দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে সফর, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৩৭
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ
সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...
দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

আরাভের বিরুদ্ধে রেড নোটিশ জারির চিঠি ইন্টারপোলে: আইজিপি

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২০, ২০২৩
মার্চ ২০, ২০২৩ ০ কমেন্ট 352 ভিউস

জাতীয় ডেস্ক:

আলোচিত দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী ও পুলিশ খুনের মামলার আসামি আরাভ খান প্রসঙ্গে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারিসহ বিভিন্ন তথ্য সংগ্রহের চিঠি ইন্টারপোল গ্রহণ করেছে। এছাড়া আরাভের বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভিন্ন জায়গায় যোগাযোগ শুরু করা হয়েছে।

তদন্তের স্বার্থে পুরো বিষয়টি বলা সম্ভব হচ্ছে না জানিয়ে তিনি বলেন, যে নামে চার্জশিট দেয়া হয়েছিল সেই নামে তার বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য দেয়া চিঠি ইন্টারপোল গ্রহণ করেছে। এটা নিয়ে কাজ করা হচ্ছে।

সোমবার (২০ মার্চ) চট্টগ্রামের এনায়েত বাজার পুলিশ ফাঁড়ির উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইজিপি।

তিনি বলেন, ‘আরাভ খানের ডাকে তারকারা কী কারণে গেছেন সেটা নিশ্চয়ই তারা বলবেন। আমরা এই বিষয়ে খবর নেব। অনেক সময় দেখা যায়, একজন বিজ্ঞাপনের জন্য যায়, বিভিন্ন অনুষ্ঠানে যায়। অনুষ্ঠানে গেলেই যে অপরাধে জড়িত থাকবে সেটা তো বলা যায় না। তবে বিষয়টি পুলিশের পক্ষ থেকে দেখা হচ্ছে।’

আইজিপি আরও বলেন, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প সম্পূর্ণরূপেই পুলিশের নজরদারির মধ্যে রয়েছে। জেলা পুলিশ, র‌্যাব, এপিবিএন, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, ত্রিপল আরসিসহ সবাই মিলে কাজ করছে। আইনশৃঙ্খলা বিঘ্নকারীরা যেসব কাজ করছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে প্রতিটি ঘটনায় ব্যবস্থা নেয়া হচ্ছে। এমন না যে আমরা ছাড় দিচ্ছি। যে ঘটনা ঘটছে একটি একটি করে ব্যবস্থা নেয়া হবে। যে ঘটনা ঘটছে বাংলাদেশের আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ১৫ মার্চ এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আরাভ জুয়েলার্সের উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষে ৬০ কেজি সোনা দিয়ে বানানো হয় বাজপাখির আদলে লোগো, যা তৈরিতে খরচ হয় প্রায় ৪৫ কোটি টাকা। অনুষ্ঠানে বাংলাদেশের ক্রীড়া ও বিনোদন জগতের অনেক তারকাকে আমন্ত্রণ জানিয়ে ফেসবুকে একাধিক পোস্ট দিয়েছিলেন আরাভ খান। তখনই তাকে শনাক্ত করে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর কর্মকর্তারা।

আরাভ খান ওরফে ররবিউল ইসলাম ২০১৮ সালে পুলিশ পরিদর্শক মামুন এমরান খান হত্যা মামলার ফেরারি আসামি। গত ২০২০ সালে তিনি দেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে জালিয়াতির মাধ্যমে সেখানকার পাসপোর্ট নেন, যাতে নাম দেন আরাভ খান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
হারের পরে একা ফিরলেন মেসি
পরবর্তী পোস্ট
নড়াইলে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting