দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৪:৪১
 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...
তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...
গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে আবিয়ার...
কলারোয়ায় মিষ্টান্নের দোকানে ৮ হাজার টাকা জরিমানা
শ্যামনগরে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিন ব্যাপী...
নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা
দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল...
দেবহাটায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার , আটক -১
কৃষ্ণনগরের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন...
জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

১৮৭ কোটি ডলারের বিনিয়োগ পাওয়ার দাবি আদানি গোষ্ঠীর

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৩, ২০২৩
মার্চ ৩, ২০২৩ ০ কমেন্ট 328 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক:

আলোচিত ভারতীয় কোম্পানি আদানি শিল্পগোষ্ঠী বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পদ ব্যবস্থাপনা সংস্থা জিকিউজি পার্টনারস থেকে ১৮৭ কোটি ডলারের বিনিয়োগ পেয়েছে তারা। বাংলাদেশি মুদ্রায় যা কি না ১৯ হাজার ৩২০ কোটি টাকার কাছাকাছি।

এ বিষয়ে বিবিসি ও রয়টার্স প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, বিনিয়োগকারীদের আদানি শিল্পগোষ্ঠীর বলেছে, জিকিউজি পার্টনারসের এই বিনিয়োগ আদানি এন্টারপ্রাইজসহ চারটি কোম্পানিতে ভাগ হবে।

গত ২৪ জানুয়ারি হিনডেনবার্গ নামের যুক্তরাষ্ট্রভিত্তিক ছোট একটি বিনিয়োগ প্রতিষ্ঠান ভারতের অন্যতম শীর্ষ ধনী গৌতম আদানির মালিকানাধীন আদানি গোষ্ঠীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আনে। হিনডেনবার্গের প্রতিবেদনে বলা হয়, এক দশক ধরে জালিয়াতির মাধ্যমে শেয়ারের দাম বাড়িয়েছে আদানি গোষ্ঠী। তার ওপর ভর করে গৌতম আদানির সম্পদও ফুলেফেঁপে ওঠে। বিশেষ করে গত দুই বছরে আদানির সম্পদমূল্য বিপুল হারে বেড়েছে।

হিনডেনবার্গের প্রতিবেদন প্রকাশ্যে আসার পর থেকেই আদানির বিভিন্ন কোম্পানির শেয়ারদর হু হু করে কমছে। এখন পর্যন্ত শেয়ারবাজার তালিকাভুক্ত আদানি সাত কোম্পানির বাজার মূলধন ১৩৫ বিলিয়ন বা সাড়ে ১৩ হাজার কোটি ডলার কমে গেছে। তাতে বিশ্বের শীর্ষ ধনীর তালিকায়ও ৩৬ ধাপ নিচে নেমে গেছেন গৌতম আদানি।

এদিকে হিনডেনবার্গ প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর শেয়ারবাজারের বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে নানা উদ্যোগ নিচ্ছে আদানি গোষ্ঠী। এরই মধ্যে বড় অঙ্কের বেশ কিছু ঋণও আগেভাগে শোধ করেছে তারা। চলতি মার্চের মধ্যে শেয়ার বন্ধক রেখে ৬৯-৭৯ কোটি ডলারের ঋণ শোধ করার পরিকল্পনা করার কথাও শোনা যাচ্ছে। প্রশ্নও উঠছে, আচমকা আগাম ঋণ পরিশোধের অর্থ তারা পাচ্ছে কোথায়। এমনই ঘোলাটে সময়ে নতুন বিনিয়োগ পাওয়ার খবর দিল আদানি গোষ্ঠী।

নতুন এই বিনিয়োগ নিয়ে আদানি গ্রুপের প্রধান আর্থিক কর্মকর্তা জুগেসিন্দার সিং জিকিউজির এই বিনিয়োগ আদানি শিল্পগোষ্ঠীর ওপর বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, জিকিউজিকে আমরা আমাদের অবকাঠামো, টেকসই জ্বালানি, জ্বালানির রূপান্তর ও সরবরাহ খাতের কৌশলগত বিনিয়োগকারী হিসেবে মূল্যায়ন করছি।

অন্যদিকে জিকিউজির চেয়ারম্যান ও প্রধান বিনিয়োগ কর্মকর্তা রাজীব জৈন বলেন, তারা বিশ্বাস করেন দীর্ঘ মেয়াদে কোম্পানিগুলোর ভালো প্রবৃদ্ধি অর্জন করবে। গৌতম আদানিকে নিজের প্রজন্মের সেরা উদ্যোক্তা হিসেবে বিবেচনা করেন বলেন মন্তব্য করেন রাজীব জৈন।

আদানি গ্রুপ ১৮৭ কোটি ডলারের বিনিয়োগ পাওয়া নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলে এর সত্যতা নিয়ে প্রশ্ন করেছে মার্কিন এক নিয়ন্ত্রক সংস্থা। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আদানি গ্রুপের বিনিয়োগ পাওয়ার খবরটি গুজব বলে মনে করছে সংস্থাটি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
লোকসানের পথে ডলার
পরবর্তী পোস্ট
মিসরের গ্রেট পিরামিডে গোপন করিডরের সন্ধান

রিলেটেড পোস্ট

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এবার আকাশসীমা ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করলো অস্ট্রিয়া

এপ্রিল ২, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ‘তুচ্ছ’, ‘আরও বিধ্বংসী’ জবাবের হুঁশিয়ারি ইরানের

এপ্রিল ২, ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি শত্রুদের নাগালের সম্পূর্ণ...

এপ্রিল ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting