দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি | দুপুর ১:২১
নগরঘাটা ইউপি চেয়ারম্যান পদে তিন প্রার্থীর লড়াইয়ের গুঞ্জন
রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা
শ্যামনগরে  নব্বই দশকের ব্রীজ সংস্কারের দাবী 
সাতক্ষীরায় ছাত্রদলের আংশিক কমিট ঘোষনা 
আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী
সাতক্ষীরায় বুশরা গ্রুপের চেয়ারম্যানকে অপহরনের অভিযোগ
অর্জন ফাউন্ডেশন ও বিএনপিএস’র উদ্যোগে নারী, শান্তি ও...
শ্যামনগর পৌরসভার মাহমুদপুর এলাকার প্রধান সড়কটি সংস্কারের দাবী...
আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন, রিপন-ছট্টুর বিরুদ্ধে...
সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর খাইরুল ইসলামের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

আরিফের নির্দেশে উপজেলা চেয়ারম্যানকে গুলি করতে যান শাকিলসহ তিনজন

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৩, ২০২৩
মার্চ ৩, ২০২৩ ০ কমেন্ট 336 ভিউস

জাতীয় ডেস্ক:

নরসিংদীর শিবপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে (৭০) গুলি করে হত্যাচেষ্টায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র সরবরাহ করাসহ সব পরিকল্পনা ছিল আরিফ সরকারের। তাঁর নির্দেশেই মো. শাকিলসহ তিনজন বাড়িতে গিয়ে হারুনুর রশিদকে গুলি করেন। এরপর প্রথমে মোটরসাইকেল ও পরে প্রাইভেট কারে করে সটকে পড়েন তাঁরা।

আলোচিত এই ঘটনায় গ্রেপ্তার মো. শাকিল প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন তথ্যই দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে শিবপুর থানার পুলিশ পলাতক মো. শাকিলকে গাজীপুরের কালীগঞ্জের এক বস্তি থেকে গ্রেপ্তার করে।

মো. শাকিল (৩৫) উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি। তিনি শিবপুরের পুটিয়া ইউনিয়নের মুনসেফেরচর এলাকার বাসিন্দা। তাঁকে আজ শুক্রবার নরসিংদীর আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করবে পুলিশ।

এদিকে উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনার এরই মধ্যে ছয় দিন পেরিয়ে গেলেও প্রধান আসামি আরিফ সরকারকে গ্রেপ্তার করতে না পারায় তাঁর পরিবার ও স্থানীয় আওয়ামী লীগের নেতা–কর্মীরা ক্ষুব্ধ। শিবপুরের পুটিয়া ইউনিয়নের কামারগাঁও এলাকার বাসিন্দা আরিফ সরকার দেশে আছেন নাকি পালিয়ে গেছেন, এই প্রশ্নও উঠেছে। ঘটনার পরদিন রাজধানীতে ডিবি পুলিশের হাতে তিনি গ্রেপ্তার হয়েছেন, ছড়িয়ে পড়া এমন খবরের সত্যতাও নিশ্চিত করতে পারছে না পুলিশ। এ ছাড়া এখনো গ্রেপ্তার করা যায়নি হত্যাচেষ্টার মিশনে সরাসরি অংশ নেওয়া মহসিন ও ইরানকে।

পুলিশের একটি সূত্র বলছে, শাকিলকে গ্রেপ্তারের পরই তাঁকে জেলা গোয়েন্দা শাখায় নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি হত্যাচেষ্টায় অংশ নেওয়ার কথা স্বীকার করেন। তাঁর ভাষ্যমতে, আরিফ সরকারের সঙ্গেই নিয়মিত সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়ার বিভিন্ন রাজনৈতিক ও দলীয় কর্মসূচিতে অংশ নিতেন তিনি। হারুনুর রশিদ খানকে গুলি করার ঘটনায় আরিফই তাঁকে যেতে বলেছিলেন। ওই মিশনে তাঁর সঙ্গে ছিলেন মহসিন ও ইরান। তবে আরিফ ছাড়াও এই বিষয়ে প্রায় সবকিছুই জানতেন মহসিন। শাকিল শুধু আরিফ সরকারের নির্দেশ পালন করেছেন।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, আরিফ সরকারের ফুপাতো বোনের স্বামী এই শাকিল। ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে বিভিন্ন অপকর্মে তিনি আরিফের সঙ্গে থাকতেন। উপজেলা চেয়ারম্যানকে গুলি করে হত্যাচেষ্টার মিশনেও আরিফের নির্দেশেই গিয়েছিলেন তিনি। তবে চেয়ারম্যানকে হত্যাচেষ্টার কারণ জানেন না বলছেন তিনি। শুধু নির্দেশ পালন করেছেন। বলছেন, আরিফ আর মহসিন কারণ জানেন। এই দুজনকে গ্রেপ্তার করা গেলেই হত্যাচেষ্টার মোটিভ জানা যাবে।

পুলিশ বলছে, মহসিন, ইরান ও শাকিল—এই তিনজন প্রথমে মোটরসাইকেলে করে হারুনুর রশিদ খানের বাড়িতে যান। পাঁচতলা বাড়িটির তৃতীয় তলায় প্রবেশের অল্প সময়ের মধ্যেই মিশন শেষ করে বের হয়ে আসেন তাঁরা। হারুনুর রশিদ খানের বুকে গুলি করার মিশন নিয়েছিলেন তাঁরা, ঘুরে যাওয়ায় গুলি লাগে তাঁর পিঠে। ফেরার সময় মোটরসাইকেলটি পালপাড়া এলাকার এক বাড়ির সামনে রেখে সেখানে অবস্থান করা নূর মোহাম্মদের প্রাইভেট কারে করে পালিয়ে যান। পরে একেকজন একেক দিকে বিচ্ছিন্ন হয়ে পড়েন।

স্থানীয় আওয়ামী লীগের নেতা–কর্মীরা বলছেন, সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়ার ছোট ভাই জুনায়েদুল হক ভূঁইয়া ওরফে জুনুর ডান হাত এই আরিফ সরকার। তাঁর গাড়িতে সব সময়ই আরিফকে দেখা যায়। সংসদ সদস্যের দলীয় ও ব্যক্তিগত নানা কর্মসূচিতে তিনি লোক সরবরাহ করাসহ বিভিন্নভাবে সামনে থেকে নেতৃত্ব দেন। একসময় বিএনপির কর্মী হিসেবে রাজনীতি করা আরিফকে দলে টেনে আনেন এই জুনায়েদুল হক। তাঁর নির্দেশেই আরিফ সরকার সবকিছু করেন। সংসদ সদস্যের সঙ্গে উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানের সম্পর্ক ভালো থাকার সময় জেলার সবচেয়ে বড় পুটিয়া গরুর হাটের ইজারা আরেকজনের সঙ্গে যৌথভাবে পেয়েছিলেন আরিফ সরকার। কিন্তু বর্তমানে দুজনের মধ্যে রাজনৈতিক সম্পর্কের দূরত্ব থাকায় এবার আরিফ সরকার ওই হাটের ইজারা পাননি।

এই বিষয়ে জানতে চাইলে জুনায়েদুল হক ভূঁইয়া বলেন, আরিফ সরকারের মতো শিবপুরে হাজার হাজার কর্মী আছেন। এখন কেউ যদি আকাম-কুকাম করেন, এই দায়ভার তো তাঁর নয়। উপজেলা চেয়ারম্যানকে গুলি করার ঘটনায় আরিফ জড়িত কি না, তা–ও তিনি জানেন না। তবে ঘটনার পর থেকে আরিফ পলাতক। যাঁরাই এ ঘটনায় জড়িত, তাঁদের শাস্তি চান জুনায়েদুল।

গত শনিবার সকাল সোয়া ৬টার দিকে শিবপুর পৌর এলাকার বাজার সড়কে নিজের বাড়িতে সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ হন হারুনুর রশিদ খান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ওই দিন দুপুরেই তাঁর পিঠে (মেরুদণ্ডসংলগ্ন) বিদ্ধ হওয়া দুটি গুলি অপসারণ করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। গুলিবিদ্ধ হারুনুর রশিদ খান উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি।

এ ঘটনায় গত সোমবার দুপুরে হারুনুর রশিদ খানের ছেলে নুর রশিদ খান বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০–১২ জনকে আসামি করে শিবপুর থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। মামলার আসামিরা হলেন শিবপুরের পুটিয়া ইউনিয়নের কামারগাঁও এলাকার আরিফ সরকার (৪০), পুঠিয়া ইউনিয়নের পূর্ব সৈয়দনগর এলাকার মো. মহসিন মিয়া (৪২), কামারগাঁও এলাকার ইরান মোল্লা (৩০), মুনসেফের চর এলাকার মো. শামিল (৩৫), কামারগাঁও এলাকার মো. হুমায়ূন (৩২) ও নরসিংদী শহরের ভেলানগর এলাকার গাড়িচালক নূর মোহাম্মদ (৪৮)।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মিসরের গ্রেট পিরামিডে গোপন করিডরের সন্ধান
পরবর্তী পোস্ট
শিক্ষক ‘অপমান’ করেছেন অভিযোগ তুলে ‘আত্মহত্যাচেষ্টা’ ছাত্রলীগ নেতার

রিলেটেড পোস্ট

রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা

মে ১৩, ২০২৬

আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী

মে ১৩, ২০২৬

সেভ দ্য রোডের পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মে ৯, ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা...

মে ৪, ২০২৬

মে দিবস: শিকাগো থেকে ঢাকা- শ্রমের মর্যাদা ও...

এপ্রিল ৩০, ২০২৬

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু

এপ্রিল ২৮, ২০২৬

সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা 

এপ্রিল ২৬, ২০২৬

আশাশুনিতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন

এপ্রিল ২৬, ২০২৬

আশাশুনি সদরে সমুদ্রে মাছধরা জেলেদের খাদ্য সহায়তা বিতরণ

এপ্রিল ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting