দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি | ভোর ৫:১৯
বিভাগীয় পর্যায়ে সেমিফাইনালে সাতক্ষীরার বালক-বালিকা দল
কলারোয়ায় চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন 
কলারোয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
অসহায় শ্রমিক আ.রাজ্জাকের পাশে শ্রমিক কল্যাণ ফেডারেশন 
অবৈধভাবে সম্পত্তি দখলে ব্যর্থ হয়ে বিএনপি নেতাদের বিরুদ্ধে...
সুন্দরবনে ‘বনবিভাগের’ গুলিতে কাঁকড়া জেলে নিহতের অভিযোগ
জেন্ডার ও জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্ত স্কুল বিতর্ক...
আশাশুনিতে আইডিয়ালের প্রতিবন্ধী সনাক্তকরণ ও চিহ্নিতকরণ প্রশিক্ষণ 
আশাশুনিতে আইডিয়ালের প্রতিবন্ধী শিশু ও যুবদের পুনর্বাসন স্ক্রিনিং...
সাতক্ষীরার তালায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও ক্রেস্ট...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
নড়াইল

নড়াইলে জনতার মুখোমুখি মাশরাফী

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৩, ২০২৩
মার্চ ৩, ২০২৩ ০ কমেন্ট 377 ভিউস

নড়াইল সংবাদদাতা:

বিপিএল শেষ করে ক্রিকেটের জীবন্ত কিংবদন্তী, নড়াইলের জন নন্দিত নেতা ২আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা আবারো সরব রাজনীতির মাঠে। তাঁর ‘জনতার মুখোমুখি জনতার সেবক’-জবাবদিহিতা মূলক কর্মসূচি নিয়ে মুখোমুখী হলেন এলাকাবাসীর। বৃহস্পতিবার (২মার্চ) লোহাগড়া উপজেলার দিঘলিয়ায় এ আয়োজনকে ঘিরে উচ্ছাসে মাতে এলাকাবাসী, ভূয়সী প্রসংশা করেন প্রিয় নেতার ব্যতক্রমি উদ্যোগের। অনুষ্ঠানে মাশরাফী নাগরিক মাত্রেই আইনগত সীমাবদ্ধতার প্রসঙ্গ টেনে বলেন, চাইলেই যা খুশি তাই করা যায় না, একজন এমপিও আইনের বাইরে নয়। আমরা যাই করি না কেন সেটা আইনানুগ ভাবেই করতে হবে উল্লেখ করে তিনি, সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহবান জানান। মাদকের বিরুদ্ধে আবারো জিরো টলারেন্স ঘোষনা করে মাদকের বিস্তার রোধে সমাজের সকলকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসার আহ্বান জানান। মানুষের দুর্দশা লাঘবে ঘোষনা দেন মানুষের পাশে থাকার।

‘জনতার মুখোমুখি জনতার সেবক’- শিরোনামে মাশরাফি নিজ নির্বাচনী এলাকার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে জনসাধারনের মুখোমুখি হবার ব্যতিক্রমী উদ্যোগ নেন তাদের সমস্যা জানতে। বিপিএল এর কারনে দুই মাসের বিরোতি দিয়ে এদিন তিন দিঘলিয়া ইউনিয়নবাসীর মুখোমুখি হন। বিকালে দিঘলিয়া পরিষদ চত্বরে ছিল এ আয়োজন। প্রিয় নেতার আগমন উপলক্ষে এ দিন এলাকাজুড়ে ছিল উৎসব মুখর পরিবেশ। দিঘলিয়া ইউনিয়ন ছাড়াও এর আশাপাশের বিভিন্ন এলাকা থেকে এখানে নারীপুরুষ নির্বিশেষে মানুষের ঢল নামে। খন্ড খন্ড মিছিল নিয়ে নানা বয়সের মানুষ সমবেত হন অনুষ্ঠানস্থলে। উপস্থিত জনতার নানা প্রশ্ন, প্রস্তাবনা, দাবি দাওয়ার উপস্থাপনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। অনুষ্ঠানে আগতরা তাদের এলাকার নানা সমস্যা তুলে ধরেন তাদের এমপির কাছে। এসময় রাস্তাঘাট ব্রিজ, খেলার মাঠ গ্রামীন অবকাঠামো, মাদক, জনপ্রতিনিধিদের দূর্নীতিসহ আর্তসামজিক অবস্থার উন্নয়নের নানা দাবি উঠে আসে। মাশরাফি সবার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং ডায়েরিতে লিপিবদ্ধ করেন। সবশেষে জনতার মাঝ থেকে উঠে আসা প্রতিটি সমস্যা সম্পর্কে কথা বলেন মাশরাফি, ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন। ব্যতিক্রমী এ আয়োজনের উদ্যোগ নেয়ায় মাশরাফিকে সাধুবাদ জানান স্থানীয়রা-

এ দিকে মাশরাফী, জনপ্রতিনিধি হিসেবে নিজের নানা সীমাবদ্ধতা তুলে ধরে মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যেতে সবার সহযোগিতা চাইলেন, পুনর্ব্যক্ত করলেন মাদকের বিরুদ্ধে দৃড় অবস্থান।

অনুষ্ঠানে লোহাগড়া উপজেলা চেয়াম্যান সিকদার আব্দুল হান্নান রুনু, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ও লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মসিয়ূর রহমানসহ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন। লোহাগড়া উপজেলার ১২টি এবং নড়াইল সদর উপজেলার ১৩টির মধ্যে ৭টি ইউনিয়ন নিয়ে নড়াইল ২ আসন গঠিত।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
চালু হচ্ছে হেল্প লাইন, ১৬১৩৬ নম্বরে কল করে পাওয়া যাবে হজের পরামর্শ
পরবর্তী পোস্ট
ফের হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

রিলেটেড পোস্ট

ধুলিহরে নতুন বউ ফেরত ও ঘরবাড়ি ভাঙচুরের প্রতিবাদে...

জানুয়ারি ৩১, ২০২৫

সাতক্ষীরা জেলা রেজিস্ট্রার অফিসের সহকারী সাইফুল ইসলাম বাচ্চুর...

জানুয়ারি ২৯, ২০২৫

সাতক্ষীরা সদর হাসপাতাল সহ সকল উপজেলা হাসপাতালে ১২৫...

জানুয়ারি ২১, ২০২৫

ইজারাকৃত সম্পত্তি থেকে ভূমিহীন শামছুর গাজীকে উচ্ছেদের পায়তারা

জানুয়ারি ২১, ২০২৫

জেলা জেএসডির শোক

জানুয়ারি ২০, ২০২৫

সাতক্ষীরা কাচ্চি ডাইন রেস্টুরেন্টে অভিযান ক্যামেরাম্যানদের উপর হামলা

জানুয়ারি ৭, ২০২৫

উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের ৭ম দ্বি-বার্ষিক সম্মেলন

জানুয়ারি ৫, ২০২৫

সাতক্ষীরায় তিনটি বিদেশি পিস্তল, গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

জানুয়ারি ৪, ২০২৫

মা মটরস এর উদ্যোগে ৮ দলীয় গাদন খেলা

জানুয়ারি ২, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting