দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ১০:১৯
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

মিসরের গ্রেট পিরামিডে গোপন করিডরের সন্ধান

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৩, ২০২৩
মার্চ ৩, ২০২৩ ০ কমেন্ট 395 ভিউস

আন্তার্জাতিক ডেস্ক:

মিসরের সাড়ে চার হাজার বছরের পুরোনো গ্রেট পিরামিড অব গিজার প্রবেশপথের কাছে একটি গোপন করিডরের সন্ধান পাওয়া গেছে। এই করিডরে দৈর্ঘ্য ৩০ ফুট (৯ মিটার)। মিসরের প্রত্নতাত্ত্বিক কর্মকর্তারা গতকাল বৃহস্পতিবার এমন তথ্য প্রকাশ করেছেন। তাঁদের আশা, এর মধ্য দিয়ে ভবিষ্যতে আরও তথ্য পাওয়া যেতে পারে।

গ্রেট পিরামিড অব গিজা হলো প্রাচীন বিশ্বের সবশেষ সপ্তাশ্চর্য, যেটি এখনো টিকে আছে। মিসরের পুরাকীর্তিবিষয়ক পর্যটন মন্ত্রণালয়ের স্ক্যান পিরামিডস প্রকল্পের গবেষকেরা সেখানে করিডরটির সন্ধান পেয়েছেন। ২০১৫ সাল থেকে প্রকল্পটির কাজ চলছে। এই প্রকল্পে ইনফ্রারেড থার্মোগ্রাফি, থ্রিডি সিমুলেশনস এবং এন্ডোসকোপের মতো প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

খ্রিষ্টপূর্ব ২৫৬০ সালের দিকে ফারাও খুফুর শাসনকালে স্মারক সমাধি হিসেবে পিরামিডটি নির্মিত হয়েছে। এই পিরামিড ১৪৬ মিটার উঁচু। ১৮৮৯ সালে ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ার নির্মিত হওয়ার আগে পর্যন্ত এটি ছিল বিশ্বের সবচেয়ে উঁচু অবকাঠামো।

ধারণা করা হচ্ছে, পিরামিডটির ভর বহনের জন্য অসমাপ্ত এই করিডর নির্মাণ করা হয়েছিল।

বিজ্ঞানীরা প্রথমে রাডার ও আলট্রাসাউন্ড ব্যবহার করে করিডরটির অবস্থান শনাক্ত করেন। এরপর পিরামিডের পাথরগুলোর ক্ষুদ্র সংযোগস্থলের মধ্য দিয়ে জাপানের ৬ এমএম পুরু এন্ডোস্কোপের মাধ্যমে ছবি তোলা হয়।

পিরামিডের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলন শেষে মিসর সরকারের পুরাকীর্তিবিষয়ক বিভাগের প্রধান মোস্তফা ওয়াজিরি বলেন, পিরামিডটিতে গবেষণার কাজ চলবে। এর তলদেশে কিংবা শেষ ভাগে কী আছে তা অনুসন্ধান করা হবে।

এর আগে ২০১৭ সালে স্ক্যান পিরামিডসের গবেষকেরা গ্রেট পিরামিডের ভেতরে কমপক্ষে ৩০ মিটার দীর্ঘ একটি ফাঁকা জায়গা আবিষ্কারের ঘোষণা দিয়েছিলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
১৮৭ কোটি ডলারের বিনিয়োগ পাওয়ার দাবি আদানি গোষ্ঠীর
পরবর্তী পোস্ট
আরিফের নির্দেশে উপজেলা চেয়ারম্যানকে গুলি করতে যান শাকিলসহ তিনজন

রিলেটেড পোস্ট

সহকর্মীদের সংঘর্ষে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

অবৈধ অভিবাসীদের আশ্রয় দিয়ে বিপাকে নিয়োগকর্তা

জুলাই ৭, ২০২৬

কুয়ালালামপুরে বাংলাদেশি নাগরিকসহ ২০০ বিদেশি আটক

জুলাই ৬, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting