দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:৪৭
 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...
তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...
গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে আবিয়ার...
কলারোয়ায় মিষ্টান্নের দোকানে ৮ হাজার টাকা জরিমানা
শ্যামনগরে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিন ব্যাপী...
নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা
দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল...
দেবহাটায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার , আটক -১
কৃষ্ণনগরের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন...
জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

কম্বোডিয়ায় বিরোধীদলীয় নেতার ২৭ বছর জেল

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৩, ২০২৩
মার্চ ৩, ২০২৩ ০ কমেন্ট 399 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক:

কম্বোডিয়ায় প্রধান বিরোধীদলীয় নেতা কেম শোখাকে রাষ্ট্রদ্রোহের দায়ে ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। কম্বোডিয়ান ন্যাশনাল রেসকিউ পার্টির সাবেক নেতা কেম শোখা নির্বাচন বা ভোটের জন্যও প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।

তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী হুন সেনের সরকারকে উৎখাত করার জন্য বিদেশি শক্তির সঙ্গে ষড়যন্ত্র করার অভিযোগ আনা হয়েছে। বিশ্বের দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা নেতাদের মধ্যে একজন হুন সেন। তিনি ১৯৮৫ সাল থেকে ক্ষমতায় রয়েছেন।

আগামী জুলাই মাসে কম্বোডিয়ায় নির্বাচন হওয়ার কথা। অধিকাংশই ধারণা করেন, হুন সেন আবার নির্বাচনে অংশ নেবেন। যদিও কেউ কেউ মনে করছেন তিনি তার বড় ছেলে হুন মানেতের হাতে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করছেন।

২০১৩ সালে একটি ভিডিও প্রকাশ পায়। সেখানে ৬৯ বছর বয়সী কেম শোখা বলেছিলেন তিনি মার্কিন গণতন্ত্রপন্থি গোষ্ঠীগুলোর কাছ থেকে সমর্থন পেয়েছেন। পরে ২০১৭ সালে তাকে প্রথম গ্রেফতার করা হয়।

তিনি ও তার আইনজীবী তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। এই অভিযোগ ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি।

কম্বোডিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডব্লিউ প্যাট্রিক মারফি বলেন, এ মামলায় আইনের অপব্যবহার করা হয়েছে।

কেম শোখার আইনজীবী আং উদোম বলেন, এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।

বিভিন্ন মানবাধিকার সংগঠন ও পশ্চিমা সরকারগুলো তার বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে নিন্দা জানিয়েছে।

গত মাসে, হুন সেন সরকার দেশটির স্বাধীন মিডিয়া আউটলেট ভয়েস অব ডেমোক্রেসি বন্ধ করে দেয়। জানা যায়, এটি একটি প্রতিবেদন প্রকাশ করে যেখানে তার ছেলেকে আক্রমণ করা হয়েছে এবং সরকারের সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র: বিবিসি

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
যুক্তরাষ্ট্র: রাশিয়ায় উড়োজাহাজ প্রযুক্তি পাচার, গ্রেফতার ২
পরবর্তী পোস্ট
চালু হচ্ছে হেল্প লাইন, ১৬১৩৬ নম্বরে কল করে পাওয়া যাবে হজের পরামর্শ

রিলেটেড পোস্ট

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এবার আকাশসীমা ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করলো অস্ট্রিয়া

এপ্রিল ২, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ‘তুচ্ছ’, ‘আরও বিধ্বংসী’ জবাবের হুঁশিয়ারি ইরানের

এপ্রিল ২, ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি শত্রুদের নাগালের সম্পূর্ণ...

এপ্রিল ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting