম্যাচ শেষে সংঘর্ষ, আহত-৫
শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছের...
তালায়  সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
শ্যামনগরে শিবিরের বিক্ষোভ মিছিল
ঈশ্বরীপুরে সাইবার ইউজার দলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি
সাতক্ষীরায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে চার লাখ টাকার দূনীতি...
কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের...
কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

পিসিবি চেয়ারম্যানের দাবি: আইপিএলের চেয়েও জনপ্রিয় পিএসএল

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২০, ২০২৩
মার্চ ২০, ২০২৩ ০ কমেন্ট 368 ভিউস

স্পোর্টস ডেস্ক:

আইপিএলের চেয়েও পিএসএলের জনপ্রিয়তা বেশি বলে দাবি করছেন পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি। গতবারের আইপিএলের চেয়ে এবারের পিএসএলের ডিজিটাল রেটিং বেশি হওয়ায় এমন মন্তব্য করেছেন পাক বোর্ড প্রধান। শুধু তাই নয়, পাকিস্তান সুপার লিগ দেশটির অর্থনৈতিক অবকাঠামো উন্নতিতেও ভূমিকা রাখছে বলে জানান নাজাম শেঠি।

দিন দিন জনপ্রিয়তা বাড়ছে পাকিস্তান সুপার লিগের। তবে, শোনা যাচ্ছে আইপিএলের চেয়েও নাকি বেশি জনপ্রিয় পিএসএল। এমন কথা শুনে নিশ্চয়ই চোখ চড়কগাছ হওয়ার দশাই হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ভক্তদের। তবে, এমনটাই দাবি করছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠি।

ডিজিটাল রেটিংয়ে এবারের পিএসএল গতবারের আইপিএলের চেয়ে ১৩০ রেটিংয়ের তুলনায় বেশি রেটিং পেয়েছে। এক জরিপে উঠে এসেছে পিএসএলের এবারের রেটিং ছাপিয়ে গেছে আইপিএলকে। ১৫০ রেটিং পয়েন্ট নিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চেয়ে এগিয়ে গেছে পিএসএল। এছাড়াও দেশটির সুপার লিগের জনপ্রিয়তা বাড়াতে কাজ করছে পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি।

একটি সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি। তিনি বলেন, ‘১৫০ মিলিয়নের বেশি মানুষ ডিজিটাল মাধ্যমে এটি (পিএসএল) দেখেছে। এটা ছোট কোনো ব্যাপার নয়। একই পর্যায়ে আইপিএলের ডিজিটাল রেটিং ছিল ১৩০ মিলিয়ন এবং পিএসএলের ১৫০ মিলিয়নের বেশি। তাই এটাকে পাকিস্তানের জন্য বড় সাফল্য বলাই যায়।’

পিএসএল শুধু আইপিএল এর চেয়ে জনপ্রিয়ই নয়, এই লিগ দেশটির অর্থনৈতিক অবস্থার উন্নতিতে প্রভাব ফেলেছে এবং সাহায্য করেছে সেটাও তুলে ধরেন তিনি।

নাজাম শেঠি বলেন। ‘পিএসএল দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে অবদান রেখেছে কারণ এটি কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে এবং পর্যটন, হোটেল শিল্প, বিমান সংস্থা এবং সড়ক ভ্রমণ ব্যবসা বৃদ্ধিতে সহায়তা করেছে। আমরা কেন্দ্রীয় সরকারকে কর বাবদ ৭০ কোটি টাকা, বিক্রয় কর বাবদ ৫০ কোটি টাকা এবং প্রাদেশিক কর বাবদ আরও ৫০ কোটি টাকা দিয়েছি।’

এছাড়াও এই লিগ ঘিরে একটি অপশনও রাখা হয়েছে। লিগের কিছু ম্যাচ মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজন করার দাবি জানানো হয়েছে। পিএসএলে তিনটি বেটিং সংস্থার স্পনসরশিপ প্রসঙ্গে শেঠি স্পষ্ট করে বলেছেন, পিসিবি প্রধান হওয়ার আগের এই চুক্তিগুলি পর্যালোচনা করা হবে। দেশের ধর্ম, সংস্কৃতি ও ঐতিহ্যের বিরুদ্ধে কোনও কাজ করবে না পিসিবি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড মুশফিকের
পরবর্তী পোস্ট
হারের পরে একা ফিরলেন মেসি

রিলেটেড পোস্ট

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি...

জুন ৬, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত কমিটির শুভেচ্ছা...

মে ২২, ২০২৬

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting