দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ৮:৩৪
সেভ দ্য রোডের পরিকল্পনা সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় এলজিডি প্রকল্পে অনিয়মের অভিযোগ
দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা
খাজরায় জরাজীর্ন এইচবিবি সড়ক কার্পেটিং নির্মানে সার্ভের কাজ...
আশাশুনিতে ডিসিআর নেয়া জমিতে ঘর নির্মান, সার্ভেয়ারের ঘটনাস্থল...
ইয়ুথনেট গ্লোবাল সাতক্ষীরা টিমের আয়োজনে ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক...
আশাশুনিতে জলবায়ু উদ্বাস্তুদের অধিকার রক্ষায় অ্যাডভোকেসি ক্যাম্পেইন
সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের  সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় শিক্ষার্থীদের বিক্ষোভ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

হারের পরে একা ফিরলেন মেসি

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২০, ২০২৩
মার্চ ২০, ২০২৩ ০ কমেন্ট 358 ভিউস

স্পোর্টস ডেস্ক:

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি খেলবেন জাদুকরের মতো, এমনটাই প্রত্যাশা ভক্তদের। কিন্তু রেনের বিপক্ষে নিষ্প্রভ মেসিকে দেখে অনেকেই হতাশ হয়েছেন। স্বয়ং মেসিই খেলা শেষে মলিন বদনে ড্রেসিংরুমে ফিরেছেন একা হয়ে।

রোববার (১৯ মার্চ) রাত ১০টা ৫ মিনিটে পার্ক দে প্রিন্সেসে লিগ ওয়ানের ম্যাচে রেনের বিপক্ষে মাঠে নামে পিএসজি। ম্যাচটিতে ২-০ গোলের ব্যবধানে হারে মেসির ক্লাব পিএসজি। রেনের হয়ে গোল করেন কার্ল একামবি এবং আর্নাউদ কালিমুন্দো।

ম্যাচটিতে মেসি ভক্তরা অনেক প্রত্যাশা নিয়ে মাঠে এসেছিলেন। যখন মেসি মাঠে নামেন, তখন হাততালি ও বাঁশিতে পুরো স্টেডিয়াম মুখরিত হয়ে ওঠে। কিন্তু ভক্তদের মন রক্ষা করতে পারেননি বিশ্বকাপজয়ী তারকা। এমনকি ফরাসি তারকাও কিলিয়ান এমবাপ্পেও থেকেছেন নিষ্প্রভ।

খেলা শেষে ভক্তদের হতাশা দেখে ভেঙে পড়েন মেসি। ভুগতে থাকেন অস্বস্তিতে। সম্প্রতি ফিফা দ্য বেস্ট এবং ব্যালন ডি’অর জয়ী তারকা মেসির কাছে প্রত্যাশার চাপ বেশিই থাকবে এমনটিই স্বাভাবিক। কিন্তু খ্যাতির ছাপ বিগত কয়েকটি ম্যাচে দেখা যায়নি। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগ থেকে মেসিদের বিদায়কে অনেকেই ভালোভাবে নিতে পারেননি।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস এক খবরে বলেছে, চ্যাম্পিয়ন্স লিগে হারের কারণে শুধু মাঠে নয়, ফ্রান্সের শহরেও মেসিকে অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হতে হয়েছে। এদিকে লিগ ওয়ানের ম্যাচে রেনের বিপক্ষে হারের পরে এই চাপ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

চলতি মৌসুমে পিএসজির হয়ে ২৩ ম্যাচ থেকে ১৩ গোল ও ১৩ অ্যাসিস্ট করেছেন মেসি। নেইমার ২০ ম্যাচ থেকে ১৩ গোল ও ১১ অ্যাসিস্ট করেছেন। আর এমবাপ্পে ২৪ ম্যাচ থেকে ১৯ গোল ও ৩ অ্যাসিস্ট করেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পিসিবি চেয়ারম্যানের দাবি: আইপিএলের চেয়েও জনপ্রিয় পিএসএল
পরবর্তী পোস্ট
আরাভের বিরুদ্ধে রেড নোটিশ জারির চিঠি ইন্টারপোলে: আইজিপি

রিলেটেড পোস্ট

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক

এপ্রিল ১৯, ২০২৬

তালার হাজরাকাটীতে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন...

এপ্রিল ১৮, ২০২৬

জেলা জাতীয়তাবাদী ক্রীড়াদলের আহবায়ক কমিটি অনুমোদন

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এক্সিলেন্স অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পদকে ভূষিত হয়েছেন সাতক্ষীরার কৃতি...

আগস্ট ১৬, ২০২৫

আশাশুনিতে ৪ দলীয় নক আউট ফুটবলে আশাশুনি দল...

জানুয়ারি ২১, ২০২৫

মা মটরস এর উদ্যোগে ৮ দলীয় গাদন খেলা

জানুয়ারি ২, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting