দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | ভোর ৫:২১
 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...
তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...
গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে আবিয়ার...
কলারোয়ায় মিষ্টান্নের দোকানে ৮ হাজার টাকা জরিমানা
শ্যামনগরে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিন ব্যাপী...
নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা
দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল...
দেবহাটায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার , আটক -১
কৃষ্ণনগরের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন...
জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

স্থায়ী মানবাধিকার সংকট তৈরি করেছে মিয়ানমার সেনাবাহিনী: জাতিসংঘ

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৪, ২০২৩
মার্চ ৪, ২০২৩ ০ কমেন্ট 397 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক:

জাতিসংঘের প্রকাশিত একটি প্রতিবেদনে মিয়ানমারের সামরিক বাহিনীকে ‘স্থায়ী মানবাধিকার সংকট’ সৃষ্টির জন্য দায়ী করা হয়েছে। তাছাড়া প্রতিবেদনটিতে মিয়ানমারে চলমান সব সহিংসতা শিগগির বন্ধের আহ্বান জানানো হয়েছে।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। এর পরপরই গ্রেফতার করা হয় ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেতা নোবেলজয়ী অং সান সু চিকে। সে সময় জান্তা সরকার ক্ষমতা দখল করলেও, দেশটির সিংহভাগ জনগণ তা মেনে নেয়নি।

ক্ষমতা দখলের পর তীব্র বিক্ষোভ, সরকারি কাজকর্ম বয়কটসহ সশস্ত্র বিদ্রোহের মাধ্যমে জান্তা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে দেশটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এখনো কিছুদিন পরপরই বিদ্রোহী গোষ্ঠী ও জান্তা বাহিনীর লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে।

মিয়ানমারে ২০২২ সালের ১ ফেব্রুয়ারি থেকে ২০২৩ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত জান্তা বাহিনীর মানবাধিকার লঙ্ঘন নিয়েই প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। শুক্রবার (৩ মার্চ) প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, মিয়ানমার সেনাবাহিনী আইন বহির্ভূত বিমান হামলা, গোলাবর্ষণ, জনবসতি উচ্ছেদের জন্য গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া ও মানবিক ত্রাণ প্রবেশে বাধা দিয়েছে। ফলে দেশটির উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পূর্বাঞ্চলে সহিংসতা বেড়েছে।

জান্তা সরকারের দমন-নীপিড়নের প্রতিবাদ জানাতে দেশটিতে গঠিত হয়েছে বিরোধী সরকার ও প্রতিরোধ বাহিনী। তাছাড়া, জান্তা সরকারের ওপর আবারও বেশ কিছু আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ হয়েছে। এর আগেও যুক্তরাষ্ট্র, ক্যানাডা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ ইউরোপীয় ইউনিয়ন দেশটির সেনাবাহিনী, ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

‘সরকারের অধীন নয় এমন সশস্ত্র গোষ্ঠীগুলোকে বিচ্ছিন্ন করে রাখতে জান্তা সরকার বিভিন্ন কৌশল নিয়েছে। এর মাধ্যমে তারা বিরোধী গোষ্ঠীগুলোকে খাবার, তহবিল ও গোয়েন্দা তথ্য পাওয়া থেকে বঞ্চিত করতে ও গোষ্ঠীগুলোকে দুর্বল করে রাখতে চাই।’

এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেন, এত কিছুর পরও বার বার পার পেয়ে যাওয়া মিয়ানমার সেনাবাহিনী ধারাবাহিকভাবে আন্তর্জাতিক বিধি-নিষেধ ও নীতিমালাকে চরম উপেক্ষা করে আসছে। ক্রমেই ঘনীভূত হতে থাকা এ বিপর্যয় রোধে এখনই জরুরি ও কার্যকরী পদক্ষেপ নেওয়া দরকার।

জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, সংকট নিরসনে উপযুক্ত আলোচনার পরিবেশ সৃষ্টির জন্য জান্তা সরকারকে অবশ্যই সব ধরনের সামরিক অভিযান বন্ধ করতে হবে।

এর আগে জান্তা সরকার মিয়ানমারে তাদের নৃশংতা চালানোর বিষয়টি শক্তভাবে অস্বীকার করেছিল। উল্টো তারা বলেছিল, দেশের জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এ দায়িত্ব পালন করতে গিয়ে শুধু সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে।

এদিকে, জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের মিয়ানমার টিমের প্রধান জেমস রোডহেভার বলেন, দেশটির প্রায় ৭৭ শতাংশ জুড়ে শসস্ত্র সংঘাত চলছে। এর আগে কোনো সংকট গোটা দেশজুড়ে এতটা বিস্তৃত হয়নি।

স্থানীয় মনিটরিং গ্রুপগুলো বলছে, মিয়ানমারে সেনা অভুত্থানের পর সহিংসতায় এ পর্যন্ত ২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। অভিযান চালিয়ে অনেককে আটক করারও অভিযোগ ওঠে। বহু মানুষ ঘরছাড়া হয়েছেন দেশটির সেনাদের নির্যাতনে। শুধু তাই নয়, সেনা অভ্যুত্থানের পর থেকে কার্যত অচল হয়ে পড়েছে মিয়ানমারের অর্থনীতি।

সূত্র: রয়টার্স

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
রাশিয়াকে শায়েস্তা করতে চায় যুক্তরাষ্ট্র-জার্মানি
পরবর্তী পোস্ট
পাকিস্তানকে সহায়তার হাত বাড়ালো চীন

রিলেটেড পোস্ট

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এবার আকাশসীমা ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করলো অস্ট্রিয়া

এপ্রিল ২, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ‘তুচ্ছ’, ‘আরও বিধ্বংসী’ জবাবের হুঁশিয়ারি ইরানের

এপ্রিল ২, ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি শত্রুদের নাগালের সম্পূর্ণ...

এপ্রিল ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting