দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১০:৫৫
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
শ্রমিকের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক পরিশোধের আহ্বানে কাশিমাড়ীতে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বাণিজ্য

মাছ-মুরগিতে স্বস্তি নেই, কিছুটা কমেছে ডিমের দাম

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৯, ২০২৩
মার্চ ১৯, ২০২৩ ০ কমেন্ট 363 ভিউস

বাণিজ্য ডেস্ক:

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর নিত্যপ্রয়োজনীয় প্রায় সব পণ্যের দাম বেড়েছে। কী নেই এই তালিকায়? চাল, ডাল থেকে আটা, ময়দা, ভোজ্য তেল, পেঁয়াজ, রসুন, মরিচ, মুরগি, চিনি, ডিম সবকিছুর দামই বাড়তি। বিগত কয়েক সপ্তাহ ধরে বাড়তি দামে বিক্রি হওয়া মুরগি ও মাছের দাম এখনো কমেনি। তবে ডিমের দামে কিছুটা আশা জাগছে। বর্তমানে কিছুটা কমতির দিকে ডিমের দাম। যদিও পুরোনো ধারাবাহিকতায় রমজানে নিত্যপণ্যের দাম আরও বাড়বে বলে আশঙ্কা ক্রেতাদের।

রোববার (১৯ মার্চ) রাজধানীর আগারগাঁও বিএনপি বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।

বিএনপি কাঁচাবাজারে সাধারণত অন্য বাজারের তুলনায় নিত্যপণ্যে কিছুটা হলেও স্বস্তি মেলে। তবে বর্তমানে এই বাজারেও স্বস্তির কোনো তথ্য নেই নিত্যপণ্যের দামে।

বর্তমানে মাছ কম ধরা পড়ছে। মূলত এ কারণে দাম বাড়তি বলে দাবি বিক্রেতাদের। মাছের মান ও প্রকারভেদে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। বর্তমানে প্রতিকেজি ছোট টেংরা ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে। আইড় প্রতি কেজি ৫৫০ টাকা, পাবদা ৩০০ টাকা, রুই ২৬০ টাকা, কাতলা ২৮০ টাকা, মৃগেল ২২০ টাকা বিক্রি হচ্ছে। এছাড়া বড় টেংরা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০০ টাকা দরে। ছোট চিংড়ি বিক্রি হচ্ছে ৫৫০ টাকা প্রতি কেজি। এছাড়াও মাঝারি মানের চিংড়ি ৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

মাছ বিক্রেতা মোহাম্মদ রজমান বলেন, নদীতে মাছ কম ধরা পড়ছে। এ কারণে দাম বাড়তি। সব ধরনের মাছের দাম হঠাৎ করেই কেজিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে।

এদিকে, বর্তমানে প্রতি কেজি দেশি মুরগি বিক্রি হচ্ছে ৬০০ টাকা। বাজারে দেশি মুরগির সরবরাহও কম। ফলে দাম কমার সম্ভাবনা দেখছেন না বিক্রেতারা। এছাড়া প্রতি কেজি গরুর মাংস ৭৫০ টাকা বিক্রি হচ্ছে। ব্রয়লার প্রতি কেজি ২৩৫ থেকে ২৫০ টাকা, সোনালি মুরগি ৩৪০ থেকে ৩৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

অন্য নিত্যপণ্যের সঙ্গে বাড়ছে সবজির দামও। সবজি ভেদে কেজিতে দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা। বর্তমানে প্রতি কেজি পটল ৮০ টাকা, ঢ্যাঁড়স ৮০ টাকা, করলা ১০০ টাকা, বেগুন ৬০ টাকা, লাউ ৮০ টাকা, মুলা ৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও শিম ৪০ টাকা, ঝিঙা ৮০ টাকা, শসা ৩০ টাকা, পেঁপে ৩০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, মরিচ ৮০ থেকে ১০০ টাকা ও দেশি টমেটো ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতিটি ফুলকপি বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। তবে শজনে ডাঁটার দাম কিছুটা কমে ১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

সবকিছুর বাড়তি দামের মধ্যে কিছুটা আশা জাগাচ্ছে ডিম। বিগত কয়েকদিনে হালি প্রতি ২ থেকে ৫ টাকা কমেছে ডিমের দাম। দেশি মুরগির ডিম প্রতি হালি ৭০ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়াও ফার্মের মুরগির ডিম ৪৫ টাকা ও হাঁসের ডিমের হালি ৬৫ টাকা বিক্রি হচ্ছে।

এদিকে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) দেওয়া ফেব্রুয়ারি মাসের ভোক্তা মূল্যসূচকের (সিপিআই) হালনাগাদ তথ্যে দেখা গেছে, এ সময়ে মূল্যস্ফীতির হার ৮ দশমিক ৭৮ শতাংশ। অথচ গত বছরের একই সময়ে যা ছিল ৬ দশমিক ১৭ শতাংশ। অর্থাৎ এক বছর আগে ১০০ টাকার পণ্যে ৬ টাকা ১৭ পয়সা দাম বেড়েছিল, অথচ বর্তমানে তা বেড়েছে ৮ টাকা ৭৮ পয়সা। ফলে ১০০ টাকার পণ্য কিনতে এক বছরের ব্যবধানে ২ টাকা ৬১ পয়সা বাড়তি গুনতে হচ্ছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
এশিয়া কাপে স্বর্ণ জয় বাংলাদেশের
পরবর্তী পোস্ট
নিষেধাজ্ঞা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই: র‌্যাবকে প্রধানমন্ত্রী

রিলেটেড পোস্ট

ভোমরা স্থল বন্দরে বছরে রাজস্ব ঘাটতি হাজার কোটি 

সেপ্টেম্বর ২৬, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

মৎস্য বিভাগের সাথে যোগসাজসে অবৈধ ভেনামী চিংড়ির ব্যাবসা...

জুন ৯, ২০২৬

রুগ্ন ভেনামী চিংড়ি পোনায় ক্ষতিগ্রস্থ মৎস্য চাষিরা

জুন ৯, ২০২৬

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’...

এপ্রিল ১৯, ২০২৬

তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী

এপ্রিল ১৯, ২০২৬

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এপ্রিল ১৮, ২০২৬

র‍্যাবের অভিযানে ২৫২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এপ্রিল ১৮, ২০২৬

পাইকগাছা-শিববাটি মৎস্য আড়ৎ এর উদ্বোধন

এপ্রিল ১৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting